Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই”
    Bangladesh

     ‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই”

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 18, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জুলাই সংঘাতে নিহত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে নিহত হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। ছবির সঙ্গে অবশ্য অন্য এক নিহত সাংবাদিকের নাম উল্লেখ করা হয়। ঘটনাটি ঘিরে তথ্য যাচাই ও দায়িত্বশীলতার প্রশ্ন উঠেছে।

    ১৭ই আগস্ট, সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

    সাংবাদিক মিজানুর রহমান সোহেলের অভিযোগ, অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে তাকে ২০২৪ সালের ৪ঠা জুলাই হবিগঞ্জে নিহত হয়েছেন বলে উপস্থাপন করা হয়। তবে সেখানে তার ছবি ব্যবহার করা হলেও নাম দেওয়া হয় সাংবাদিক সোহেল আকাঞ্জির।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সোহেল লিখেছেন, ‘আমি মিজানুর রহমান সোহেল। পেশায় লেখক ও সাংবাদিক। এবং হ্যাঁ, আমি এখনো জীবিত আছি।’

    ঘটনার পর পরিচিতজন, সহকর্মী ও সাংবাদিকদের অনেকেই ফোন করে তার মৃত্যুর খবর সত্য কি না জানতে চেয়েছেন বলে জানান সোহেল। ফলে তাকে বারবার নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে। তার ভাষায়, ‘আমি মরি নাই।’

    সোহেলের দাবি, একজন জীবিত মানুষকে মৃত হিসেবে উপস্থাপন করাকে নিছক তথ্যগত ভুল হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের ভুলের সামাজিক ও পেশাগত প্রভাব রয়েছে। বিশেষ করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, পরিচিতজন ও সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

    তিনি প্রশ্ন তোলেন, কোনো সাংবাদিকের নাম ও ছবি প্রকাশ্য অনুষ্ঠানের প্রেজেন্টেশনে ব্যবহারের আগে কেন তথ্য যাচাই করা হলো না। আর জুলাই সংঘাতে নিহত সাংবাদিকদের মতো সংবেদনশীল একটি বিষয়ে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

    তবে কাউকে অযথা অভিযুক্ত করতে চান না জানিয়ে সোহেল বলেন, ভুলটির দায় কার, কারা তথ্য সংগ্রহ ও যাচাই করেছেন এবং কার অনুমোদনের পর উপস্থাপনাটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে—এসব বিষয়ে তিনি দায়িত্বশীল ব্যাখ্যা ও সংশোধন চান।

    ডিজেএর আমন্ত্রণপত্রে জানানো হয়েছিল, জুলাইয়ে কর্মরত সাংবাদিকদের স্মৃতিচারণ এবং তাদের ভূমিকা তুলে ধরাই ছিল অনুষ্ঠানের উদ্দেশ্য। সেই আয়োজনেই একজন জীবিত সাংবাদিকের ছবি ব্যবহার করে তাকে নিহত হিসেবে দেখানোর ঘটনায় অনুষ্ঠানের তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

    এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অনুষ্ঠানের ডকুমেন্টারিতে নিহত সাংবাদিকের নাম সঠিকভাবেই ছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে ছবিটি ভুল ব্যবহার করা হয়েছে। বিষয়টি সংশোধন করা হবে এবং এ জন্য দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

    পরে এনসিপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি ‘একান্তই ভুলবশত’ হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার জগতে মিজানুর রহমান সোহেল সুপরিচিত। এ ধরনের ভুলের জন্য এনসিপির মিডিয়া, ব্র্যান্ডিং ও প্রচার বিষয়ক উপকমিটির পক্ষ থেকে মিজানুর রহমান সোহেলসহ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখপ্রকাশ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশিশুদের শেখাতে হবে খেলার মাধ্যমে: ববি হাজ্জাজ
    Next Article ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ
    JoyBangla Editor

    Related Posts

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026

    ২১ লাখ মানুষ নতুন করে গরিব হলো, আর বিএনপি ব্যস্ত জনগণের টাকা চুরি করতে!

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.