Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি
    Lifestyle

    মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 24, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা রেকর্ড নিলামে মূল্যে বিক্রি হয়েছে। ভারতের একটি নিলামে বার্তাগুলো ১২ লাখ ব্রিটিশ পাউন্ডে বিক্রি হয়। কোনো ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড।

    এই চিঠি বা বার্তাগুলো গান্ধী তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানিকে উদ্দেশ্য করে লিখেছিলেন।

    ভারতের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট জানিয়েছে, ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবরের মাঝের সময়গুলোতে গান্ধী এসব বার্তা লিখেছিলেন। পরবর্তী সময়ে এগুলোকে সংকলন করে ‘আ থট ফর দ্য ডে’ নামে একটি বইও প্রকাশ করা হয়েছিল।

    এসব চিঠি লেখার পেছনের প্রেক্ষাপটটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও আবেগঘন। আনন্দ হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি চরম একাকিত্ব ও শোকে ভেঙে পড়েছিলেন। একই সময়ে তিনি কানে কম শোনার জন্য প্রাকৃতিক চিকিৎসা নিচ্ছিলেন।

    বন্ধুর এই কঠিন সময়ে গান্ধী তাঁর পাশে দাঁড়ান এবং তাঁর একাকিত্ব দূর করতে প্রতিদিন নিজের হাতে একটি করে ছোট উপদেশ বা ভাবনা লিখে পাঠাতেন। সান্ত্বনা দেওয়ার এই ব্যক্তিগত প্রয়াসটিই পরবর্তী সময়ে তাঁদের গভীর সম্পর্কের এক অনন্য ঐতিহাসিক দলিলে পরিণত হয়।

        ব্যক্তিগত শোকের সময়ে বন্ধুকে সান্ত্বনা দিতে গান্ধী প্রতিদিন একটি করে ভাবনা লিখতেন। পরে সেই লেখাগুলো একত্র করে বই প্রকাশ করা হয়।

    স্যাফরনআর্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মিনাল ভাজিরানি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘গান্ধী প্রতিদিনের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে হিঙ্গোরানির জন্য ভাবনা লিখতেন। গান্ধী প্রতিটি ভাবনা লিখতেন আর হিঙ্গোরানি তা সংগ্রহ, গুছিয়ে রাখা এবং অনুলিপি করতেন। পরে প্রকাশের জন্য লেখাগুলো প্রস্তুত করেন তিনি।

    এই ৬৮৮টি বার্তায় গান্ধীর জীবনের মূল দর্শন ও আদর্শগুলো ফুটে উঠেছে। এর মধ্যে রয়েছে-সত্য, অহিংসা, আত্মনিয়ন্ত্রণ, লোভহীনতা, নির্ভীকতা, ধর্মীয় সমতা, প্রার্থনা, সেবা, শ্রম, কর্তব্য, নীরবতা, বিবেক, আত্মোপলব্ধি এবং ঈশ্বরের সন্ধান।

    এ ছাড়া ১৯৩০ ও ১৯৩১ সালের দিকে লেখা ৯টি চিঠির একটি দলিলের খোঁজ মিলেছে, যা আনন্দ ও বিদ্যার বিয়ে, পরিবারের অমত, আর্থিক স্বাধীনতা এবং পারিবারিক বাধ্যবাধকতা নিয়ে গান্ধীর নিজস্ব মতামত তুলে ধরেছে।

    হিঙ্গোরানি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে গান্ধীর এসব লেখা ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করে আসছিল। স্যাফরনআর্ট ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ নামে মোট ৮৬টি সামগ্রীর নিলাম আয়োজন করে।

    নিলামে সবচেয়ে আলোচিত সংগ্রহ ছিল ৬৮৮টি হাতে লেখা বার্তা। নিলামের আগে এগুলোর মূল্য ১৫ কোটি থেকে ২৫ কোটি রুপি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত ১৬ কোটি ২০ লাখ রুপিতে সেগুলো বিক্রি হয়, যা প্রায় ১২ লাখ পাউন্ডের সমান। স্যাফরনআর্ট জানিয়েছে, কোনো ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি বিশ্বরেকর্ড।

    নিলামের অন্য উল্লেখযোগ্য সামগ্রীর মধ্যে ছিল ‘মেসেজ অন গড’ নামে তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সংগ্রহ। এতে ঈশ্বর ও ভগবদ্‌গীতা নিয়ে গান্ধীর দর্শন রয়েছে। এই সংগ্রহ ১ কোটি ৬৮ লাখ রুপিতে বিক্রি হয়।

    এ ছাড়া নিলামে গান্ধীর বহনযোগ্য বাক্সে রাখা চরকা, যার সঙ্গে চরকায় সুতা কাটার আধ্যাত্মিক অনুশীলন নিয়ে লেখা দুটি চিঠিও ছিল। এটি বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ রুপিতে।

    লেখার টেবিলে বসা গান্ধীর একটি সই করা ছবি বিক্রি হয়েছে ৭৮ লাখ রুপিতে। অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তাঁর লেখা চিঠি ও পোস্টকার্ডের সংগ্রহ বিক্রি হয়েছে ৫৮ লাখ রুপিতে।

    তবে এই নিলামের পর ভারতের ঐতিহাসিক দলিল ও গান্ধীর ব্যক্তিগত জিনিসপত্র হাতবদল হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ঐতিহাসিক। দিল্লির ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের পরিচালক এ আনামালাই এই নিলামের খবরটিকে গভীর উদ্বেগজনক এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।

    আনামালাই বলেন, গান্ধীর চিঠি বা ব্যক্তিগত জিনিসপত্র কেবল কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো ভারতের সাধারণ ঐতিহ্য এবং আমাদের ইতিহাসের অংশ। এগুলোকে এমনভাবে সংরক্ষণ করা উচিত, যাতে ভারতসহ সারা বিশ্বের মানুষ এগুলো দেখতে, পড়তে এবং তা থেকে শিখতে পারে। তিনি এই ধরনের ঐতিহাসিক উপাদান নিলামে বিক্রি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘরে দান করার আহ্বান জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা: রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মা, পরিবারের নিরাপত্তা দাবি
    Next Article শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার
    JoyBangla Editor

    Related Posts

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

      আমাদের খাবার দাবার- ০৮

    August 20, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    By JoyBangla EditorAugust 25, 20260

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট বলছে আল-কায়দা বাংলাদেশে জাল বিস্তার করছে। ঢাকার মেট্রো স্টেশনে বোমা মিলছে,…

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ

    August 25, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.