Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ
    Art & Culture

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 29, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান।

    মন্ত্রিপরিষদসচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশের প্রাপক করা হয়েছে।

    আইনি নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকে মাত্রাতিরিক্ত রোমান্টিক ও প্রেমভিত্তিক বিষয়ের আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে।

    নোটিশে আরো বলা হয়, ‘এসব নাটকে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করায় পারিবারিক ও সামাজিক নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

    গণমাধ্যমে অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শনী সমাজে নৈরাজ্য ও অপরাধ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। এ ছাড়া পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে এ ধরনের অনৈতিক কনটেন্টের সরাসরি সম্পর্ক রয়েছে।

    মাহমুদুল হাসান মামুন নোটিশে উল্লেখ করেন, সংবিধানের ২১ (১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মেনে চলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষা করা নাগরিকের কর্তব্য। ৩৯ অনুচ্ছেদে বাকস্বাতন্ত্র্যের কথা বলা হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে তা যুক্তিসংগত বিধি-নিষেধের অধীন। এ ছাড়া ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

    নোটিশে কিছু দাবি পেশ করা হয়। সেগুলো হচ্ছে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে অবিলম্বে কড়াকড়ি আরোপ করতে হবে এবং তরুণ সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণ বাধ্যতামূলক করার নির্দেশনা প্রদান।

    নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে।

    নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন করা হবে বলে জানান নোটিশকারী আইনজীবী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleতৌহিদী জনতার পিছুটান: সিলেটে সোনাই নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
    Next Article ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা
    JoyBangla Editor

    Related Posts

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    তৌহিদী জনতার পিছুটান: সিলেটে সোনাই নদে নৌকাবাইচ অনুষ্ঠিত

    August 29, 2026

    ডলি পার্টন ছিলেন পপ কালচারের স্বতন্ত্র স্বর

    August 29, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    By JoyBangla EditorAugust 29, 20260

    সিলেটি ভাষা ও ঐতিহ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম তোপের মুখে পড়ার পর অবশেষে নতি…

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ

    August 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.