Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঐতিহাসিক “সংবিধান দিবস” উপলক্ষে শেখ হাসিনার বাণী
    Bangladesh

    ঐতিহাসিক “সংবিধান দিবস” উপলক্ষে শেখ হাসিনার বাণী

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 4, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান গৃহীত হয়। এক সাগর রক্ত এবং লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র ৯ মাসের মধ্যে এবং জনগণের নিরঙ্কুশ সমর্থনে গঠিত গণপরিষদ মাত্র ৭ মাসের মধ্যে জাতিকে নতুন রাষ্ট্রের সংবিধান উপহার দিয়ে সারা বিশ্বে এক নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। সাড়ে সাত কোটি মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর যে গভীর আস্থা রেখেছিলেন, তারই প্রতিদানে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সামষ্টিক অর্জন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছিলেন। আজকের ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধু, সংবিধান প্রণয়ন কমিটির সদস্যবৃন্দ এবং গণপরিষদের সদস্যবর্গের প্রতি জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক জারীকৃত স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার এবং বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ রাষ্ট্রীয় চার মূলনীতি, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ও ধর্মনিরপেক্ষতা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি এবং বাংলাদেশের মানুষের সামনে এগিয়ে চলার ‘মহাসনদ’, যার মূল বাণী অলঙ্ঘনীয় এবং সংশোধনীর ঊর্ধ্বে। ফরাসী বিপ্লবের সাম্যের বাণী, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণায় বিবৃত মানবাধিকার, ব্রিটেনের শত বছরের গণতান্ত্রিক আন্দোলন থেকে উদ্ভূত গণতন্ত্র, এবং রুশ বিপ্লব থেকে উদ্ভূত সমাজতন্ত্রের মর্মবাণী, ও অর্ন্তনিহিত চেতনা লিপিবদ্ধ হয়েছে ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশ সংবিধানের মুখবন্ধ, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহে। ফলে বাংলাদেশের সংবিধানটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। বাংলাদেশের এই শাসনতন্ত্রে ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণা, এবং অন্যান্য আর্ন্তজাতিক মানবাধিকার আইনের যথার্থ প্রতিফলনও রয়েছে। আজকের এই মহান দিনে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুতের সংগ্রামে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

    সংবিধান দিবস উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদেরকে, যাদের দূরদর্শিতা, প্রজ্ঞা ও অক্লান্ত পরিশ্রমের ফসল বাংলাদেশের সংবিধানটি প্রণীত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো- ২০২৪ সালের ৫ আগস্টের পরে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সংবিধানকে কবর দেওয়ার কথা বলে চরম ঔদ্ধত্য দেখিয়েছে, এবং বিদেশী বুদ্ধিজীবী ভাড়া করে অনির্বাচিত ও তথাকথিত জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রের চারটি মূলনীতি পরিবর্তনের চেষ্টা করেছে। ইতোমধ্যে ঐকমত্য কমিশনের রচিত তথাকথিত জুলাই সনদ একটি ‘প্রতারণার দলিল’ বলে সাব্যস্ত হয়েছে এবং এসকল কর্মকাণ্ডের মাধ্যমে সুস্পষ্টভাবে রাষ্ট্রদ্রোহিতা হয়েছে। জাতি এই ধরনের ঔদ্ধত্য এবং রাষ্ট্রদ্রোহিতা কখনও ক্ষমা করবে না।

    ইদানীং লক্ষ্য করছি, পাতানো নির্বাচনে বিজয়ী সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত, ও জাতীয় ও আর্ন্তজাতিক আইন, ও রেওয়াজ কর্তৃক স্বীকৃত মুক্তিযুদ্ধের প্রামাণিক ইতিহাসের পরিবর্তন। কিন্তু এটিও জাতি কখনও মেনে নেবে না। তাছাড়া, কোন মুক্তিযুদ্ধ, বা বিপ্লবের মূলনীতি পরবর্তী সময়ে পরিবর্তন করা যায় না। উপরন্তু, সাংবিধানিক আইনের মূল-কাঠোমো নীতি (বেসিক স্ট্রাকচার প্রিন্সিপল) ও বিভিন্ন দেশের উচ্চ আদালতের রায় দ্বারা এটি সুপ্রতিষ্ঠিত যে, সংবিধানের মূলনীতিসমূহ অলঙ্ঘনীয়, এবং সংসদের সংশোধনী ক্ষমতা দিয়ে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করা যায় না।

    দেশ ও জাতির এ মহাসংকটময় মুহূর্তে সকলের প্রতি আহ্বান, আসুন আমরা সবাই মিলে ২০২৪ সালের ৫ আগস্টের পরে ভেঙ্গে পড়া গণতন্ত্র এবং সাংবিধানিক ধারাবাহিকতা পুনরুদ্ধার করি, এবং বাংলাদেশকে নিয়ে আবার যাত্রা করি গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, ন্যায়বিচার, সাংবিধানিক ধারাবাহিকতা ও অগ্রগতির পথে।

    বাংলাদেশের সংবিধান দিবসে দেশবাসীর প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

    আঁধার কেটে ভোর হোক

    বাংলাদেশ চিরজীবী হোক।

    বাংলাদেশ আওয়ামী লীগ

    www.albd.org

    তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬⁩

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর, আবেদন করবেন যেভাবে
    Next Article গাজীপুরের শ্রমিক আন্দোলনে আহত তৌফিক আর নেই!
    JoyBangla Editor

    Related Posts

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা

    November 6, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    By JoyBangla EditorNovember 7, 20260

    ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় এবং সৈনিক ও অফিসার হত্যার নামে মূলত…

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

    November 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.