Author: JoyBangla Editor

নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর লাশ পাওয়া গেছে পুরাতন সুরমা নদীতে। আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় দুই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ হন। বুধবার তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বৃহষ্পতিবার দিনভর সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ তার সন্ধান চেয়ে মানববন্ধন ও…

Read More

বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট ২০০৪ কোনো সাধারণ দিন নয় এটি জাতির বুক বিদীর্ণ করা এক রক্তাক্ত স্মৃতি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো সেই নারকীয় গ্রেনেড হামলা কেবল একজন নেত্রীকে নয়, গোটা জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়ার নীলনকশা ছিল। সেদিনের ভয়াল বিকেলে মাটিতে লুটিয়ে পড়েছিল বহু নিরপরাধ প্রাণ, রক্তে ভেসেছিল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দেহ। আইভি রহমানসহ অসংখ্য নেতা–কর্মী শাহাদাত বরণ করেছিলেন। শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁচে গেলেও, আহতদের আর্তনাদ ও নিহতদের চিৎকার আজও জাতির কানে বাজে। কিন্তু আজ সেই রক্তের ঋণ ও শহীদদের আত্মত্যাগের সাথে নগ্ন বিশ্বাসঘাতকতা করেছে অবৈধ ইউনুস সরকার। যে মামলায় আদালত খুনী ও ষড়যন্ত্রকারীদের কঠোর সাজা দিয়েছিল,…

Read More

লুসিড ড্রিম প্লাটফরমের সতর্কবার্তা ভেনেজুয়েলার পিডিভিএসএ কোম্পানি, ইরানের জাতীয় তেল কোম্পানি, রাশিয়ার জ্বালানি জায়ান্টদের উপর যে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে , বাংলাদেশে তাদের অনির্বাচিত পুতুল সরকার হচ্ছে ইউনূস। ইউনূসের পাপের পাহারাদার হচ্ছে জামায়াতে ইসলামী নামক স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল।এরা মুখে ইরান, অন্তরে আমেরিকার খাঁটি দালাল। ইসলামের নামকরে পাকিস্তান যেভাবে আমেরিকার দালালী করছে অর্থ ও সম্পদের লোভে ঠিক সেভাবে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া ইউনূস হয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী বাটপার। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ভেনেজুয়েলা শুধু তেল সমৃদ্ধ রাষ্ট্রই নয় , তারা আজকে ইরানের মতো রাশিয়া ও চীনের অন্যতম মিত্র।আমেরিকা যে ইসলামের জন্য যুদ্ধ করে না তার প্রমাণ…

Read More

কিংবদন্তি লোকসংগীতশিল্পী শাহ আবদুল করিমের দুটি জনপ্রিয় গান- ‘রঙিলা বাড়ৈ’ এবং ‘কোন মিস্তরি নাও বানাইছে’- অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন লিমিটেড। এ অভিযোগে শিল্পীর পরিবার গ্রামীণফোনের কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, ২০১৬ সালের একটি টেলিভিশন বিজ্ঞাপন এবং ২০২২ সালের একটি ডিজিটাল বিজ্ঞাপনে গান দুটি ব্যবহার করা হয়েছে। শাহ আবদুল করিমের পুত্র শাহ নূরজালালের পক্ষে ব্যারিস্টার রাজিন আহমেদ এই নোটিশটি পাঠিয়েছেন। তিনি বলেন, অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার কেবল অবৈধই নয়, এটি শিল্পীর প্রতি চরম অসম্মানজনক। এই ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষায় তারা আইনি পদক্ষেপ নেবেন।

Read More

এক্টিভিস্ট পুষ্পিতা গুপ্তা লিখেছেন ২০০৪ সালে ক্যালেন্ডারে ‘২১আগস্ট’ ছিল না। এই ছোট্ট কথাটি অনেক বিশাল অর্থবোধক। সত্যি কি ২০০৪ সালের ক্যালেন্ডারে ’২১ আগস্ট’ ছিল না্। হয়তো হতে পারে। উত্তরটি আবু মকসুদের ভ্যানেটি ব্যগের ভেতর খুঁজতে পাঠক পড়ুন পুরোটা। আবু মকসুদ একুশে আগস্ট: এক ভ্যানিটি ব্যাগের গল্প এমন রায়ের পর মনে হয়, আমাদের ইতিহাস বইগুলো নতুন করে লেখা দরকার। কারণ, আজকের সুপ্রিম কোর্টের রায়ের পর স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে কখনো একুশে আগস্ট নামে কোনো ঘটনা ঘটেনি। এত বছর আমরা যা দেখে এসেছি, যা শুনেছি, যা নিয়ে কেঁদেছি, সবই ছিল বিভ্রম। হয়তো আমাদের চোখে ধুলা ঢুকেছিল, বা হয়তো আমরা সবাই কোনো…

