ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে চলমান গার্মেন্টস শ্রমিক আন্দোলনের মধ্যে হামলার শিকার হন পোশাকশ্রমিক তৌফিক শেখ (২২)। সোমবার (২ নভেম্বর) আন্দোলন চলাকালে হামলার দৃশ্য মোবাইলে ধারণ করার চেষ্টা করার সময় তিনি মারধরের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।
একজন তরুণ শ্রমিকের এমন মৃত্যু সত্যিই বেদনাদায়ক। মতপার্থক্য কিংবা আন্দোলন—কোনো কিছুই সহিংসতার অজুহাত হতে পারে না।
আমরা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার চাই।
একজন শ্রমিকের জীবনও অমূল্য। আর কোনো তৌফিককে যেন এভাবে প্রাণ হারাতে না হয়।
