শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) -এর সদস্য পদে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে।
আজ ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়ার শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদস্য পদে ড. মুজিবুর রহমান দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ড. মুজিব বিলাতে দীর্ঘদিন যাবত শিক্ষা বিষয়ে ড. এম মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, Technical and Vocational Education and Training (TVET), quality assurance এবং institutional governance কাজ করছেন। এ ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, vocational education leader, policy expert এবং institutional development professional।
