Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির
    International

     ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 18, 2026Updated:August 18, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তারেক রহমান সরকারের বারবার অনুরোধের প্রেক্ষাপটে ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অনুরোধ ভারতীয় বিচার বিভাগের এখতিয়ারভুক্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতকেই নিতে হবে। এখানে ভারত সরকারের কিছু করার নেই।

    তবে একইসঙ্গে তারা জানিয়েছেন, ঢাকাকে এই কট্টর অবস্থান থেকে সরিয়ে আনতে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছে।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে সাংবাদিক রিতু সরিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন কিছু নয় বলে মন্তব্য করেছেন এক ভারতীয় কর্মকর্তা।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) সূত্রে জানা গেছে, ২০১৩ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্রসহ বাংলাদেশের পক্ষ থেকে এই প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছিল।

    এর আগে তারেক রহমানের অনুরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন কোনো তথ্য থাকলে তা জানানো হবে।

    বাংলাদেশে কথিত ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হওয়া শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে ঢাকার পক্ষ থেকে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কথা উল্লেখ করে বারবার তাকে ফেরত চাওয়া হচ্ছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিকস আউটরিচ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যকার বিস্তৃত কূটনৈতিক উদ্বেগের প্রেক্ষাপটে অনিশ্চয়তা রয়ে গেছে।

    ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গত দুই বছর ধরে ভারতে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণ ও অন্যান্য পলাতক আসামিদের হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না।

    ঢাকার এই অবস্থানের নেপথ্যে রয়েছে গত ৫ই আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার এক সংবাদ সম্মেলন, যা নিয়ে বাংলাদেশ সরকার তীব্র আপত্তি জানিয়েছে। এ ছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তরা ভারতে পলাতক দাবি করে তাদের হস্তান্তরেরও দাবি জানিয়েছে ঢাকা।

    সংবাদ সম্মেলনের পূর্বেই শেখ হাসিনা নিজে একাধিক ভার্চুয়াল বক্তব্যে জানিয়েছেন, তিনি ডিসেম্বরে নিজেই দেশে ফিরবেন- হত্যা, নির্যাতনের ঝুঁকি নিয়ে। তাঁর এই বক্তব্যে ক্ষমতাসীন বিএনপি সরকার ও জামায়াত-শিবিরসহ বিভিন্ন দলের ভেতরে দেখা দিয়েছে ব্যাপক অস্বস্তি।

    এদিকে, ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য থেকে স্পষ্ট, নয়াদিল্লি বিষয়টিকে সম্পূর্ণ বিচার বিভাগীয় প্রক্রিয়া হিসেবে দেখছে এবং একইসঙ্গে ঢাকাকে তার অনমনীয় অবস্থান থেকে সরিয়ে আনতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে দুই দেশের সম্পর্কে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি না হয়।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১৯৭১-এর ‘অপারেশন জ্যাকপট’ স্মরণে নৌ কমান্ডারদের সংবর্ধনা দিলো স্মৃতি ৭১ ও রাশিয়ান কালচারাল সেন্টার
    Next Article বাংলাদেশ এখন আর ভরসার জায়গা না, সাফ জানিয়ে দিয়েছে ইউরোপ!
    JoyBangla Editor

    Related Posts

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

    August 24, 2026

    ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে, তালিকায় বাংলাদেশও

    August 22, 2026

    ২১শে আগস্ট ‘গ্রেনেড হামলা দিবসে’ শেখ হাসিনার বিবৃতি

    August 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.