Author: JoyBangla Editor

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৪ রানের। ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস করেছেন ৩৯ বলে ৫৯ রান। এই রান করার পথে রেকর্ড গড়েছেন লিটন। আবুধাবিতে বৃহস্পতিবার রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলীয় ৪৭ রানে ২ উইকেট হারায়। পাওয়ার প্লে শেষে তোলে ৫১ রান। সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে দারুণ এক চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হন লিটন। তিনি পেছনে ফেলেন ২৪৪৪ রান করা মাহমুদউল্লাহকে। ১৩তম ওভারে দলীয় ১০০ রান করে বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে ইয়াসিম মুর্তজাকে ছক্কা মেরে…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস সময়। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। কিন্তু ভক্ত-সমর্থকদের যে ফুটবলের এই উৎসব দেখতে তর সইছে না। প্রথম দফায় টিকিট ছাড়তেই ফিফার সাইটে ভক্ত-সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছেন। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে গত রাতে ‘ভিসা প্রিসেল ড্র’ হয়েছে। এটার মাধ্যমেই মূলত ফিফা আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপ। তাতে বেশ সাড়া পড়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় ১৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ২১০ দেশের ভক্ত-সমর্থকেরা আবেদন করেছেন টিকিট কিনতে। তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার পাশাপাশি আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি থেকে বেশির ভাগ আবেদন জমা…

Read More

ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন পুরুলিয়ার অনুপর্ণা রায়। অনুপর্ণা রায় তাঁর ছবি “Songs of Forgotten Trees” এর জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কারটি জিতেছেন। ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপর্ণা রায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম সংস্করণে ইতিহাস গড়লেন। তিনি ফেস্টিভ্যালের ‘অরিজন্টি’ বিভাগে শ্রেষ্ঠ পরিচালক (Best Director) হিসাবে নির্বাচিত হয়েছেন। অনুপর্ণার এ বিজয়ে এক নেটিজন লিখেছেন প্রিয় অনুপর্ণা, নাহ, ব্যক্তিগত ভাবে চিনি না আপনাকে। তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনার জয়ে গর্বিত। একজন বাঙালি হিসাবে আমি, আমরা গর্বিত। এ জয় শুধু আপনার একার নয়। শুধু পুরুলিয়াবাসীর নয়, এ জয় সমগ্র বাংলার। এ জয় সকল বাংলা ভাষাভাষীদের। এ জয় বিশ্বের সকল বাঙালির। পুরস্কার হাতে নিয়ে…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখনো চলছে। এখন পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া হবে।অথচ ছাত্রদলসহ বাম ছাত্রসংগঠন গুলো নিবার্চন বর্জন করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী এ তথ্য জানিয়েছেন। ড. লুৎফুল এলাহী জানান, দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো চারটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবশ্য বিকেল সাড়ে…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গুনতে গুনতে হঠাৎ অসুস্থ পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১)। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জান্নাতুল ফেরদৌসের বাড়ি পাবনায়। তিনি পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে ইত্তেফাকের পাবনা জেলা প্রতিনিধি রুমি খন্দকারের একমাত্র মেয়ে। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের…

Read More

বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ড. মুহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাদের মদদে গড়ে ওঠা মব বাহিনী দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। রাষ্ট্রের সম্পদ লুটপাট, প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করা এবং জনগণের উপর জুলুম চালিয়ে তারা ক্ষমতার দখল ধরে রাখতে চাইছে। কিন্তু ইতিহাস সাক্ষী জনগণকে কখনোই দীর্ঘদিন দমন করা যায় না। আজ দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, শিক্ষাব্যবস্থার ধ্বংস এবং নিত্যদিনের দুর্নীতি জনসাধারণকে ক্ষুব্ধ করে তুলেছে। ইউনুস সরকারের পতন তাই শুধু সময়ের ব্যাপার। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই এ সরকারকে ঘৃণার চোখে দেখছে। আন্তর্জাতিক অঙ্গনেও স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে ড. ইউনুস কোনো গণতান্ত্রিক…

Read More

নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

Read More

রাজতন্ত্র থাকাকালীন কমিউনিস্টরা বলেছিল “গণতন্ত্র আনতে হবে।” গণতন্ত্র আনার নামে হাজারো প্রাণ বলি হয়েছে, এমনকি রাজপরিবারও রক্তাক্ত হামলার শিকার। তারপর রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে এল নেপাল। কিন্তু তারপর? গণতন্ত্রের নামে দুর্নীতি, সরকার পরিবর্তনের খেলায় অস্থিরতা, আর এখন Gen Z আন্দোলনে পুলিশের গুলি—এটাই নেপালের বর্তমান ছবি। প্রধানমন্ত্রী KP Sharma Oli, যিনি স্বয়ং একজন কমিউনিস্ট নেতা, শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন। অনেকে বলবেন নেপালে এখন বাম সরকার নেই, কিন্তু আসল সত্য হলো—জোট সরকারের শিকড়টাই বামপন্থী। নাটক যতই হোক, ফলাফল একই—যেখানেই বামপন্থা, সেখানেই গণতন্ত্রের হত্যা। পশ্চিমবঙ্গের বাম আমল মনে করুন—ভোট মানে ছিল রক্তপাত। ত্রিপুরার বাম শাসনে বিরোধীরা নিঃশ্বাস নিতে পারত না। কেরালাতেও আজ…

Read More

ভবিষ্যতে মানুষ আর বাচ্চা জন্ম দেবে না, কারণ তারা নিজেরাই চিরকাল বেঁচে থাকবে। এই চাঞ্চল্যকর দাবি করেছেন বিশ্বের এক নম্বর AI নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর রোমান ইয়ামপোলস্কি। আমরা AI কে আরও শক্তিশালী করতে পারলেও, তাকে নিরাপদ করতে জানি না। তার মতে, আমরা এমন এক Alien Intelligence তৈরি করছি, যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। বড় বড় কোম্পানিগুলো শুধু টাকার জন্য এই ভয়ঙ্কর রেসে নেমেছে, মানবজাতির নিরাপত্তার জন্য নয়। তিনি বলেন, প্রথম ৫ বছর আমি ভেবেছিলাম আমরা নিরাপদ AI তৈরি করতে পারব। কিন্তু আমি যত গভীরে গেছি, ততই বুঝতে পেরেছি যে এর প্রতিটি অংশই সমাধান করা অসম্ভব। তার মতে, AI এর…

Read More

।। মনজুরুল হক।। “আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান করেছিল। যার ফলে মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা সাধারণ বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে ভর্তি হতে পেরছে। 📍 লিখিত পরীক্ষায়‘সাধারণ জ্ঞান’ বিষয়ে অর্ধেক নম্বর বরাদ্দ ছিল ২০১৯ সালেও। লিখিত পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ৬০ নম্বর ছিল সাধারণ জ্ঞান। ভর্তি পরীক্ষার মোট ২০০ নম্বরের মধ্যে বাকি ৮০ নম্বর ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। সেখানে দুটি পরীক্ষাতেই জিপিএ-৫ পেলে পুরো ৮০ নম্বর পাওয়া যায় যা প্রায় শতভাগ মাদরাসা শিক্ষার্থীরা পেয়ে থাকে কারণ মাদরাসায় সর্বোচ্চ নম্বর দেওয়া হয়। ‘বই দেখে পরীক্ষা’ সেখানে ‘রেগুলেশন’ সিস্টেম। 📍 আওয়ামী লীগের এই মাদরাসা শিক্ষার্থীদের…

Read More