পোশাকশ্রমিকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে স্বৈরাচার বিএনপি সরকার। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার ন্যায্য দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুদিন ব্যাপী আন্দোলনরত শ্রমিকদের কন্ঠরোধ করতে পুলিশ এ পর্যন্ত মোট ৪টি মামলা দায়ের করে অজ্ঞাত আসামী করেছে মোট সাড়ে দশ হাজার। গাজিপুরেও একই দাবিতে চলমান আন্দোলন প্রতিহত করতে পুলিশের দায়ের করা তিনটি মামলায় অজ্ঞাত আসামী ধরা হয়েছে চার হাজারের মত।
একদিকে মামলা দিয়ে পোশাকশ্রমিকদের মুখ বন্ধ করার অপচেষ্টা, অন্যদিকে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বিএনপির শ্রমমন্ত্রীর বাটপারি; প্রতারণা ও স্বৈরাচারবৃত্তি দুটোই চলছে পাশাপাশি। উচ্চ মূল্যস্ফীতি ও চড়া দামের বাজারে পিষ্ট হওয়া শ্রমিকদের অনিশ্চিত জীবনের দায় এড়িয়ে স্বৈরাচার বিএনপি শুধু সরকারি বেতন বাড়িয়ে একটি ভারসাম্যহীন রাষ্ট্রব্যবস্থায় নিজেদের শাসন দীর্ঘায়িত করতে চায়। মেহেনতি শ্রমিকের ন্যায্য দাবি প্রত্যাখ্যান করে ভুয়া-মিথ্যা মামলা কখনোই দমাতে পারবে না আন্দোলনকারীদের, যতদিন না শ্রমিক তাঁর অধিকার বুঝে পাবেন ততদিন মজুরির দাবি থেকে পিছু হটবে না কোন শ্রমিক।
