সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
৪ সেপ্টেম্বর ২০২৫: ইউরোপ ও বিশ্বের নাগরিক সমাজের সদস্যরা, যারা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক শাসন ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বাংলাদেশে গত ২৯ আগস্ট সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং মঞ্চ ৭১ প্ল্যাটফর্মের আয়োজিত শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য ব্যক্তিদের উপর মব সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও গ্রেট ব্রিটেন), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (তুরস্ক), এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত একটি চিঠিতে বলা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ থেকে…
।। হামিদ মোহাম্মদ।। বাংলাদেশ এক আজব দেশ। দেশটি আজব নয়, মূলত দেশের মানুষ। মাদ্রাসা শিক্ষা কেন যেন সাধারণ শিক্ষার প্রতিপক্ষ ভাবা হয়,তাও মাদ্রাসায় পড়ুয়ারা এটি ভেবে থাকে বা এরকম ভাবনায় গড়ে তোলা হয়। সাধারণ মানুষ কিন্তু এধরনের কিন্তু চিন্তা-চেতনার ধারেকাছেও নেই। তবুও এই ধারণাই বিদ্যমান। যদিও্ এই সাধারণ মানুষই মাদ্রাসাগুলো গড়ে তোলেন বা পৃষ্টপোশকতা করেন। তারা সাধারণ শিক্ষাকে প্রতিপক্ষ ভাবনার এমন ধারণাকে পৃষ্টপোশকতা করেন না, করেন ইসলামিক শিক্ষাকে। যদি সাধারণ মানুষ এ ধরণের ভাবনার বাইরে,তবু কেন এমন হয়?এর উত্তর খুঁজতে হলে ইতিহাস ঘেটে দেখা জরুরি। ‘দেশের জনসংখ্যা হচ্ছে ১৭ কোটি।সেই দেশের কওমী মাদ্রাসার সংখ্যা হচ্ছে ১৯ হাজার ১৯৯ টি।এর মধ্যে…
বাংলাদেশ আজ এক গুরুতর রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। সম্প্রতি ইউরোপে একটি টকশোতে জামায়াতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা স্বীকার করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের জন্য বিদেশি লবিং ফার্ম ভাড়া করেছিলেন। তার এই বক্তব্য দেশজুড়ে আলোড়ন তুলেছে। আবু বকর মোল্লা তার সাক্ষাৎকারে আরও জানান, বিদেশি সরকারগুলোর কাছে লবিং কার্যক্রম চালাতে জামায়াত ও ড. ইউনূস যৌথভাবে ভূমিকা পালন করেছিলেন। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য কিছু মহলকে অস্বস্তিতে ফেলেছিল, আর সে কারণেই বিদেশি শক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছিল। এখানে উল্লেখ্য, ড. ইউনূস পূর্বে প্রকাশ্যে এমন কোনো ষড়যন্ত্রে তার…
আদালতকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধকে বৈধতা প্রদান ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল বিভাগে খালাস দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে আদালতকে “নগ্নভাবে ব্যবহার করে মানবতাবিরোধী ও ষড়যন্ত্রমূলক গণহত্যার রাজনীতিকে বৈধতা দেওয়ার নজিরবিহীন উদাহরণ” হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সমগ্র দেশবাসী সাক্ষী ছিল ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার, যেখানে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে চিরতরে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়িত হয়। এই ঘটনায় ২৪ জন নিহত হন এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও মানবেতর জীবন যাপন করছেন। আওয়ামী লীগ…
আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা-সমালোচনা
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে তীব্র নিন্দা ও সমালোচনা হয়েছে। সেখানে আলোচনায় উঠে এসেছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণসহ ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে কথিত অভিযোগসহ নানা প্রসঙ্গ। গত এক বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংসদে একাধিকবার উদ্বেগ প্রকাশিত হয়েছে। গত ডিসেম্বরে হাউজ অব কমন্সে অনুষ্ঠিত অধিবেশনে লেবার পার্টির এমপি ব্যারি গার্ডিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা বৃদ্ধির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে…
হাতে-পায়ে ব্যান্ডেজ অবস্থায় মাথায় টোপর পরে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে বেডে শুয়ে আছেন নতুন বর। আর পরিবারের সদস্যদের সঙ্গে পান পাতায় মুখ ঢেকে তাকে প্রদক্ষিণ করছেন নববধূ। পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে মালাবদল আর উলুধ্বনির মধ্য দিয়ে হাসপাতালেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলা শহরের চানমিয়া লেনের বাসিন্দা অরবিন্দ সাহার ছেলে আনন্দ সাহা এবং একই জেলার ঘিওরের বানিয়াজুড়ি এলাকার বাসিন্দা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী অমৃতা সরকারের হাসপাতালে বিয়ের এই ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছে। জানা গেছে, বছরখানেক আগে পরিচয় আনন্দ সাহা ও অমরিতা সরকারের। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের দিনক্ষণও নির্ধারিত…
চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান…
রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো থেকে তিব্বত এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। মিছিলে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয়। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শুক্রবার সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দিই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। জুম্মার নামাজের পর দুপুরে আওয়ামী লীগের…
সাড়ে ৩ হাজার জনকে আসামি করে মামলা ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন, ইউনুসের মব সন্ত্রাসে হতবাক বাংলাদেশ। মনে হচ্ছে ইউনুস সরকার ফার-রাইট গোষ্ঠীগুলোকে বেশ সমীহ করছে। নাহলে একের পর এক মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাট চললেও সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। ইউনুসই বোধহয় বাংলাদেশের সর্বকালের দূর্বলতম সরকার প্রধান। পরিস্থিতি এতটাই সীমা অতিক্রম করেছে যে এখন তথাকথিত “তৌহিদী জনতা” কবর থেকে লাশ তুলে আগুনে পোড়াচ্ছে, আর সেই ভয়াবহ ঘটনাকে ঘিরে উল্টো উৎসব করছে। যেনো মানুষের বারবিকিউ বানানো চলছে। আমাদের ছোটবেলায় শেখানো হতো, কেউ মারা গেলে তার দোষত্রুটি না ধরে নীরব থাকা উচিত। কিন্তু এরা ধর্মের নামে শুধুমাত্র তরিকাগত ভিন্নতার কারনে আরেক মুসলমানের…
রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, হঠাৎ একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌনে ৭টার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে। পরে তারা অফিসকে টার্গেট করে কয়েক দফা হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি বলেন, হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে…