Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
    Bangladesh

    কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 26, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে মোসামৎ ডালিয়া আক্তার সুমা (৫০) নামে আওয়ামী লীগের এক নারী নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ২৩শে অক্টোবর, শুক্রবার সকাল ১০টার দিকে বাস্তা ইউনিয়নের রসুলপুর এলাকায় মনোয়ারা প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত ডালিয়া আক্তার সুমা বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের সদস্য ছিলেন। তিনি বাঘাপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষিকা হিসেবেও কর্মরত ছিলেন।

    তবে প্রায় তিন মাস আগে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন তিনি।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের মেঝেতে ডালিয়া আক্তারের মরদেহ পড়ে ছিল। ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। সেখানে পায়ের ছাপও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে স্বামী লিয়াকত আলীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়ে নদী ও লিজাকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন ডালিয়া। ফ্ল্যাটটি তার নিজের কেনা। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে তিনি সেখানে একাই থাকতেন।

    শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    নিহতের ছোট মেয়ে লিজা বলেন- কী অপরাধ ছিল আমার মায়ের, যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? যারা আমার মাকে হত্যা করেছে, সরকারের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।

    কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালিমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। ফাঁকা বাসায় কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

    তিনি আরও বলেন- নিহতের সন্তানদের সঙ্গে কথা বলে কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না, তা জানার চেষ্টা করা হবে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী
    Next Article ঝড় ‘বোয়েলোর’ তাণ্ডবে যুক্তরাজ্যে বহু ঘরবাড়ি লন্ডভন্ড: ৮২ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন
    JoyBangla Editor

    Related Posts

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনের অধিকার নিয়েও টানাটানি!

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.