গত আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ২৬ জন। কুমিল্লার ইশায়াত, জামালপুরের সাত বছরের শিশু, পাবনার দশ বছরের শিশু। মাটিচাপা, ডোবায়, নদীতে। খুনিদের কেউ কেউ পরিচিত, কেউ প্রতিবেশী। অথচ বিএনপি-জামাতের এই সরকার শিশুহত্যার হিসাব গোপন করে নিখোঁজের সংখ্যা নিয়ে খেলা করছে।
পুলিশ সদর দপ্তর বলছে সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, ২ হাজার ৩৮ এখনো পাওয়া যায়নি। অথচ প্রতিদিন লাশ মিলছে সর্বত্র। পরিবারের সদস্যসহ খুন হচ্ছে সাত শিশু, তিন বোন, এক বছরের সন্তান। আয়ুশ, সাইমা, ইকরা, সিপা। নামগুলো ক্ষমতাশীলদের কেউ মনেও রাখছে না।
আইন ও সালিশী কেন্দ্র বলছে, আট মাসে নিহত শিশুর সংখ্যা ১৫৫। শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক নির্যাতনে ৪৯, গুলিতে ৩। পুলিশের তথ্য মতে আট মাসে হত্যা মামলা ২ হাজার ৩৬২। মাসে গড়ে ২৯৫টি হত্যা। এই সরকারের আমলে শিশুরা খেলার মাঠে, স্কুলে, এমনকি ঘরেও নিরাপদ না।
২০০১-০৬ সালের বিএনপি-জামাতের অপশাসনের ফিরে এসেছে সদর্পে। শিশু ধর্ষণ ও হত্যায় মিলছে দায়মুক্তি। খোদ ইউনিসেফের আহ্বানও উপেক্ষা করেছে দখলদার অবৈধ বিএনপি-জামাত সরকার। বিশেষজ্ঞ ফাতেমা রেজিনা ইকবাল বলছেন, শিশুদের নিরাপদ জায়গা কোথাও নেই।
জনগনের প্রশ্নটা তাই সুনির্দিষ্ট, খুনিদের রক্ষা করে এই সরকার শিশুদের বাঁচাবে কীভাবে?
