Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    October 31, 2026

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি
    Economics

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 31, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবহার বন্ধের তাগিদ

    রাজনৈতিক উদ্দেশ্যে আর্থিক সুবিধা দিতে এখনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

    বিআইবিএম-এর ১১তম ব্যাংকিং সম্মেলনে দেশের ব্যাংক খাতের নানা চ্যালেঞ্জ ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

    সম্মেলনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাব, নানা অনিয়ম এবং অর্থপাচারের কারণে দেশের ব্যাংক খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং তারল্য সংকটের কারণে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা মারাত্মকভাবে সংকুচিত হয়।

    রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তৈরি হলেও বিনিয়োগ স্থবিরতা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে সেই সংকট এখনো পুরোপুরি কাটেনি বলে অভিমত দেন বক্তারা।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি ব্যাংকগুলোর অবস্থার কিছুটা উন্নতি হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে পুরোনো সেই সমস্যাগুলো রয়েই গেছে।

    রাজনৈতিকভাবে প্রভাবশালীরা সবসময় রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে অন্যায় সুযোগ-সুবিধা বিতরণের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, যা একটি মারাত্মক সংকট তৈরি করেছে বলে মনে করেন তিনি।

    এদিকে বিনিয়োগের বর্তমান দুরবস্থা তুলে ধরে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরিফিন জানান, বর্তমান পরিস্থিতিতে বড় অঙ্কের এলসি বা ঋণপত্র খোলার মতো গ্রাহক পাওয়া যাচ্ছে না।

    তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঋণের টাকা আটকে থাকায় ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছে। ভুল তথ্যের পরিবর্তে বাস্তব পরিস্থিতি এখন সামনে এলেও ব্যবসায়ীদের মধ্যে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরেনি। ফলে ব্যাংকগুলো বড় অঙ্কের ঋণ বা মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে হিমশিম খাচ্ছে।

    সম্মেলনে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা এই সংকট উত্তরণে কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—

    ব্যাংক খাতে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করা।

    কঠোরভাবে খেলাপি ঋণ আদায় করা।

    বিনিয়োগমুখী ঋণ প্রবাহ বৃদ্ধি করা এবং

    নীতিগত দুর্বলতা দূর করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত অর্থনৈতিক নীতি গ্রহণ করা।

    সূত্র: একাত্তর বিজনেস

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৫ মাস বাকিতে খাওযা-দাওয়া: বকেয়া চাওয়ায় চাইনিজ রেস্টুরেন্টে তালা দিলেন জামায়াত নেতা
    Next Article বিদ্যুতের অসহনীয় বিলের চাপ, নাখোশ দেশের ৬৯ শতাংশ পরিবার
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    কখন একটি কোর্ট কিংবা ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলা যায়?

    October 30, 2026

    দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    কখন একটি কোর্ট কিংবা ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলা যায়?

    October 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    By JoyBangla EditorOctober 31, 20260

    কুমিল্লার ধানক্ষেতে একটা মেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলো। ধান দুমড়ে গেছে, পড়ে ছিল ভ্যানিটি ব্যাগ। সকালে…

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

    October 31, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.