Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    শ্রমিক অসন্তোষে উত্তাল রাজধানী ঢাকা

    November 2, 2026

    ভাতা জালিয়াতির দায়ে এক ব্যক্তির ৪০ মাসের কারাদণ্ড

    November 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি
    Bangladesh

    বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 2, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ সাঈদ। পথে আগে থেকেই ওঁৎ পেতে ছিল চার যুবক। দুটি মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ছিনিয়ে নেওয়া হয় ২২ লাখ টাকা। রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা সাঈদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

    ১লা নভেম্বর, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহত সাঈদের স্বজনেরা।

    আহত সাঈদ সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন।

    তার খালাতো ভাই হাবিবের ভাষ্য, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

    হাবিব আরও বলেন, হামলার পর সাঈদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

    হাবিবের ভাষ্য, হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন সাঈদ। তার নেতৃত্বেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে আহত সাঈদ স্বজনদের জানিয়েছেন। তবে অন্য তিনজনকে শনাক্ত করতে পারেননি তিনি।

    এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে ২২ লাখ টাকা ছিনতাই ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা
    Next Article একযোগে বন্ধ হলো ৫২৯ কারখানা, কাজে যাননি ১০ লাখ শ্রমিক
    JoyBangla Editor

    Related Posts

    শ্রমিক অসন্তোষে উত্তাল রাজধানী ঢাকা

    November 2, 2026

     ‘ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা

    November 2, 2026

    আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ৫০টির বেশি পোশাক কারখানায়

    November 2, 2026

    কোথায় যাবেন, কী করবেন প্যাসিফিক জিন্সের কর্মহীন সাড়ে ৫ হাজার কর্মী?

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    By JoyBangla EditorNovember 2, 20260

    “প্রিয় বাবা, আজ তোমার ৮০তম জন্মদিন। সারাটা দিন মানুষ তোমাকে নিয়ে কত সুন্দর সুন্দর কথা…

    শ্রমিক অসন্তোষে উত্তাল রাজধানী ঢাকা

    November 2, 2026

    ভাতা জালিয়াতির দায়ে এক ব্যক্তির ৪০ মাসের কারাদণ্ড

    November 2, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.