Author: JoyBangla Editor

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে সংঘটিত গ্রেনেড হামলা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস রাজনৈতিক হত্যাযজ্ঞ। রাষ্ট্রীয় মদদে সংঘটিত এই হামলায় শহীদ হয়েছিলেন মহিলা নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী। আহত হন শত শত মানুষ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। দীর্ঘ লড়াই, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর জাতি ভেবেছিল—অবশেষে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত হয়েছে। কিন্তু আজ দেশের মানুষ আবারও হতবাক। বাংলাদেশের আপিল বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছে। এ রায় কেবল একটি মামলার সমাপ্তি নয়; এটি পুরো জাতির ন্যায়বিচারের প্রতি আস্থার…

Read More

বাংলাদেশে বর্তমানে যেকোনো মত প্রকাশকে হুমকি হিসেবে গণ্য করা হচ্ছে। দেশের অন্তর্বর্তী সরকার বাকস্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটিকে উচ্চ অপরাধ হিসেবে বিবেচনা করছে। ফলে ভিন্নমত প্রকাশকারীরা নিষ্পেষিত হচ্ছেন। বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই নীতি দেশে ফ্যাসিবাদী প্রবণতার উত্থানের ইঙ্গিত দিচ্ছে। সরকারের এই পদক্ষেপে মুক্ত চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Read More

গত ৫ আগস্ট ২০২৪ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির সময় হামিন্দপুর গ্রামের কামারপাড়া সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে পাঁচটি প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা এই সংকটের সর্বশেষ উদাহরণ। এই ঘটনায় দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশসহ পাঁচটি প্রতিমা ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পুলিশের তথ্যমতে, মন্দির কমিটি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু স্থানীয় দ্বন্দ্ব নয়, বরং জঙ্গিবাদী শক্তির উত্থান ও সরকারের পৃষ্ঠপোষকতার ফল। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার জানান, সোমবার গভীর রাত ১টার দিকে এই…

Read More

পূজা শুরুর আগেই প্রতিমায় আগুন—অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীদের সনাতন ধর্মে বর্বর আক্রমণ! বাংলাদেশে দুর্গাপূজা শুরু হওয়ার আগেই আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বর হামলার ঘটনা ঘটলো। গাইবান্ধার সাদুল্লাপুরে রাতের আঁধারে দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশসহ পাঁচটি প্রতিমায় আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা। প্রতিমা পুড়িয়ে দিয়ে তারা শুধু পূজার আনন্দকেই ধ্বংস করেনি, পুরো সনাতন সম্প্রদায়ের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এ ঘটনা প্রমাণ করে, অবৈধ ইউনুস সরকারের প্রত্যক্ষ প্রশ্রয় ছাড়া এ ধরনের ন্যক্কারজনক সন্ত্রাসী তাণ্ডব সম্ভব নয়। দেশের ভেতরে উগ্র শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, আর তাদের লক্ষ্য একটাই—বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে সরিয়ে ধর্মীয় উগ্রতার দিকে ঠেলে দেওয়া। সংখ্যালঘুদের অস্তিত্বকে টার্গেট করে প্রতিমায় অগ্নিসংযোগ…

Read More

নাজমুল ইসলাম মাত্র ৪৮ ঘণ্টায় (১ ও ২ সেপ্টেম্বর) সারা দেশে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা। বিভিন্ন জেলায় সংঘটিত অন্তত ৮টি ধর্ষণের ঘটনায় শিকার হয়েছেন শিশু, স্কুলছাত্রী, নববধূ, কর্মজীবী নারী থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও। একের পর এক এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। মাদারীপুর: কালকিনির আট বছরের শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করেছে স্থানীয় সোহাগ শিকদার (৪০)। আশঙ্কাজনক অবস্থায় শিশুটি হাসপাতালে ভর্তি, অভিযুক্ত পলাতক। ঢাকা (নবাবগঞ্জ): হাসনাবাদ এলাকায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। রাজশাহী (গোদাগাড়ী): বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে (৩৩) ধর্ষণ মামলার আসামি ইমরান…