Read More

 ।।মোহাম্মদ গোলাম সরওয়ার।। প্যালেস্টাইনের গেরিলা বিপ্লবী নেতা, কবি, সাংবাদিক ঘাসান কানাফানি বলেছিলেন “গরদান তাক করে যে তরবারিটি ধরে রাখা আছে, তার সাথে আমার কোনও সংলাপ হতে পারেনা”। আমাদের প্রেক্ষিতে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের, প্রগতিশীল মানুষদের, আমাদের নারীদের, ভিন্ন ধর্মের মানুষদের গরদানের উপরে যে তরবারিটি ধরে রাখা আছে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির – জামাতে ইসলামী আর তার নানান সোশ্যাল এজেন্সির ধরে রাখা তরবারি। এখন আপনিই সিদ্ধান্ত নিন, আপনি কি এর সাথে সংলাপে বসবেন নাকি এই তরবারির বিরুদ্ধে লড়াই করবেন। মাত্র মিনিট পাঁচেকের আলাপে ঘাসান কানাফানি দুনিয়ার সকল স্বাধীনতাকামি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যে তোমার স্বাধীনতার সংগ্রামকে ন্যূনতম খাটো করবে, সে আসলে তোমার…

Read More

বন্ধ করে দেওয়া হয়েছে ২৪টি কারখানা! এ এক অভূতপূর্ব দুঃশাসনে ডুবছে সোনার বাংলা। মানবিক কর্মপরিবেশের আশায় ২৩ দফা দাবি নিয়ে শান্তিপূর্ন প্রতিবাদ করছিলেন নীলফামারীর উত্তরা ইপিজেডে এভার গ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকেরা। সেই প্রতিবাদ কর্মসুচিতে মঙ্গলবার ২ সেপ্টেম্বর সরকারের পেটুয়াবাহিনী ও সেনাবাহিনীর আক্রমণে নিহত হয়েছেন হাবিব নামের এক পোশাক শ্রমিক। সারারাত নাইটিডিউটি করে সকালে বাড়ি ফেরার পথে সরকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি, আহত হন আরো ছয় জন। এই ঘটনার পর ৩ সেপ্টেম্বর উত্তরা ইপিজেড এর ২৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত এক বছরে নোবেল বিজয়ী ইউনুস এর কৃতিত্বপূর্ণ নেতৃত্বে বন্ধ হয়েছে শত শত রপ্তানীমুখী ও দেশীয় শিল্প…

Read More

অনেক দিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। গত ২ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ডায়ালিসিস করানো হয় তাঁর। ডায়ালিসিসের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এখন ফরিদা পারভীন আইসিইউতে চিকিৎসাধীন বলে গণমাধ্যমে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক, চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘আজ দিনের যেকোনো সময় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে ফরিদা পারভীনকে। তবে তাঁর শারীরিক অবস্থা কিছুটা জটিল। কিডনি জটিলতার পাশাপাশি তাঁর শ্বাসকষ্টসহ আরো নানা সমস্যা আছে। আমরা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছি। তাঁর সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি। ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল…

Read More

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান। সূত্রটি জানায়, এদিন সকাল ১০টার স্ত্রীসহ এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় তাকে। গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আয়োজিত গোল টেবিল বৈঠক…

Read More

বাংলাদেশ নারী ও কিশোরীরা প্রতিদিন যে সহিংসতার শিকার হচ্ছেন, তার এক করুণ পরিসংখ্যান সম্প্রতি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ (বিএমপি) প্রকাশিত একটি অর্ধ-বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ১ জাকার ৫৫৫ জন নারী ও কিশোরী সহিংসতার শিকার হয়েছেন। দেশের ১৫টি জাতীয় দৈনিক থেকে সংগৃহীত এই তথ্য শুধু সংকটের ব্যাপকতাই নয়, নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যর্থতাকেও প্রকাশ করছে।

Read More