Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ
    Economics

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কৃষকদের জন্য স্বল্প সুদের ঋণের ব্যবস্থা থাকলেও বাস্তবে অনেকেই উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। ব্যাংকের কৃষিঋণ সরাসরি কৃষকের হাতে না পৌঁছে ক্ষুদ্রঋণ বিতরণকারী বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে দেওয়া হচ্ছে। এতে সুদের হার বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাঁড়াচ্ছে।

    ঘন ঘন কিস্তি পরিশোধের চাপ সামলাতে কেউ কেউ গবাদি পশু, হাঁস-মুরগি, এমনকি ঘরের চাল পর্যন্ত বিক্রি করছেন। ঋণের ভার সহ্য করতে না পেরে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে।

    রাজশাহীর পবা উপজেলার মনিরুল ইসলামের পরিবারের মর্মান্তিক পরিণতি এই সংকটের ভয়াবহতা তুলে ধরেছে। এনজিওর ঋণের কিস্তি দিতে না পেরে গত বছরের ১৫ই আগস্ট স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহননের পথ বেছে নেন তিনি।

    মৃত্যুর আগে একটি চিরকুটে তিনি লিখে যান, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’

    মনিরুলের বাবার ভাষ্য, প্রতি সপ্তাহের কিস্তি দিতে না পারার চাপেই তার ছেলে এমন পরিণতির দিকে ঠেলে গিয়েছিলেন।

    বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ স্কিমে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি, ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

    তারপরও অনেক ব্যাংক সরাসরি কৃষকদের ঋণ না দিয়ে এনজিওর মাধ্যমে তা বিতরণ করছে। ফলে কম সুদের তহবিল কৃষকের কাছে পৌঁছানোর আগেই ঋণের খরচ বেড়ে যাচ্ছে।

    ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে—ব্যাংকগুলো মোট ৬ হাজার ৮৫৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। এর মধ্যে সরকারি ব্যাংক দিয়েছে ২ হাজার ৩৭৫ কোটি টাকা। বেসরকারি ও বিদেশি ব্যাংক দিয়েছে ৪ হাজার ৪৮৩ কোটি টাকা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিতরণ করা কৃষিঋণের ৪২ দশমিক ৩৮ শতাংশ খেলাপি হয়ে পড়েছে।

    সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, কৃষিঋণ বিতরণে পরিচালন ব্যয় বেশি হওয়ায় অনেক ব্যাংক এনজিওর মাধ্যমে ঋণ দেয়। এতে কৃষকেরা ঋণ পেলেও তাদের বেশি সুদ দিতে হয়।

    ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খানও বলেন, এনজিওর মাধ্যমে ঋণ নিলে কৃষক পর্যায়ে সুদের হার ২০ থেকে ২২ শতাংশ পর্যন্ত হতে পারে।

    তবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোহাম্মদ কামাল হোসেনের মতে, প্রত্যন্ত এলাকায় ঋণ পৌঁছে দিতে পরিচালন ব্যয় বেশি হওয়ায় ক্ষুদ্রঋণের সুদের হার তুলনামূলক উঁচু।

    তার বক্তব্য, কম সুদে তহবিল পাওয়া গেলে এনজিওগুলোও গ্রাহকদের কম সুদে ঋণ দিতে পারবে।

    বিশেষজ্ঞদের মতে, কৃষকদের ঋণ নেওয়ার খরচ কমাতে ব্যাংক থেকে সরাসরি ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। একই সঙ্গে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবার পরিসর বাড়ানো জরুরি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article “থাপ্পড় কান্ড” উজ্জীবিত করছে সমাজকেঃ বিভিন্নস্থানে মাদ্রাসায় শিশু নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
    Next Article সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.