Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।”-শেখ হাসিনার নির্মোহ ও অনন্য জীবনদর্শন

    October 29, 2026

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের ঐতিহাসিক জয়
    International

    সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের ঐতিহাসিক জয়

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 29, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রবিবারের (২৫ অক্টোবর) এই ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে, যা বলকান অঞ্চলের দেশটিতে নতুন রাজনৈতিক যুগের সূচনা করতে পারে।

    জনতাবাদী ও জাতীয়তাবাদী নেতা ভুচিচ ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছিলেন।

    তবে ২০২৪ সালে দেশটির নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর পর পরিস্থিতি বদলাতে শুরু করে। দুর্নীতি ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ প্রায় দুই বছর ধরে চলতে থাকে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ঘোষণা দেন ভুচিচ।

    টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা এই নির্বাচনে হেরেছি। স্টুডেন্ট লিস্ট জয়ী হয়েছে।’

    তাঁর এই ঘোষণার পরপরই রাজধানী বেলগ্রেডের রাস্তায় আনন্দ-উল্লাস শুরু হয়। শহরের প্রধান সড়কগুলোতে জড়ো হন কয়েক হাজার মানুষ। গাড়ির হর্ন, নাচ-গান আর শিক্ষার্থীদের ‘বিজয়’ ও ‘তার খেলা শেষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী।

    প্রায় ৬০ লাখ মানুষের দেশ সার্বিয়ায় শিক্ষার্থীদের এই বিজয়কে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে হাঙ্গেরির ভিক্টর অরবানের পরাজয়ের পর সার্বিয়ার এই ফলাফল ইউরোপের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার নিম্নমান ও ভবিষ্যৎ সম্ভাবনার অভাব নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন। সার্বিয়ার আন্দোলনের সাফল্য এসব আন্দোলনের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

    প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ভুচিচ জানিয়েছেন, ২৫০ আসনের পার্লামেন্টে শিক্ষার্থীদের সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’ ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে। অন্যদিকে, তাঁর সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) পেতে পারে ১০৫টি আসন।

    নির্বাচনের দিন সকাল থেকেই সার্বিয়ার বিভিন্ন শহর ও জনপদের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। এমনকি বেলগ্রেডে ভোট দিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ভুচিচকেও।

    নির্বাচনী জরিপ পরিচালনাকারী সংস্থা ও নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। ১৯৯২ সালে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর এটিই দেশটির সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

    তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হবেন এবং শিক্ষার্থীদের ঘোষিত অভ্যন্তরীণ নীতিগুলো বাস্তবায়নের দায়িত্ব কারা নেবেন, তা এখনো স্পষ্ট নয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু
    Next Article খেলাপি ঋণের ভারে ধুঁকছে জনতা ব্যাংক: রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ
    JoyBangla Editor

    Related Posts

    অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

    October 29, 2026

    মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন, পাল্টা হামলা রাশিয়ার

    October 29, 2026

    অসুস্থতার নাটক করে কারাগার থেকে পালালেন ১৭ বন্দি

    October 27, 2026

    গাজার এতিম ৭১ হাজার শিশুর মধ্যে ৩ হাজারের নেই কেউই, স্বামীহারা ৬৪ হাজার নারী

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    “আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।”-শেখ হাসিনার নির্মোহ ও অনন্য জীবনদর্শন

    By JoyBangla EditorOctober 29, 20260

    পার্থিব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও যিনি নিজেকে রাখতে পেরেছেন মোহের ঊর্ধ্বে, ইতিহাসে তাঁর নাম অনন্য উচ্চতায়…

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026

    ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের

    October 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.