Author: JoyBangla Editor

।। আখতারুজ্জামান আজাদ ।। এরশাদের আমলে সাহাবুদ্দীন আহমদ ছিলেন প্রধান বিচারপতি। এরশাদের পতনের পর সবগুলো রাজনৈতিক দল সাহাবুদ্দীনকে অনুরোধ করেছিল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। রাষ্ট্রপতি হতে সাহাবুদ্দীন প্রথমে রাজিই হননি। সব দলের মুহুর্মুহু অনুরোধে তিনি রাজি হয়েছিলেন। কিন্তু শর্ত দিয়েছিলেন যে, প্রধান বিচারপতি হিশেবে তার যতটুকু মেয়াদ বাকি থাকবে, রাষ্ট্রপতির পদ থেকে বিদায়ের পর প্রধান বিচারপতির পদে ফিরে গিয়ে ঐটুকু মেয়াদ পূরণ করার সুযোগ তাকে দিতে হবে। কিন্তু প্রধান বিচারপতির পদ থেকে একবার বিদায় হয়ে আবার ফিরে আসার সু্যোগ বাংলাদেশের সংবিধানে নেই। সাহাবুদ্দীন আহমদের জন্য শেষ পর্যন্ত…

Read More

।। আহমাদ ইশতিয়াক।। ছবিটা দেখে স্রেফ স্তব্ধ হয়ে গেলাম। হায়রে সমাজের কুলাঙ্গার মানুষ! সামান্য এক বেলা খাবারের জন্য এরা কোন পর্যায়ে নামতে পারে। . ছবিটি একটি চল্লিশার অনুষ্ঠানের। ইসলামে যদিও এমন বিধান নেই, কিন্তু সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত কেউ মারা যাওয়ার এক মাস বা চল্লিশ দিন পর চল্লিশার আয়োজন করে থাকে মৃতের পরিবার। আর ছবির এই চল্লিশা অনুষ্ঠান করা হয়েছে একটি পরিবারের অভাবের দায়ে আত্মহত্যা ও হত্যার শিকার চারজন সদস্যের জন্য। . গত ১৫ আগস্ট ঋণের দায়ে আর খাবারের অভাবে রাজশাহীর পবা উপজেলার মিনারুল ইসলাম নামের এক লোক আত্মহ’ত্যা করেছিলেন। আত্মহ’ত্যা করার আগে তিনি হ’ত্যা করেছিলেন স্ত্রী ও দুই…

Read More

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫, রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হওয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত যুক্তরাজের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর সোমবার। ১৪ সেপ্টেম্বর অপরাহ্নে ২ ঘটিকায় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শামীম আজাদ, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক প্রফেসর জো ইউন্টার, কবি আবদুল হাসিব ও কবি রোকসানা লেইস। অনুষ্ঠানে বিলাতের খ্যাতিমান কবি ও ছড়াকার দিলু নাসেরকে…

Read More

।। লুৎফর রহমান রিটন ।। আমার শৈশবের ছড়াবন্ধু মিলু। সিলেটের মিলু। সৈয়দ আবুল কাশেম মিলু ওরফে মিলু কাশেম।সত্তরের দশকে একই সময়ে লেখালেখি শুরু করেছিলাম আমরা। চমৎকার ছড়া লিখতো। অসাধারণ ফিচার লিখতো। আমার একজীবনের কাছের বন্ধু ছিলো সে। মিলু নামের আমার এই বন্ধুটা বেশ কয়েকটা দিন জীবন মৃত্যুর সন্দিক্ষণে লাইফ সাপোর্টে ছিলো। লাইফ সাপোর্টে ভীষণ কষ্ট পাচ্ছিলো মিলু। অসহনীয় ব্যথায় কাতরাচ্ছিলো সে। কান্নাজড়িত কণ্ঠে সেই কষ্টের দৃশ্যটা সার্বক্ষণিক হাসপাতালে থাকা পলি, সবচে ছোট বোনটা আমার কাছে বর্ণনা করতে করতে কান্নায় ভেঙে পড়ছিলো। নদীর ছোট্ট বেলায় নদীকে খুবই ভালোবাসতো মিলু। জার্মানি কিংবা সিলেট থেকে ঢাকায় আমাদের বাসায় এসে দরোজায় দাঁড়িয়ে সব সময়…

