Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা
    Economics

    বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের পরিবহন, কৃষি, স্বাস্থ্য, বিমানবন্দর, উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে যুক্তরাজ্যের পণ্য ও সেবা কেনায় অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে।

    যুক্তরাজ্যের পণ্য ও সেবা ক্রয় করতে আগ্রহী বাংলাদেশি ক্রেতাদের জন্য বিশাল অর্থায়নের সুযোগ দিচ্ছে দেশটির সরকারি রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ)। সংস্থাটি বাংলাদেশের প্রকল্পগুলোতে সর্বোচ্চ ১ থেকে ২ বিলিয়ন (১০০ থেকে ২০০ কোটি) পাউন্ড পর্যন্ত অর্থ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ   বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    বাংলাদেশের পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। যুক্তরাজ্যের রপ্তানিকারকদের সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নে প্রতিযোগিতাভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে ইউকেইএফের পক্ষ থেকে গ্যারান্টি, ঋণ ও বিমাসহ বিভিন্ন ধরণের আর্থিক সেবা দেওয়া হয়। স্থানীয় ৬০টিরও বেশি মুদ্রায় এই সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি ‘বায়ার ক্রেডিট ফ্যাসিলিটি’, ‘স্ট্যান্ডার্ড বায়ার লোন গ্যারান্টি’, ‘ডিরেক্ট লেন্ডিং ফ্যাসিলিটি’ এবং ‘আর্লি প্রজেক্ট সার্ভিসেস গ্যারান্টি’-র মতো দীর্ঘমেয়াদি সুবিধাও রয়েছে সংস্থাটির সেবাতালিকায়।

    ইউকেইএফের এই সুযোগগুলো সম্পর্কে জানাতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল ২ থেকে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করছে। এই সফরে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সরকার, ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। সফরে আসা যুক্তরাজ্যের এই প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রেড কাউন্সিলর মার্ক বিরেল, ভারত, বাংলাদেশ ও নেপালের জন্য ইউকেইএফের কান্ট্রি হেড সন্দীপ কুদতারকার এবং দক্ষিণ এশিয়ার ট্রেড পলিসি বিভাগের প্রধান রোহিনী আগারওয়াল।

    যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলামযুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম

    এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি ও আইসিসি বাংলাদেশের মতো আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছে। এসব বৈঠকে আলোচনা করা হচ্ছে কীভাবে ইউকেইএফের সহায়তায় বাণিজ্য ও বিনিয়োগের অর্থায়ন সহজ করা যায়।

    দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাজ্যের ট্রেড কাউন্সিলর মার্ক বিরেল বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি চমৎকার অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশের সরকার ও ব্যবসায়ী নেতাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি। কীভাবে যুক্তরাজ্যের কোম্পানি, অভিজ্ঞতা ও অর্থায়ন বাংলাদেশের উদ্ভাবন এবং প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, আমরা তা খতিয়ে দেখছি।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?
    Next Article শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে
    JoyBangla Editor

    Related Posts

    সার সংকটঃ বিএনপি-দলীয় সিন্ডিকেট মুক্ত করে কৃষক বাঁচাও, দেশ বাঁচাও

    September 5, 2026

    এবার খেলাপি ঋণে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন

    September 5, 2026

    লুটেরাই যখন নীতিনির্ধারক হয়, খেলাপিরা থাকে নিশ্চিন্তে আর আমানতকারীরা হয় দিশেহারা

    September 5, 2026

    চাকরি হারাবেন ভক্সওয়াগনের ৫০ হাজার কর্মী

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.