রওশন জাহান সিমি,যার কণ্ঠে গান, বুকে অদম্য সাহস,শেখার প্রেরণায় বিভোর।পড়ালেখা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অনার্স মাস্টার্স শেষে উড়ে আসেন লন্ডনে।এখানে এসেও কণ্ঠে লালন, হাছন, রাধারমণ আর শাহ আবদুল করিমের গানসহ ধ্রুপদী ধারার যত সুর। মাতিয়ে রাখেন সংস্কৃতি অংগন। কোমল ব্যবহারে লুটোপুটি খায় হাসিমুখ। সংসার,চাকরি, বাচ্চাকাচ্চা সামলানোর মাঝখানে উঁকি দেয় আবার প্রাতিষ্ঠানিক শিক্ষার আলোর শিখার আহবান। বলেন, ‘জীবনে লেখাপড়া করা আর শেখার কোন বিকল্প নেই। সেপ্টেম্বরের এক তারিখ থেকে UCL এর Learning and Leadership বিভাগে একটি গবেষণানির্ভর PGCE শুরু করেছি। সামনের পুরো বছরটা কাটবে পড়াশুনা, Institute of Education (IOE) -এর পছন্দের স্কুলে পড়ানোর পাশাপাশি একটি Action Research- এ কাজ করার মধ্য দিয়ে’।
স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানা গেল সম্প্রতি লন্ডনের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান UCLএর ক্লাসরুমে আবার সিমি- সুবোধ ছাত্রী।
