কাঙ্গারু কোর্টের রায়ে ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভে, ঘৃণায় ফেটে পড়েছে বিলাতের বাঙালিরা। তারা প্রতিবাদ জানাচ্ছেন সভা, মিছিলে। প্রত্যাখ্যান করছেন রায়।
গত ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য ছাত্রলীগ আয়েজেন করে এক প্রতিবাদ সভা। এতে অংশ নেন শত শত যুবক তরুণসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী। কণ্ঠে ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ শেখ হাসিনাকে নিয়ে নানা শ্লোগান।
যুক্তরাজ্য যুবলীগ আয়োজন করে ১৬ সেপ্টেম্বর প্রতিবাদ সভা। এই সভায়ও বিপুল সংখ্যক রাজনীতিক ও সাধারণ মানুষ অংশ নেন। প্রতিবাদ ও রায় প্রত্যাখ্যানের শ্লোগান ছিল মুখে মুখে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবারবিকাল ৫টায় আয়োজন হচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগের আয়োজনে আলতাব আলী পার্কে প্রতিবাদ সভা। এতে বক্তব্য রাখবেন জাতীয় ও প্রবাসী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইতিপূর্বে এমন প্রতিবাদ ও প্রতিবাদী সভা একের পর এক অনুষ্ঠিত হতে দেখা যায়নি। বিএনপি ও জামাত সরকারের জাতিবিনাশী রাজনীতি দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করছে, তেমনি প্রবাসেও প্রত্যাখ্যান করা হচ্ছে।
সভাগুলোতে দাবী করা হয় অচিরেই জননেত্রী শেখ হাসিনা বীরের বেমে দেশে ফিরবেন আর জামাত ও দেশ বিরোধী ষড়যন্ত্রের কবর রচনা হবে।
