সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। ভিপি পদে ছাত্রশিবির প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৫ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। এদিকে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন এসএম ফরহাদ। তিনিও ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী…
নেপালে জেন জি নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে সহিংসতা বাড়ায় দেশব্যাপী কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, জেনারেশন জি’র নেতৃত্বাধীন বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ায় নেপালের সেনাবাহিনী দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার সেনাবাহিনীর গণসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়,আজ বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিবৃতিতে নাগরিকদের আইনশৃঙ্খলা…
৫ আগস্ট ২০২৪—এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে গভীর অন্ধকার নামিয়ে আনা এক রক্তাক্ত ষড়যন্ত্রের কালো অধ্যায়। দেশি-বিদেশি শক্তির যোগসাজশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হয়েছিল। রাষ্ট্রের প্রাণকেন্দ্র গণভবন, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অসংখ্য স্থাপনা ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল। তারা ভেবেছিল বাংলাদেশের স্বাধীনতার অগ্নিশিখাকে নিভিয়ে দিতে পারবে, বঙ্গবন্ধুর আদর্শকে ভেঙে চুরমার করতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, আগুনে যতই পুড়ুক, ছাইয়ের ভেতর থেকে নতুন জীবনের জন্ম হয়। ফিনিক্স পাখির মতোই বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আবারও জেগে উঠেছে। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিজ্ঞা “বাংলাদেশ কোনোদিনও ষড়যন্ত্রকারীদের হাতে জিম্মি হবে না!” ষড়যন্ত্রের কালো হাত বাংলাদেশকে দমিয়ে…
থাইল্যান্ডের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও বিতর্কিত সিনাওয়াত্রা পরিবার আবারও চরম সঙ্কটে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এক বছরের কারাদণ্ড দিয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় ২০২৩ সালে দেওয়া সাজা তিনি যথাযথভাবে ভোগ করেননি—এই অভিযোগে এ রায় ঘোষণা করা হয়। হাসপাতাল থেকে তাকে সরাসরি কারাগারে নেওয়া হবে। এই ঘটনার মধ্যেই তার মেয়ে পেতংটার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হয়েছেন। অন্যদিকে বোন ইংলাক সিনাওয়াত্রা বহু বছর ধরে নির্বাসনে আছেন। ফলে প্রায় দুই দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী এই পরিবার নতুন করে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। থাকসিন সিনাওয়াত্রা: পিতৃতুল্য চরিত্র ও রাজনৈতিক উত্থান…
’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে শিবলী ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ কাভার করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। টঙ্গীর বনমালা রোডে তার…
জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে পি শর্মা অলি। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। ‘জেন জেড প্রোটেস্ট’ বা জেন-জি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল। শেষ হলো বিকেল চারটার সময়। এখন ফলাফলের অপেক্ষা। চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে কেন্দ্রের ভেতরে যাঁরা লাইনে থাকবেন তাঁরা চারটার পরেও ভোট দিতে পারবেন। বিপুলসংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বেলা তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। চারটার পরও…
সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে। এক প্রতিবেদনে কাঠমান্ডু পোস্ট এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় ট্রমা সেন্টারে আনা ৭ জন বিক্ষোভকারী মারা গেছেন। বানেশ্বরের এভারেস্ট হাসপাতালে ৩ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। বিক্ষোভ সংঘর্ষে রূপ নিলে কাঠমান্ডু প্রশাসন শহরের বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে। ছবি: সংগৃহীত সেই সঙ্গে শহরের সিভিল হাসপাতালে দু’জন এবং মহারাজগঞ্জের কেএমসি ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে একজন করে মারা গেছেন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া…
লন্ডন আন্ডারগ্রাউন্ডের কর্মীরা বেতন এবং শর্তাবলী নিয়ে পাঁচ দিনের ওয়াকআউট শুরু করেছেন ৭ সেপ্টেম্বর রোববার থেকে। রেল, মেরিটাইম এবং ট্রান্সপোর্ট (RMT) ইউনিয়নের সদস্যরা বেতন এবং “ক্লান্তি ব্যবস্থাপনা” নিয়ে রোলিং অ্যাকশন নিচ্ছেন এবং সপ্তাহ ৩২ ঘন্টা করার দাবি জানিয়েছেন। রবিবার বিকাল ৫টা পর্যন্ত সীমিত পরিষেবা চলবে এবং সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে খুব কম বা কোনও পরিষেবা থাকবে না। এলিজাবেথ লাইন এবং ওভারগ্রাউন্ড চালু আছে, কিন্তু টিউবের সাথে ভাগ করা স্টেশনগুলিতে থামতে পারবে না। ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) ৩.৪% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে এবং বলেছে এটি “আমাদের ইউনিয়নগুলির সাথে আরও যোগাযোগকে স্বাগত জানায়”, তবে বলেছে চুক্তিভিত্তিক ৩৫ ঘন্টার সপ্তাহে হ্রাস “বাস্তব বা…
নানা অনিয়মের কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারেরও এই উদ্যোগে সম্মতি রয়েছে। এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হবে, যার জন্য সরকার প্রাথমিকভাবে ২০ হাজার ২০০ কোটি টাকার মূলধন দেবে। নতুন এই ব্যাংকের মোট মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যা এটিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করবে। যে পাঁচটি ব্যাংক একীভূত হতে যাচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। সরকার এই একীভূতকরণ কার্যক্রম এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায়। এ জন্য একটি…