Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক
    Bangladesh

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক। তবে ভৌগোলিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে তারেক রহমানের একটি পৃথক দ্বিপক্ষীয় সফর হতে পারে বলে ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

    আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে সম্মেলনের আউটরিচ সেশনে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

        জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি, বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ পাঠানো হয়েছে। এই আমন্ত্রণ প্রক্রিয়ায় অসন্তোষ থাকায় তিনি নয়াদিল্লি যাচ্ছেন না। তবে ভৌগোলিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে তারেক রহমানের একটি পৃথক দ্বিপক্ষীয় সফর হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

    বাংলাদেশ ব্রিকসের মূল সদস্য না হলেও বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে এই সম্মেলনে আউটরিচ পর্বে বাংলাদেশের যোগ দেওয়ার কথা ছিল। গত ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানান। অবশেষে ঢাকা আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিশ্চিত করল।

    গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পরপরই ভারতের নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল। তবে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনার দেওয়া কিছু রাজনৈতিক বক্তব্যে ঢাকা তীব্র ক্ষোভ প্রকাশ করে। এরপরই নয়াদিল্লি সফরের জন্য দুটি নির্দিষ্ট কূটনৈতিক শর্ত দেয় বাংলাদেশ সরকার।

        তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: নয়া দিল্লিতারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: নয়া দিল্লি

    ঢাকার শর্তগুলোর প্রধান বিষয় হলো মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের বাংলাদেশের হাতে সমর্পণ। ট্রাইব্যুনালের রায়ের পর ঢাকাসংক্রান্ত আবেদন পাঠালেও ভারত তা আইনি প্রক্রিয়ায় পর্যালোচনার কথা বলেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনার তাগিদ দিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
    Next Article মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ
    JoyBangla Editor

    Related Posts

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026

    সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ

    September 9, 2026

    চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.