সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
পরিবেশ সচেতনতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো অস্ট্রেলিয়া। দেশটির একটি খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইয়াহু নিউজের বরাত অনুযায়ী, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে যান খেলোয়াড়রা। এ সময় তারা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। জানা যায়, প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল হয়ে থাকে। এমনকি বিপদ আঁচ করলে ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পাখিটি পরিচিত। এ সময় তারা ডানা…
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে অস্থির করেছে বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন, ‘এই অস্থিরতা নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর চেয়ে জঘন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি। প্রতিদিন আমাদের জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।’ রোববার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘সারা দেশে শিক্ষকদের ওপর নিপীড়ন, নাগরিক কর্মসূচিতে হামলা এবং নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশি নির্যাতনের বিরুদ্ধে’ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভা করতে গিয়ে হামলা এবং ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, ‘এ…
পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৮০০ জনে পৌঁছেছে। সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও রয়টার্সের। এর আগে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) নিহতের সংখ্যা ৫০০ বলে নিশ্চিত করেছিল। তালেবান সরকারের বরাত দিয়ে বিবিসি বলছে, শুধুমাত্র কুনার প্রদেশেই ‘শত শত মানুষ’ নিহত হতে পারে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ছয় মাত্রার এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য গ্রাম। আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে এসব তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, নানগারহার ও কুনার…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে একদল মহল নতুন করে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। উপউপাচার্যের নামে ভুয়া বক্তব্য প্রচার করে বলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ স্থানীয়দের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। অথচ বাস্তবতা ভিন্ন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ডুয়েট, বুয়েট কিংবা রুয়েটে ছাত্রদল বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও মূলত জামায়াত-শিবিরের উসকানিতে স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই অপপ্রচারের উদ্দেশ্য একটাই ছাত্রলীগকে বিতর্কিত করা, শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করা। ইতিহাস সাক্ষ্য দেয়, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অরাজকতার জন্মদাতা সবসময় জামায়াত-শিবির ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী। আজ তারা আবারও শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চক্রান্তে লিপ্ত। কিন্তু কেবল…
চীনের উত্তরাঞ্চলের বন্দরনগরী তিয়ানজিনে আজ শুরু হচ্ছে্ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিন ব্যাপী সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে ইতোমধ্যে তিয়ানজিনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ প্রায় ২০টি দেশের শীর্ষ নেতৃবৃন্দ। ২০০১ সালে এসসিও জোট গঠিত হবার পর এবারই সবচেয়ে বড় বৈঠক হতে যাচ্ছে। প্রায় ২০টি দেশের শীর্ষ নেতারা ছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের নিয়ে গঠিত সামরিক জোট ন্যাটো’র বিকল্প হিশেবে চীন এই অ-পশ্চিম জোটে নেতৃত্ব দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরির চেষ্টা…
১। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী। আজ ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৫৪ বছর বয়সী মমিন পাটোয়ারি ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের একটি উপ-কমিটিতে সহসম্পাদক এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার ঘরে এক পুত্র সন্তান আছে। রিবার সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর তাকে দাফন করা হয়েছে। মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী বলেন, “আমার চাচা ১৫ আগস্ট ৩২…
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শোক মিছিল করার কারণে যশোর জেলার নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান মজুমদারকে বাড়ি না পেয়ে তার পিতা রফিকুল ইসলাম মজুমদারকে বিনা অপরাধে অন্যায়ভাবে গ্রেফতার করে অবৈধ সরকারের পুলিশ ও সেনাবাহিনী । এই জুলুম-নির্যাতনের শেষ কোথায়? প্রশ্ন সাধারণ মানুষের।
যশোর, ভোলা ও ঢাকায় বিএনপি নেতাদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতা। দেশজুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত। একের পর এক আক্রমণ ও হত্যাযজ্ঞে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (৪০)। তাকে রক্ষা করতে গেলে গুরুতর আহত হন শাহীন তারেক নামে আরও এক যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি— স্থানীয় বিএনপি নেতা কামাল, টগর, মিলন, রেজাউলসহ ১০–১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে এ হামলায় অংশ নেয়। ভোলা সদর উপজেলায় আরো ভয়াবহ ঘটনা ঘটে। সেখানে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফকে কুপিয়ে হত্যা করে বিএনপি সন্ত্রাসীরা। ফজরের…
গাজীপুরের শ্রীপুরে একাধিকবার হামলা চালিয়ে, গোয়েন্দা পুলিশের তিন সদস্যকে আহত করে, শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে (৩২) ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। সুমন মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার, রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আসামীকে আটক নিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্থানে মোট চারবার সন্ত্রাসীদের হামলার স্বীকার হয় ডিবি পুলিশ। জুলাই-আগস্ট দাঙ্গাকালীন সময়ে সারাদেশে ৪৬০ টিরও বেশি থানায় আক্রমণ ও অগ্নিসন্ত্রাস করে ইউনূসের নিয়োগকর্তা জঙ্গী সন্ত্রাসীরা। ক্ষমতা দখলের পর এই দেশবিরোধী জঙ্গীদের আইনের আওয়তায় আনেনি স্বৈরাচারী ইউনূস। বরঞ্চ, তাদের ইনডেমনিটি দিয়ে জঙ্গী তৎপরতা বলবৎ রেখেছে ইউনূস।…
নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর পাড়ায় রাতের অন্ধকারে এক চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা প্রাচীন কালী মন্দিরে প্রবেশ করে কালী মা-এর প্রতিমা ও শিবের প্রতিমা গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা মন্দিরের মূল গর্ভগৃহে থাকা কালী প্রতিমা ভেঙে টুকরো টুকরো করে দেয়। শুধু তাই নয়, শিবলিঙ্গসহ শিবের প্রতিমাকেও নৃশংসভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। সকালে পূজারিরা নিয়মিত পূজা দিতে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। খবরটি মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে…