খালি পা, ধুলোমাখা জিন্স, দুই হাতে হাতকড়া। এক ডজন পুলিশ মিলে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে এক তরুণ শ্রমিককে। তার অপরাধ, সে বেঁচে থাকার মতো মজুরি চেয়েছিল।
যে হাতে সুতো বুনে বিশ্বের মানুষের গায়ে পোশাক ওঠে, সেই হাতেই আজ লোহার বেড়ি। ঘরে হয়তো অপেক্ষায় আছে ক্ষুধার্ত সন্তান, অসুস্থ মা।
মজুরি চাওয়া অপরাধ নয়, অধিকার।
হাতকড়া দিয়ে ক্ষুধা থামানো যায় না।
ন্যায্য মজুরি দাও, শ্রমিককে মুক্তি দাও।
—
BANGLADESH | THE STRUGGLE FOR A LIVING WAGE
Handcuffed and carried away for demanding a living wage.
The struggle for fair wages raises urgent questions about workers’ rights, dignity, and freedom of peaceful assembly.
Photo: AFP
