Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা
    Bangladesh

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কানাডা তাদের নাগরিকদের বলছে, বাংলাদেশে এখনো উচ্চ ঝুঁকি। পার্বত্য অঞ্চলে তো ভ্রমণই নিষেধ। পরিস্থিতি বিচার করলে বোঝা যায়, ২০২৬ সালের আগস্টে দাঁড়িয়ে বিএনপি-জামাত জোটের শাসনামল আন্তর্জাতিক মহলে আবারও সেই পুরনো তকমাই এনে দিয়েছে, যেটা ২০০১-০৬ মেয়াদে বিশ্ব দেখেছিল।

    এই সতর্কতা কোনো আকস্মিক ঘটনা নয়। কানাডা গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা সতর্কবার্তা দিয়েছিল। এবার তৃতীয় দফায় তারা অবস্থান আরও কঠোর করল। অর্থাৎ ছয় মাসের বেশি সময় ধরে পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, বরং ক্রমাগত নাজুক হয়েছে।

    কানাডার পর্যবেক্ষণ স্পষ্ট। রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি এই তিন জায়গা থেকে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ, জনঅস্থিরতা তৈরি হতে পারে। হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, এমনকি সহিংসতার আশঙ্কার কথাও তারা বলেছে। অর্থাৎ দেশের ভেতরে আইনশৃঙ্খলার যে মৌলিক গ্যারান্টি থাকার কথা, কানাডা সেটার ওপরই আস্থা রাখতে পারছে না।

    পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে কানাডার অবস্থান আরও কঠোর। রাজনৈতিক সহিংসতা, অপহরণ, সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এখানে প্রশ্নটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতার। রাষ্ট্র যদি একটি ভূখণ্ডে নাগরিক নিরাপত্তা দিতে না পারে, তবে সেটা শুধু একটি আঞ্চলিক সংকট থাকে না, পুরো রাষ্ট্রের সক্ষমতার ওপর আস্থার সংকট হয়ে দাঁড়ায়।

    বিএনপি-জামাত জোটের শাসনামলে ২০০১-০৬ সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গিবাদ, সহিংসতা আর আইনশৃঙ্খলার চরম অবনতির জন্য পরিচিত ছিল। বিদেশি কূটনীতিকদের রিপোর্ট, মানবাধিকার সংস্থাগুলোর নথি, এমনকি সেই সময়ের সংবাদপত্রের পাতা ঘাঁটলেই চিত্রটা স্পষ্ট। সেই সময়কার মিত্ররা আবারও ক্ষমতায় বসেছে ২০২৬ সালে। আর মাত্র কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল্যায়নও সেই পুরনো খাতা খুলে বসেছে।

    এখানে দায় এড়ানোর সুযোগ নেই। রাষ্ট্রক্ষমতায় যারা বসে, দেশের চিত্রটা তাদের আমলেই বিশ্ব দেখে। কানাডার মতো একটি দেশ, যারা সাধারণত মেপে কথা বলে, তারা যদি বারবার সতর্কতা জারি করে, তবে সেটাকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া যায় না। বরং এটা ধরে নিতে হয়, মাটিতে বাস্তবতাই এমন। বিদেশি পর্যবেক্ষকদের রিপোর্টের ভাষা শুকনো, কিন্তু তার মানে প্রতিদিনের জীবনে মানুষ যে অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে, সেটাই প্রতিফলিত হচ্ছে।

    সবচেয়ে বড় কথা, এই সতর্কতার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। বিদেশি বিনিয়োগ আসা কমে যায়, পর্যটন শিল্পে ধস নামে, প্রবাসীদের পরিবার আসা বন্ধ হয়ে যায়, শিক্ষার্থীদের জন্য বিদেশি প্রোগ্রাম সীমিত হয়ে পড়ে। একটা দেশের অর্থনীতি আর মানুষের জীবনযাত্রা এর সঙ্গে জড়িয়ে থাকে। অথচ শাসকদের ভুল সিদ্ধান্ত, দলীয় স্বার্থ আর ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতির দাম গুনতে হয় গোটা জনগোষ্ঠীকে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগণপতি পরিবার হত্যাকাণ্ড: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঐক্য পরিষদ- ‘ঘটনা সরল নয়’
    Next Article তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    গণপতি পরিবার হত্যাকাণ্ড: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঐক্য পরিষদ- ‘ঘটনা সরল নয়’

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.