Read More

গতকাল ১৫ সেপ্টেম্বর দুপুরে প্রখর রোদ আর ঝড়ো হাওয়ায় আন্দোলিত হলো একাত্তরের মতো আবার লন্ডন শহর।দাবী ছিল অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ দাবী। লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে দা বাংলাদেশী ডায়েসপড়া ইন ইউকে-এর উদ্যোগে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহযোগিতায় “রেলি ফর বাংলাদেশ’জানিয়ে দিলো ব্শ্বিকে বাংলাদেশ জেগো ওঠো। ট্রাফালগার স্কয়ারে সমাবেশের পর এক পর্যায়ে রেলি করে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যাওয়া হয় লক্ষ মানুষের পদযাত্রা এবং শেষ হয় বিকাল ৪টায়। মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রবাসী বাঙালিকে এই বিপন্ন সময়ে দেশমাতৃকাকে পাকিস্তান ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে এই র‍্যালীতে যোগ দিয়ে ‘৭১ এর মতো আমাদের পূর্বসূরিদের গৌরবদীপ্ত পথে এগিয়ে আসেন বঙ্গ সন্তানরা। ‘ইউনুস তুই রাজাকার/এই…

Read More

বাংলাদেশের শ্রমশক্তি জরিপ ২০২৪-এর প্রতিবেদন পড়ার পর বুঝতে পারলাম যে, এটা শুধু কোনো প্রতিবেদন না, এটা আসলে বাংলাদেশের অর্থনৈতিক মরনঘণ্টার সূচনা সঙ্গীত। এক বছরে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ষাট হাজার — একটা দেশের জন্য যা কোনো সাধারণ পরিসংখ্যান নয়, বরং একটা গভীর সংকটের ইঙ্গিত। দেশের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে তিনজনের একজন বেকার, আর ঢাকা বিভাগে বেকারের সংখ্যা ছয় লাখ আশি হাজার — এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো একেকটা জীবন, একেকটা পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। কিন্তু এই সংকটের পেছনে যে রাজনৈতিক ষড়যন্ত্র, বিদেশি চক্রান্ত, এবং দেশীয় গাদ্দারদের হাত রয়েছে, সেটা তো এখন প্রমাণিত সত্য। গত বছরের জুলাই মাসে দেশজুড়ে যে দাঙ্গা…

Read More

আজ ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টায় লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে দা বাংলাদেশী ডায়েসপড়া ইন ইউকে এর উদ্যোগে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাহায্য ও সহযোগিতায় “রেলি ফর বাংলাদেশ। ট্রাফালগার স্কয়ারে সমাবেশের পর এক পর্যায়ে রেলি করে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যাওয়া হবে এবং শেষ হবে বিকাল ৪টায়। সকলের উপস্থিতি কামনা করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। মুক্তিযুদ্ধের পক্ষের সকল প্রবাসী বাঙালিকে এই বিপন্ন সময়ে দেশমাতৃকাকে পাকিস্তান ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে এই র‍্যালীতে যোগ দিয়ে ‘৭১ এর মতো আমাদের পূর্বসূরিদের গৌরবদীপ্ত পথে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Read More

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠানে এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রবিবার কুয়ালালামপুরের জি টাওয়ারে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন কমিশনার তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের…

Read More

যুক্তরাজ্যের লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি মুসলিম যুবক। মা বোরকা পরেছেন তাই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করেছেন এক বৃটিশ বর্ণবাদী। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের হিথ্রো এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম ইফতি। হামলার শিকার মা ও ছেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় বসবাস করেন। রোববার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করে ইফতির পরিবার। ইফতি তার মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে কিছু খাওয়ার জন্য একটি জায়গায় থামেন। সেখানে গাড়ি থামানোর পরপরই ওই ব্যক্তিসহ আরো কয়েকজন তার মায়ের বোরকা পরা দেখে বাজে মন্তব্য শুরু করেন। মাকে নিয়ে বাজে মন্তব্য করায় পাশে থাকা ছেলে প্রতিবাদ করলে তার উপর চড়াও…

Read More

ইসরাইলি হামলার পর কাতারে জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে অংশ নিতে কাতারে জড়ো হতে শুরু করেছেন আরব নেতারা। রোববার (১৪ সেপ্টেম্বর) কাতার স্টেট নিউজ এজেন্সি জানিয়েছে, মৌরতা‌নিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ উলদ এল-ঘাজাওয়ানি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্টেট মিনিস্টার খলিফা শাহিন আল-মারারও কাতারের রাজধানীতে পৌছেছেন। তিনি শীর্ষ সম্মেলনের আগে আরব পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেবেন। শীর্ষ সম্মেলনটি কাতারের উদ্যোগে আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরাইলের হামলায় পাঁচ জন সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। গাজায় চলমান কঠোর ইসরাইলি যুদ্ধে এ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে ৬৪,৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। কাতার, যুক্তরাষ্ট্র ও…

Read More