Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    October 31, 2026

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
    Bangladesh

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 31, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকসহ এশিয়ার আটটি দেশের আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ, তাঁদের সঙ্গে সংঘটিত নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকসহ এশিয়ার আটটি দেশের আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ, তাঁদের সঙ্গে সংঘটিত নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

    শুক্রবার আন্তর্জাতিক রাজনৈতিক বন্দী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় সিপিজে। তবে বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের নাম উল্লেখ করেনি সংগঠনটি।

    পোস্টে সিপিজে জানায়, এশিয়ার আটটি দেশে বর্তমানে সাংবাদিকেরা কারাবন্দী রয়েছেন। দেশগুলোর মধ্যে চীনে ৫০, মিয়ানমারে ৩০, ভিয়েতনামে ১৬, কম্বোডিয়ায় ৫, বাংলাদেশে ৫, ভারত ও আফগানিস্তানে ১ জন করে এবং ফিলিপাইনে ১ জন সাংবাদিক কারাগারে রয়েছেন।

    এসব দেশের সরকারের প্রতি আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে এবং তাঁদের সঙ্গে সংঘটিত নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। বিশ্ব এ পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। সাংবাদিকতা কোনো অপরাধ নয় বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

    সিপিজের সর্বশেষ বার্ষিক কারাগার জরিপ অনুযায়ী, ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৩০০ জনের বেশি সাংবাদিক কারাবন্দী ছিলেন। টানা পঞ্চম বছরের মতো বিশ্বে কারাবন্দী সাংবাদিকের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। কর্তৃত্ববাদী শাসনের বিস্তার এবং সশস্ত্র সংঘাতের বৃদ্ধি এ পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করছে সংগঠনটি।

    জরিপে দেখা গেছে, টানা তিন বছর ধরে সাংবাদিকদের সবচেয়ে বেশি কারাগারে রেখেছে চীন। ২০২৫ সালে দেশটিতে অন্তত ৫০ জন সাংবাদিক বন্দী ছিলেন। ৩০ জন সাংবাদিককে কারাগারে রেখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। আগের বছর দেশটি ছিল তৃতীয় স্থানে। অন্যদিকে ২৯ জন সাংবাদিককে কারাগারে রেখে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে ইসরায়েল।

    এ ছাড়া ২৪ জন সাংবাদিককে কারাগারে রেখে প্রথমবারের মতো শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে আজারবাইজান। ২০১৮ সালের পর এই প্রথম দেশটি তালিকাভুক্ত হলো। আগের বছরের তুলনায় সেখানে কারাবন্দী সাংবাদিকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে রাশিয়া, বেলারুশ, মিসর ও ইরিত্রিয়ায় গত পাঁচ বছরের মতোই সাংবাদিকদের কারাবন্দী রাখার পরিস্থিতি অব্যাহত রয়েছে।

    সাংবাদিকদের কারাবন্দী রাখার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থানও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সিপিজে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দেশটি ফিলিস্তিনি সাংবাদিকদের ব্যাপক হারে গ্রেপ্তার করেছে। তাঁদের অনেকের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জানানো হয়নি। আবার কাউকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

    আইন বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের নাগরিকেরা ব্যাপক নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগ করলেও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের ক্ষেত্রে বিচারব্যবস্থার চিত্র সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ১১০ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।

    কারাগারে সাংবাদিকদের অনেক সময় নিষ্ঠুর ও জীবননাশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাখা হয়। মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দী কারাগারের পরিস্থিতিকে ‘জীবিত মানুষের কবরস্থান’ বলে বর্ণনা করেছেন। অনেক সাংবাদিককে বছরের পর বছর এমন পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে।

    সিপিজের ২০২৫ সালের জরিপে অন্তর্ভুক্ত সাংবাদিকদের এক-তৃতীয়াংশের বেশি পাঁচ বছরেরও বেশি সময়ের সাজা ভোগ করছেন। প্রায় অর্ধেকের ক্ষেত্রে এখনো কোনো সাজা ঘোষণা করা হয়নি। তাঁদের মধ্যে ২৬ শতাংশ সাংবাদিক পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে সাজা ছাড়াই কারাবন্দী রয়েছেন।

    সিপিজে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রত্যেক বন্দীর ক্ষেত্রে যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ এবং অযৌক্তিক বিলম্ব ছাড়াই বিচার সম্পন্ন করা বাধ্যতামূলক। দীর্ঘ সময় ধরে বিচার ছাড়াই সাংবাদিকদের আটক রাখা এ আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে
    Next Article “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি
    JoyBangla Editor

    Related Posts

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বিদ্যুতের অসহনীয় বিলের চাপ, নাখোশ দেশের ৬৯ শতাংশ পরিবার

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    ৫ মাস বাকিতে খাওযা-দাওয়া: বকেয়া চাওয়ায় চাইনিজ রেস্টুরেন্টে তালা দিলেন জামায়াত নেতা

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    কখন একটি কোর্ট কিংবা ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলা যায়?

    October 30, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    প্রাণ হাতে দৌড়ানো মেয়েদের দেশে ক্ষমতাসীন বিএনপি-জামাত কোথায়?

    By JoyBangla EditorOctober 31, 20260

    কুমিল্লার ধানক্ষেতে একটা মেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলো। ধান দুমড়ে গেছে, পড়ে ছিল ভ্যানিটি ব্যাগ। সকালে…

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

    October 31, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

    October 31, 2026

    অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি

    October 31, 2026

    এইচএসসি ফলাফল প্রকাশ: পাসের হার ৫১ দশমিক ৬২

    October 31, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.