Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত
    Bangladesh

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রাঙ্গণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপক) একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এক তলাবিশিষ্ট ভবনটিতে আগুন লাগার বিষয়টি প্রথম দৃশ্যমান হয় বলে জানা গেছে।

    পাইওনিয়ার বেজ ক্যাম্পের কাছাকাছি অবস্থিত বাপক কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন সার্ভিস ট্রিপে থাকা একজন গাড়িচালক। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    পরদিন সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও সরকারি কর্মকর্তারা প্ল্যান্ট এলাকায় প্রবেশ করতে শুরু করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা এলাকাটি কর্ডন করে ফেলেন এবং আশপাশে যান ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত করে দেন। প্রত্যক্ষদর্শীরা পরে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর থেকে পোড়া কাগজপত্র ও ফাইল বের করে আনতে দেখেন।

    ভবনটিতে জুনিয়র টেকনিশিয়ান থেকে শুরু করে ডেপুটি ম্যানেজার পর্যায়ের কর্মকর্তাদের কক্ষসহ প্রায় ২০টি অফিস কক্ষ রয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী প্রায় প্রতিটি কক্ষই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বিভিন্ন কন্ট্রাক্টর ও সাব-কন্ট্রাক্টরের বিলিং সংক্রান্ত জরুরি কাগজপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    দেশের অন্যতম সুরক্ষিত ও স্পর্শকাতর এই স্থাপনায় অগ্নিকাণ্ড ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভবনটিতে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা, আগুনের প্রকৃত কারণ এবং ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে রূপপুর এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে বাপক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

    একই সপ্তাহে সেফটি ভালভ-ত্রুটিতে পিছিয়েছে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন

    এই অগ্নিকাণ্ডের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন রূপপুর কেন্দ্রের বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সূচি নিয়েও নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুরের প্রথম ইউনিটের সেফটি ভালভে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে ত্রুটি কবে নাগাদ মেরামত করা সম্ভব হবে বা কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা তিনি জানাতে পারেননি।

    উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুন প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চলাকালেও একবার ত্রুটি শনাক্ত হওয়ায় নিরাপত্তা প্রটোকল অনুযায়ী কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এরপর সেপ্টেম্বরের শুরুতে ফের একই ধরনের প্রযুক্তিগত জটিলতা দেখা দিল কেন্দ্রটির নিরাপত্তা-সংশ্লিষ্ট এই স্পর্শকাতর যন্ত্রাংশে, যার ফলে দীর্ঘদিন ধরে বিলম্বিত হতে থাকা এই মেগা প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন আরও একদফা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    একই সপ্তাহে ঘটে যাওয়া এই দুটি ঘটনা—কার্যালয়ে অগ্নিকাণ্ড ও উৎপাদন বিলম্ব—রূপপুর প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা ও সার্বিক অগ্রগতি নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন তুলেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী
    Next Article সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক
    JoyBangla Editor

    Related Posts

    সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

    September 9, 2026

    চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

    September 9, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

    চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’: কাজ নেই, প্রজেক্টও ভুয়া

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    By JoyBangla EditorSeptember 9, 20260

    বাংলাদেশ এখন বিশ্বের এক নম্বর খেলাপি ঋণের দেশ। ব্যাংক থেকে বের হওয়া প্রতি ১০০ টাকার…

    সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’  ৬১৩ শ্রমিক

    September 9, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.