Author: JoyBangla Editor

বাংলাদেশ ছাত্রলীগ, ভোলা জেলার সদর উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফকে নিজ বাড়ির সামনে নৃশংসভাবে হত্যার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আরিফকে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে হাতুড়ি দিয়ে মাথা ও শরীর থেতলে দিয়ে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘ ছয় মাস অন্যত্র অবস্থান করা আরিফ অসুস্থ বাবাকে দেখতে নিজ বাড়িতে ফেরার সুযোগকেও ঘাতকরা রক্তাক্ত মৃত্যুর ফাঁদে পরিণত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, আরিফকে টার্গেট করে হত্যা করা হয়েছে শুধুমাত্র ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা শহিদ আরিফের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর…

Read More

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে দাঁড়িয়ে জানালেন— ‘আদালতের প্রতি আমার আস্থা নেই, আমি জামিন চাইব না।’ রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে ও আরও ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে ২৯শে আগস্ট, শুক্রবার আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আদালতে উপস্থিত থাকলেও লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। কারণ বারবার আইনজীবীরা তার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেও তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। আদালতে তিনি স্পষ্ট করে বলেন— “যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে আমি কেন জামিন চাইব? আমি ওকালতনামায় স্বাক্ষর করব না।” শুক্রবার ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ…

Read More

গ্লোবাল বাংলাদেশ ইউনিটি নেটওয়ার্ক (জিবিইউএন), ২৯২ জন প্রবাসী বাংলাদেশি স্বাক্ষরকারীর একটি বিবৃতির মাধ্যমে বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিশোধ এবং স্বাধীন মতপ্রকাশের উপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মুক্তিযোদ্ধা, বিচারক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অন্যায়ভাবে গ্রেপ্তার, মামলা এবং হয়রানির ঘটনা ঘটছে। এই ক্রিয়াকলাপগুলো শুধুমাত্র ব্যক্তিগত কষ্টের কারণ নয়, বরং বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি। জিবিইউএন জোর দিয়ে বলেছে যে ন্যায়বিচার, মানবাধিকার এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র হলো টেকসই উন্নয়ন এবং জাতীয় স্থিতিশীলতার মৌলিক স্তম্ভ। ক্ষমতার অপব্যবহার এবং মুক্ত মতপ্রকাশের উপর নিষেধাজ্ঞা…

Read More

রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিকভাবে অবৈধা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আজ। আজ ৩১শে আগস্ট রোববার, ধানমন্ডি ২৭ নম্বরে বিকেল ৩টার দিকে এ মিছিল শুরু হয়। এ সময় মিছিল থেকে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘মার্কিন দালাল ইউনূসের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসমময় মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের সংগঠক মাহবুব বলেন, ‘ইউনূস সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালিকে মুক্ত করতে হবে। দখলদার গোষ্ঠী এই দেশকে ধ্বংস করে দিচ্ছে, তাদের হাত…

Read More

গত ২৮শে আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি সংগঠন ঢাকায় “আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আয়োজিত এ সভায় মুক্তিযোদ্ধা, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শ্রমিকনেতা ও সামাজিক কর্মীরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে চলতে থাকা আলোচনাটি হঠাৎই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সশস্ত্র একটি দল হামলা চালিয়ে ভণ্ডুল করে দেয়। হামলাকারীরা নিজেদেরকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ উপস্থিত বুদ্ধিজীবীদের শারীরিকভাবে আঘাত করে এবং অকথ্য স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনাকে গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু হামলাকারীদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো ওই আলোচনায় উপস্থিত ১৬…

Read More

বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উৎসাহিত করার পাশাপাশি দেশের উন্নয়নের ধারা পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গত এক বছরে দেশবাসীর বঞ্চনার কথা উল্লেখ করে সকলকে ধৈর্য ধরে প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেন এবং দলীয় নেতাকর্মীদের দেশের জন্য কাজ করতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, “আমি আসছি। তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ভুলে যাও। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তোমরাই আমার পরিবার। তোমাদের ক্ষতির ভার আমি নেবো।” তিনি আরও জোর দিয়ে বলেন, “গত এক বছরে দেশ ও দশের উন্নয়নের যে ধারা থেকে দেশবাসী বঞ্চিত হয়েছে, আমি প্রত্যয়…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আদালতে দাঁড়িয়ে সংবিধান হাতে নিয়ে অভিযোগ করেছেন, তাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এ সময় তিনি বিচারকের উদ্দেশ্যে সংবিধানের ধারা উল্লেখ করে নিজের বক্তব্য উপস্থাপন করেন। ২৯শে আগস্ট, শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সকালে সাড়ে ১০টার দিকে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা…

Read More

নেদারল্যান্ডসকে একপেশে ম্যাচে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের কোনো সুযোগই দিল না টাইগাররা। বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই দাপট দেখিয়ে নেদারল্যান্ডসকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। নাসুম আহমেদের ঘূর্ণি, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের গতিতে দিশেহারা হয়ে যায় ডাচরা। তাদের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিক্রমজিৎ সিং। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। বাংলাদেশের পক্ষে দুর্দান্ত…

Read More

নতুন এক বৈশ্বিক ব্যবস্থার কথা শোনালেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে তাঁরা নতুন এ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সি–পুতিন প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’ বা বৈশ্বিক দক্ষিণকে অগ্রাধিকার দেবে। এই বৈশ্বিক দক্ষিণ মূলত একটি ধারণা, যা আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন দেশকে অন্তর্ভুক্ত করে। চীনের তিয়ানজিন শহরে গতকাল শেষ হয় দুই দিনের এসসিও সম্মেলন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিশ্বের ২০টি দেশের নেতারা অংশ নেন। সম্মেলনে সি তাঁর ভাষণে বলেন, ‘অস্থিরতার এই সময়ে বৈশ্বিক শাসন এক নতুন…

Read More

রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমিরের বাসায় বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক হয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের আমিরের রাজধানীর বসুন্ধরার বাসায় এ বৈঠক হয়। বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামায়াত। সোমবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, বেলা আনুমানিক ২টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে সব রাজনৈতিক…

Read More