Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    October 31, 2026

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইইর সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া, তবে আমরা যুদ্ধ চাই না: পুতিন
    International

    ইইর সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া, তবে আমরা যুদ্ধ চাই না: পুতিন

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 30, 2026Updated:October 30, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত, তবে মস্কো এমন কোনো যুদ্ধ চায় না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা বলেন। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

    তবে পুতিন সতর্ক করে বলেন, সম্ভাব্য ইউরোপ-রাশিয়া যুদ্ধের জন্য মস্কো প্রস্তুত রয়েছে। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছালে কোনো পক্ষই বিজয়ী হবে না। পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, কিন্তু ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের মধ্যে কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা নিতে পারে।’ ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নেওয়া পশ্চিমা দেশগুলোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের অবস্থান জানিয়েছিলেন পুতিন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছি না। কিন্তু ইউরোপ যদি হঠাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তা শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’

    গতকাল বৃহস্পতিবার পুতিন বলেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার লক্ষ্য অর্জনে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ শুরু হলে কোনো বিজয়ী থাকবে না।’ ইউরোপীয় দেশগুলোকে বিষয়টি ‘ভুলে না যাওয়ার’ আহ্বান জানান তিনি।

    চলতি সপ্তাহের শুরুতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্তোরের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় নেতারাই তাঁকে ফোনালাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁদের মধ্যকার আলোচনা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

    এদিকে, গ্রীষ্মকালে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ন্যাটোর ঐক্য ও দৃঢ়তা যাচাই করতে কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া জোটটির পূর্বাঞ্চলীয় সীমান্তে হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল, একটি ছোট পরিসরের স্থল অভিযান, সম্ভবত বাল্টিক অঞ্চলের কোনো একটি দেশে অনুপ্রবেশ, অথবা পূর্ব ইউরোপজুড়ে সাইবার হামলা চালিয়ে পুতিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারেন।

    ইউরোপের সঙ্গে যুদ্ধ না চাওয়ার কথা বললেও গত কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের হাইব্রিড হামলার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ও ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করে আসছে রাশিয়া। এসব হামলার মধ্যে প্রতিবেশী দেশগুলোতে ড্রোন বিস্ফোরণের ঘটনাও রয়েছে।

    চলতি সপ্তাহে দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে পরবর্তী দফার শান্তি আলোচনাকে কাজে লাগিয়ে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধে ছাড় আদায়ের পরিকল্পনা করছে রাশিয়া।

    পুতিন ন্যাটোর সম্প্রসারণকে ইউক্রেন যুদ্ধের ‘মূল কারণ’ বলে অভিহিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সম্ভবত ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি কমানোর দাবি জানাবেন। এর অর্থ হতে পারে পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার।

    এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনের শত্রুরা দেশটিতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে হলে আমাদের সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমত, আমাদের সামরিক সক্ষমতা বাড়াতে হবে, যাতে প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালানোর আগে দুবার চিন্তা করে। আর সেই প্রচেষ্টা ব্যর্থ হলে ব্রিটেনকে নিশ্চিত করতে হবে, দেশটি যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleব্রিটেনে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া পরিবারকে স্বেচ্ছায় দেশ ছাড়লে সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড দেওয়ার প্রস্তাব
    Next Article পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সকে অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে
    JoyBangla Editor

    Related Posts

    সার্বিয়ার নির্বাচনে ছাত্রদের ঐতিহাসিক জয়

    October 29, 2026

    অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

    October 29, 2026

    মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন, পাল্টা হামলা রাশিয়ার

    October 29, 2026

    অসুস্থতার নাটক করে কারাগার থেকে পালালেন ১৭ বন্দি

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    কখন একটি কোর্ট কিংবা ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলা যায়?

    October 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    By JoyBangla EditorOctober 31, 20260

    কুমিল্লার ধানক্ষেতে একটা মেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলো। ধান দুমড়ে গেছে, পড়ে ছিল ভ্যানিটি ব্যাগ। সকালে…

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

    October 31, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.