Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    শ্রমিক অসন্তোষে উত্তাল রাজধানী ঢাকা

    November 2, 2026

    ভাতা জালিয়াতির দায়ে এক ব্যক্তির ৪০ মাসের কারাদণ্ড

    November 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ৫০টির বেশি পোশাক কারখানায়
    Bangladesh

    আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ছুটি ঘোষণা ৫০টির বেশি পোশাক কারখানায়

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 2, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ; শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

    ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ৫০টির বেশি তৈরি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভে নামলে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

    আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেছেন, দুপুরের দিকে ৫০টির বেশি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তবে ঠিক কতটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে, তা তখনও নিশ্চিত হওয়া যায়নি।

    সকাল থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা থাকলেও প্রথমদিকে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, সকালে তিনটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করলেও অন্য কারখানাগুলোতে কাজ চলছিল। পরে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনেক কারখানা ছুটি ঘোষণা করে।

    সকাল ১১টার দিকে নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। এতে ওই এলাকার শিল্পাঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ে।

    এর আগের দিন শনিবারও আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৩০টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। রোববার সকালে এসব কারখানায় উৎপাদন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা চালায় শিল্প পুলিশ।

    এদিকে গঠিত হয়েছে মজুরি বোর্ড

    শ্রমিক অসন্তোষের মধ্যেই রোববার পোশাকশ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিয়োগকর্তা, শ্রমিক ও স্বতন্ত্র শ্রেণির প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে।

    শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবি এবং অন্যান্য দাবি নিয়ে নতুন মজুরি বোর্ড কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব
    Next Article  ‘ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা
    JoyBangla Editor

    Related Posts

    শ্রমিক অসন্তোষে উত্তাল রাজধানী ঢাকা

    November 2, 2026

    বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি

    November 2, 2026

     ‘ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা

    November 2, 2026

    কোথায় যাবেন, কী করবেন প্যাসিফিক জিন্সের কর্মহীন সাড়ে ৫ হাজার কর্মী?

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    By JoyBangla EditorNovember 2, 20260

    “প্রিয় বাবা, আজ তোমার ৮০তম জন্মদিন। সারাটা দিন মানুষ তোমাকে নিয়ে কত সুন্দর সুন্দর কথা…

    শ্রমিক অসন্তোষে উত্তাল রাজধানী ঢাকা

    November 2, 2026

    ভাতা জালিয়াতির দায়ে এক ব্যক্তির ৪০ মাসের কারাদণ্ড

    November 2, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাবা আসাদুজ্জামান নূর এর জন্মদিনে মেয়ে সুপ্রভা তাসনীমের খোলা চিঠি…

    November 2, 2026

    বিএনপির আমলে অর্থনীতি ডুবে যাচ্ছে মহাসমুদ্রে!

    November 2, 2026

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.