Author: JoyBangla Editor

বিলাত সফরকালে চিত্রশিল্পী তারেক আমিন ড: মঞ্জু ইসলামের বাড়িতে আতিথ্যগ্রহণ করেছিলেন। মনজু ইসলাম ব্রিটেনে অন্যতম বাঙালি লেখক ও শিক্ষাবিদ।তারেক আমিন লিখেন–তাঁর সঙ্গে পরিচিত হওয়া আমার জন্য বিশেষ সম্মানের ও গৌরবের। কিছুদিন আগে তাঁর বাড়িতে আতিথ্য গ্রহনের সু্যোগ হয়েছিল। তাঁর বাড়িতে প্রবেশের মূল সড়কের দৃশ্য এটি। ছবিটি মঞ্জু ভাইয়ের বিশেষ ভালো লেগেছে। আজ থেকে এটি তাঁর বাড়ির দেয়ালে স্থায়ী হতে যাচ্ছে। আমার প্রদর্শনীতে মঞ্জু ভাইয়ের সমর্থন ও ভালোবাসা আমাকে ঋনী করেছে। তিনি বাংলাদেশে জন্মেছেন। কিশোরগঞ্জের হাওরের ঢেউ তাঁকে তাড়িত করে। বাউল আব্দুল করিমের গান ভালোবাসেন। ভালোবাসেন লালন, হাসন, রাধারমন প্রমূখ সহজিয়া মহাজনের গানও। আমরা বহুজনকে বাড়িতে নিমন্ত্রণ বা দাওয়াত দিয়ে নানান…

Read More

বাংলার ভৌগোলিক অবস্থান, নদীমাতৃক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ তাকে একসময় দক্ষিণ এশিয়ার নৌ-উদ্যোক্তা কেন্দ্র হিসেবে গড়ে তোলে। বিশেষ করে ১৬শ থেকে ১৮শ শতক পর্যন্ত বঙ্গ ছিল এশিয়া ও ইউরোপীয় বণিকদের জাহাজ ক্রয় ও মেরামতের অন্যতম গন্তব্য। ১. জাহাজ নির্মাণ কেন্দ্রসমূহ • চট্টগ্রাম: “Shipbuilding hub of Bengal” নামে পরিচিত ছিল। এখানে তৈরি জাহাজ ইউরোপীয় বাজারেও বিক্রি হতো। • সোনারগাঁও, গৌড়, বিক্রমপুর, বরিশাল, নরসিংদী: অভ্যন্তরীণ নৌযান থেকে শুরু করে সমুদ্রযাত্রার জন্য উপযোগী বড় জাহাজ নির্মিত হত। • সুন্দরবনের কাঠ: গরান, সুন্দরী, সেগুন, মহগনি প্রভৃতি কাঠ ছিল অত্যন্ত টেকসই এবং সমুদ্রের লবণাক্ত পানিতে সহজে নষ্ট হতো না। ২. আন্তর্জাতিক বাণিজ্যে ভূমিকা • আরব…

Read More

১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ করে। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য কূটনৈতিক সফলতার বিজয় অর্জিত হয় এদিন। এদিন বিশ্বপরিসরে আমাদের স্বাধীনতার অনন্য স্বীকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে স্মরণ করি গভীর শ্রদ্ধায়।

Read More

কক্সবাজার বিমান ঘাঁটিতে চলছে মার্কিনিদের বিশেষ বৈঠক, ইমিগ্রেশন ছাড়াই মার্কিন সেনার বাংলাদেশে অবাধে প্রবেশ ঘিরে রহস্য ঘনীভূত বিশেষ প্রতিবেদক বাংলাদেশের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর আরও একটি গোপন সামরিক মহড়া। অন্তত ১২০ জন মার্কিন সেনা সদস্যের অংশগ্রহণে এই মহড়া ঘিরে নজিরবিহীন গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত, কক্সবাজার বিমান ঘাঁটিতে এমন একটি গোপন বৈঠক এবং কোনরকম ইমিগ্রেশন প্রক্রিয়া ছাড়াই মার্কিন সেনাদের দেশে অবাধে প্রবেশের খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, গত ১০ই সেপ্টেম্বর…

Read More

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, ‘দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ’। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে মো. রিয়াজ (৩৫) নামে এক শ্রমিক নিহতের মামলায় বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে কারাগারে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে। ভালো থাকুক বাংলাদেশে।’ বার বার একই কথা বলতে থাকেন তিনি। অন্যান্য আসামিরা এসময় মাথা নিচু করে চুপচাপ ছিলেন। এর আগে বুধবার সকালে কারাগারে থেকে ব্যারিস্টার সুমনসহ ৭ জনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে পুলিশের কঠোর…

