Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলের অপেক্ষা
    Education [ শিক্ষা ]

    ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলের অপেক্ষা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 9, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল। শেষ হলো বিকেল চারটার সময়। এখন ফলাফলের অপেক্ষা।

    চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তবে কেন্দ্রের ভেতরে যাঁরা লাইনে থাকবেন তাঁরা চারটার পরেও ভোট দিতে পারবেন।

    বিপুলসংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বেলা তিনটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।

    উপাচার্য বলেন,, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবু এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

    উল্লেখ্য, কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। পরে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।

    কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে। তবে ভোট গ্রহণ নিয়ে প্রার্থীদের কেউ কেউ অভিযোগও করেছেন।

    ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম। আজ বেলা দুইটার দিকে ভোটদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক্‌স্বাধীনতাকে হরণ করার নতুন খেলার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই। কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না।’

    সকালের দিকে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

    নির্বাচনে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খায়রুল হাসান। আজ সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেন, তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। সেই সঙ্গে উমামা বলেন, তাঁর চাওয়া, ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হোক।

    টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনে এসে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ‘আনন্দায়ক পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।’

    ডাকসু নির্বাচনের ব্যালটে প্রগতি পক্ষের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলোর জয় হবে বলে মন্তব্য করেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু।

    বেলা পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের ইনডোর গেমস রুমের বাইরে মেঘমল্লার বসু সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

    ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সকালে সোয়া ১০টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন শামীম হোসেন। তিনি বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাঁকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন। এই প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।

    অভিযোগ

    ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসির ভোট কেন্দ্রে ক্যাফেটেরিয়া কক্ষে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

    রুপাইয়া তাঁর এক বান্ধবীর বরাত দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের বলেন, তাঁরা দুজন ভোট দিতে গিয়েছিলেন। এক নম্বর টেবিল থেকে তাঁর বান্ধবীকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছিল তাতে শিবির সমর্থিত প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল।

    পরে অভিযোগের বিষয়ে ওই কক্ষের পোলিং কর্মকর্তা রুমানা পারভীন এ্যানী প্রথম আলোকে বলেন, ওই শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করেন। খুব অল্প সময়ের মধ্যেই বের হয়ে তিনি অভিযোগ করেন যে, তাঁর পেপারে আগে থেকেই দাগ দেওয়া ছিল। পরে তাঁকে সেটি বদলে দেওয়া হয়েছে। তিনি বলেন, পরে সবগুলো ব্যালট পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু কোনোটাতেই এমন কোনো দাগ দেওয়া নেই। এটি ওই ছাত্রীর ভুলও হতে পারে।

    দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

    ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালানকালে তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তরিকুল। বেলা দেড়টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। অন্য সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অচেতন অবস্থায় তরিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    কড়া নিরাপত্তা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন আছে। নিরাপত্তার জন্য টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ করা হয়। পাশাপাশি সব কটি প্রবেশপথে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    ডাকসুতে এবার মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

    ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনেপালে জেন-জি বিক্ষোভে নিহত বেড়ে ১৪, কাঠমান্ডুতে কারফিউ জারি
    Next Article বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
    JoyBangla Editor

    Related Posts

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    September 18, 2026

    ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি

    September 15, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    By JoyBangla EditorSeptember 20, 20260

    লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা…

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.