সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
লুৎফর রহমান রিটন [উৎসর্গ : তাজুল ইমাম প্রিয়জনেষু ] জোবরা গ্রামের নাম শোনো নাই?তা কি করে হয়?জোবরা গ্রামের দুইটা ছাগলঘুরছে শহরময়। একটা ছাগল কালো রঙেরঅপূর্ব সুন্দর!দ্বিতীয়টায় ফতুয়া গায়খবিস ভূপেন্দর!গ্রামীন চেক-আর টাকার চেক-এরমিশেল, ধূর্ত চর। দুই ছাগলের মধ্যে তোমারকোনটা বেশি প্রিয়?ইনবক্সে ব্যাখ্যাসহসেই মতামত দিয়ো।আমার কাছে ‘ব্ল্যাক গোট’টাইঅধিক অধিক ভালো,চকচকে তার কালো পশমঝলমলে জমকালো। খুব দামী খুব জনপ্রিয়এই ছাগলের গোশ,কাচ্চি বিরিয়ানির বেলায়না পেলে আপসোস! সে রসনা তৃপ্ত করেহাজার বছর ধ’রে,বাঙালি খায় লাল রেজালাঅনেক তৃপ্তি ক’রে। ছাগদুগ্ধের পুষ্টিগুণেরতুলনা কি আছে?রোগান জোশের চাহিদা খুবধনিক শ্রেণির কাছে। বোকাসোকা তাই বাঙালির’ছাগল’–প্রিয় গালি!জোবরা গ্রামের দুইটা ছাগল?জোরসে মারো তালি! দ্বিতীয়টার স্বভাব খারাপআস্ত একটা চোর!তাকে দেখলে দরিদ্ররাওবন্ধ রাখে দোর!!…
চট্টগ্রাম বন্দরে কন্টেইনা হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়ার এক খবর ঘুরছে অন্তর্জালে। যা ইউনূস সরকারের সাফল্য হিসেবে দাবি করা হচ্ছে। কিন্তু আসলে কি এমন কোনো রেকর্ড হয়েছে? একটু খতিয়ে দেখতেই ধরা পড়ল শুভঙ্করের ফাঁকি, বেরিয়ে এলো থলের বিড়াল। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড-সিডিডিএল গত ৭ই জুলাই থেকে এনসিটি ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজমেন্ট ও সিঅ্যান্ডএফ শেড এবং গেটে দক্ষ ব্যবস্থাপনার ফলে কন্টেইনার হ্যান্ডলিংয়ে গতি এসেছে। গতকাল ২৯শে আগস্ট, সিডিডিএল সংবাদ সম্মেলনে দাবি করেছে এনসিটিতে একদিনের কন্টেইনার হ্যান্ডলিংয়ের…
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল দিয়ে ভারত থেকে পাঁচটি চালানে মোট ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এই আমদানি প্রক্রিয়া দেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে চলমান বিতর্ক এবং ষড়যন্ত্রের অভিযোগের পটভূমিতে এই আমদানি বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট)…
যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার মেয়াদ শেষে অতিরিক্ত সময় থাকার বিষয়ে কড়াকড়ি শুরু করেছে যুক্তরাজ্যের সরকার। স্বরাষ্ট্র অফিস জানিয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করলে শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে সরাসরি টেক্সট ও ই-মেইলের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র অফিসের তথ্যানুযায়ী, গত এক বছরে যুক্তরাজ্যে যত আশ্রয় আবেদন জমা পড়েছে, তার প্রায় ১৩ শতাংশই এসেছে ভিসাধারী শিক্ষার্থীদের কাছ থেকে, সংখ্যায় যা প্রায় ১৪ হাজার ৮০০টি। এর মধ্যে পাকিস্তানি শিক্ষার্থীদের আবেদন ছিল সবচেয়ে বেশি, প্রায় ৫ হাজার ৭০০টি। এরপরই ছিল যথাক্রমে ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীদের অবস্থান। বলা…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। আগেই নির্বাচন কমিশনার তারিখ ঘোষণা করলেও একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। অবশেষে নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশকে স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত তারিখেই হচ্ছে ডাকসু নির্বাচন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযুক্ত আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক…
আমাদের মাতৃভূমি কি আজ নিরাপদে আছে? দেশের মানুষ কি নিরাপদে বসবাস করতে পারছে? উত্তর যদি না হয়, তাহলে আরেকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করুন- এদেশের সুখ-শান্তি-সমৃদ্ধি কেড়ে নিলো কে? আমাদের জাতিগতভাবেই সেই দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে, কারণ দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে।জীবন একটাই, তাই এই একজীবনে স্বাধীনভাবে বাঁচাতে হবে। কতৃত্ববাদীরা একাত্তরেও বাঙালী জাতিকে জিম্মি করতে পারেনি। এরা আবারো আমাদের জিম্মি করতে চায়, একাত্তরকে বিকৃত করে আমাদের বিভ্রান্ত করতে চায়। জাতিগতভাবে আমরা শান্তি প্রিয়, তাই আমরা দেশের শান্তি বিনষ্টকারী কোন উচ্ছৃঙ্খল মবের হাতে বারবার আমাদের জীবন বিপন্ন হতে দিতে পারিনা। এবারের সংগ্রাম জাতিগত নিরাপত্তা বিধানের মাধ্যমে মানবতা ও সাম্যের অধিকার বাস্তবায়নের।…
দেশের মানুষকে অন্ধকারে রেখে, নিজের ক্ষমতাকে ধরে রাখতে, দেশ বিক্রির পথে হাঁটছে ইউনুস।
অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে ৭১-এর দানবেরা ফিরে এসেছে: বাংলাদেশকে পাকিস্তান বানানোর নীলনকশা চলছে! রাতের অন্ধকারে জামালপুরের শেরপুর ব্রিজের নিচে একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে ৭১–এর পরাজিত শক্তি।যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দোসর ছিল, যারা আজ অবৈধ ইউনুস সরকারের মদদে নতুন করে বিষের ফণা তুলছে। এটাই আজকের বাস্তবতা! যে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই বীরদেরই এখন হত্যা, দমন, পীড়ন চলছে। আবারও রাজাকাররা ফিরে আসছে রাষ্ট্রক্ষমতার ছায়ায়, আবারও তারা স্বাধীনতার পক্ষের মানুষদের নিধনযজ্ঞে মেতে উঠেছে। এই অবৈধ সরকার দেশের আইন–শৃঙ্খলা ধ্বংস করে রাজাকারদের হাতে তুলে দিচ্ছে। দেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা…
একাত্তরের যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াত বারবার দাবি করে আসছে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। গণঅধিকার পরিষদের নুরের ওপর হামলার মাধ্যমে জামায়াতের সেই দাবি প্রমাণিত হয়েছে। ফ্যাসিবাদ পুনবার্সনের ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরকে টার্গেট করা হয়েছে। নুরের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ এবং গণমাধ্যম কর্মীদের নেওয়া ভিডিও দেখে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ ৩০শে আগস্ট, শনিবার দুপুরে যুদ্ধাপরাধী…