Read More

অবৈধ দখলদার ইউনুস সরকারের হাতে সাধারণ মানুষের জীবন আজ মুল্যহীন। হাজারো শ্রমিকের বিক্ষোভের মাঝে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ভেনচুরা লেদারের শ্রমিক মো. হাবিব। অসংখ্য শ্রমিক হাসপাতালে, কেউ মরণাপন্ন, কেউ রক্তে ভেসে মাটিতে লুটিয়ে আছে। শ্রমিকরা ন্যায্য দাবি বন্ধ করতে, অবৈধ সরকারের লেলিয়ে দেওয়া সেনাবাহিনী গুলি চালিয়ে শ্রমিক হত্যার নোংরা খেলায় মেতে ওঠে।অবৈধ দখলদার ইউনুস সরকারের কাছে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের জীবন কিছুই নয়। তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতা আঁকড়ে ধরা, আর সেই জন্যই রক্ত ঝরানো হচ্ছে রাস্তায় রাস্তায়। আজ প্রশ্ন শুধু একটাই— 👉 এই শ্রমিক হত্যার হুকুম কে দিল? 👉 কার নির্দেশে শ্রমিকের বুক ঝলসে গেল গুলিতে? উত্তর একটাই—অবৈধ দখলদার ইউনুস।…

Read More

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। সেখানে বলা হয়, কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার…

Read More

রাজশাহী শহরের মোল্লাপাড়া এলাকায় দীর্ঘ ৫৩ বছর ধরে বসবাসরত ১৬টি পাহাড়িয়া পরিবারের বসতভিটা ছাড়তে আল্টিমেটাম দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী গোষ্ঠী জমির মালিকানা দাবি করে এসব পরিবারকে এলাকা ছাড়ার জন্য চাপ দিচ্ছে। ইতোমধ্যে তিনটি পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। বাকি ১৩টি পরিবারকে আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারত গমনকারী পাহাড়িয়া সম্প্রদায়ের ছয়টি পরিবার স্বাধীনতার পর দেশে ফিরে বসতভিটা না পেয়ে মোল্লাপাড়ার স্থানীয় বাসিন্দা ইন্দ্র ধুপির ১৬ কাঠা জমিতে বসতি গড়ে তোলে। তিন প্রজন্মের ব্যবধানে এখন এখানে ১৬টি পরিবার বসবাস করছে। এলাকাটি স্থানীয়দের কাছে ‘আদিবাসীপাড়া’ নামে পরিচিত।…

Read More

অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে গণপিটুনির নামে হত্যা! এটাই বাংলাদেশ আজ! অবৈধ ইউনুস সরকারের প্রশ্রয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে মব ভায়োলেন্স, আইন নিজের হাতে তুলে নিচ্ছে অসভ্য মব। নিরীহ মানুষ হত্যার মহোৎসব চলছে, অথচ রাষ্ট্র নীরব দর্শক হয়ে আছে। যে দেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, সাংবাদিক–অধ্যাপক পেটানো হয়, সেখানে খেটে খাওয়া সাধারণ মানুষও রক্ষা পাবে কেন? এই মব–রাজনীতি আসলে ইউনুস সরকারের ইন্ধনে তৈরি অরাজকতা, যার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে মব–রাজ্যে পরিণত করা এই অবৈধ সরকারের একমাত্র অর্জন!

Read More

উপ-শিরোনাম: ইউনূস সরকারের বেপরোয়া অপপ্রয়াস ও সম্মানহানির ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার বোন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ও তার প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ‘ইউনূস সরকারের হাতের পুতুল’ দুদক এই মামলা দায়ের করেছে তার পরিবারের সম্মানহানি, সায়মা ওয়াজেদের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে তাদের দূরে রাখার এক ‘অবিরাম ষড়যন্ত্রের’ অংশ হিসেবে। সজীব ওয়াজেদ জয় তার বিবৃতিতে দুদকের আনা চারটি অভিযোগ খণ্ডন…

Read More