Read More

বাংলাদেশ আজ এক গভীর সংকটময় সময় পার করছে। গত কয়েক মাসে রাজনৈতিক তাণ্ডব, গ্রাম-শহরে ছড়িয়ে পড়া মব-হিংসা এবং বিচারবহির্ভূত শাস্তির ঘটনাগুলো দেশের সামাজিক বন্ধনকে ছিন্নভিন্ন করে তুলছে। এই অরাজকতা শুধু স্থানীয় গুজব নয়, স্বাধীন মানবাধিকার সংস্থা ও অনুসন্ধানী প্রতিবেদনে বারবার উঠে এসেছে বাস্তব নিরাপত্তা সূচক হিসেবে। ফলে প্রশ্ন জাগছে,আমরা কি আইনশৃঙ্খলার শাসন হারিয়ে প্রতিশোধের সংস্কৃতিতে প্রবেশ করছি? জনগণের ক্ষোভের কারণ সুস্পষ্ট। দীর্ঘ অর্থনৈতিক কষাঘাত, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার বোঝা বইতে বইতে মানুষ আজ ক্ষুব্ধ। কিন্তু আরও ভয়াবহ হলো, যে শাসনব্যবস্থাকে জনগণ শেষ আশ্রয় হিসেবে দেখে, সেই প্রশাসন ও সরকারের ভেতর থেকেই যদি মব-সন্ত্রাসের প্রশ্রয় মেলে, তবে আইন কেবল কাগজে-কলমে থেকে…

Read More

বিশিষ্ট কবি,ছড়াকার, সাংবাদিক সৈয়দ কাসেম মিলু(মিলু কাসেম)আর নেই। গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার রাত ১টায় সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ কাসেম মিলু ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন দেশে বিদেশে থাকা শত শত মানুষ। সম্প্রতি মিলু কাসেম হোচট খেয়ে পা ভেঙে হাসপাতালের স্মরণাপন্ন হন। চিকিতসকরা ভাঙা পায়ের জন্য চিকিতসা করছিলেন। কিন্ত কে জানতো পা ভাঙাই তাকে কেড়ে নেবে আমাদের কাছ থেকে। লন্ডনে তার ছোটভাইরা রয়েছেন। তারা নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন চিকিতসার। কেউ কেউ ভাইয়ের পাশে থাকার জন্য দেশেও যেতে প্রস্তুতি নিচ্ছিলেন,ক্ন্তি মিলু কাসেম সেই সময়…

Read More

বাংলাদেশের অর্থনীতি আজ ভয়ংকর এক সঙ্কটে নিমজ্জিত। এক বছরেরও কম সময়ে অবৈধ ড. ইউনুস সরকারের শাসন জাতীয় অর্থনীতিকে এমন এক গভীর অচলাবস্থায় ঠেলে দিয়েছে, যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন হবে দীর্ঘ সময় ও সুপরিকল্পিত সংস্কার। শাসকগোষ্ঠী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় গড়ছে, অথচ নিজেরা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছে না। বাস্তবে অর্থনীতির চিত্রই প্রমাণ করছে তাদের অব্যবস্থাপনা, দুর্নীতি ও ধ্বংসযজ্ঞের নির্মম সত্য। ইউনুস সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ তুলেছে। অথচ এই অভিযোগের পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ হাজির করা যায়নি। অর্থনীতিবিদরা বলছেন, এটি কেবল জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর কৌশল। বাস্তবে, ইউনুস সরকারের আমলে…

Read More

বাংলাদেশ আবারও ইতিহাস বিকৃতির নোংরা খেলায় আক্রান্ত হলো। কবর থেকে হঠাৎ উঠে এলেন একসাথে ৫২ জন কথিত জুলাই শহীদ ! যাদের নামে পরিবারভুক্তরা কোটি কোটি টাকা সরকারি সহায়তা নিয়েছে, চাকরির সুযোগ পেয়েছে, আর “শহীদ পরিবার” পরিচয়ে মর্যাদা ভোগ করেছে। অথচ নির্মম সত্য তারা সবাই জীবিত। এ শুধু প্রতারণা নয়, এটি শহীদের রক্ত ও আত্মত্যাগের প্রতি ঘৃণ্য অবমাননা। অবৈধ ইউনুস সরকারের ছত্রছায়ায় এই জালিয়াতি নাটক সাজানো হয়েছে। ৫২ মামলায় বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি বানানো হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট মিথ্যা দিয়ে প্রতিপক্ষকে দমন করা। কিন্তু সত্য চিরকাল ঢাকা যায় না। একটি পত্রিকার অনুসন্ধানে নগ্ন হয়ে গেল এই সরকারের মুখোশ, উন্মোচিত…

Read More

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হাওর অঞ্চল আজ এক অভূতপূর্ব হুমকির সম্মুখীন। সুনামগঞ্জে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য দেখার হাওরের ১২৫ একর জমি ভরাট করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয় নয়। এটি আমাদের হাজার বছরের পুরনো জীববৈচিত্র্য, কৃষি ব্যবস্থা এবং প্রাকৃতিক পানি প্রবাহের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক পদক্ষেপ। দেখার হাওর সুনামগঞ্জের দ্বিতীয় বৃহত্তম হাওর হিসেবে শুধু একটি ভৌগোলিক এলাকা নয়। এটি একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র যা বছরের সাত মাস পানিতে নিমজ্জিত থেকে অগণিত প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে। শুষ্ক মৌসুমে এখানকার উর্বর মাটিতে ফলে বোরো ধানের সোনালি ফসল, যা স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড। বর্ষায় এই একই জায়গা হয়ে…

Read More