সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
না ফেরার দেশে ‘লালনকন্যা’ ফরিদা পারভীন। শনিবার রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার রক্তচাপ আশঙ্কাজনক কম। সংক্রমণ বেড়ে গিয়েছিল এবং জ্ঞানের মাত্রাও…
অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের প্রত্যক্ষ নির্দেশনায় কারা অভ্যন্তরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নারকীয় অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার উদ্বেগ জানিয়ে এসব অমানবিক ও পাশবিক নিপীড়ন-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছি। কারাগারকে পৃথিবীর অন্যতম নিরাপদ স্থান হিসেবে অভিহিত করা হয়। সেই নিরাপদ স্থান অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য জাহান্নামে রূপায়িত করেছে। অবৈধ ও অসাংবিধানিক দখলদার সরকারের নির্দেশে কারা কর্মকর্তারা চরম অত্যাচার-নির্যাতন চালিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং পুরো রাষ্ট্রযন্ত্রকে মানুষ খেকো দানবে পরিণত করেছে। তারা লাগাতারভাবে কারা অভ্যন্তরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চরম অত্যাচার-নির্যাতন চালিয়ে…
জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল শুক্রবার বিপুল ভোটে একটি ঘোষণাপত্র অনুমোদন করেছে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ‘বাস্তবসম্মত, সময় সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ফল হচ্ছে সাত পৃষ্ঠার এই ঘোষণাপত্র। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশগ্রহণ করেনি। সাধারণ পরিষদে ঘোষণাপত্রকে সমর্থন জানিয়ে আনা প্রস্তাবটির পক্ষে ১৪২টি ভোট পড়ে, বিপক্ষে ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। এই ভোট হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারিত বিশ্বনেতাদের বৈঠকের আগে, যা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে বসবে। এ বৈঠকে…
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তিনি শপথ নেন। সুশীলার শপথের কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন বলে জানানো হয়। নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রেস উপদেষ্টা কিরন পোখারেল এএফপিকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। ২০২৬ সালের ৫ মার্চ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নেপালের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রাজা রামের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা আনাদোলু জানায়, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট রামচন্দ্র সব পক্ষকে সহায়তার আহ্বান জানান। বিক্ষোভকারীদের দাবি বাস্তবায়ন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। কে…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। স্নিগ্ধা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির নৃবিজ্ঞান বিভাগ প্রতিনিধি ছিলেন। এর আগে গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। জাকসু নির্বাচন চলাকালে আসা অভিযোগগুলোর সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আগের দিন রাতে বাম সংগঠন ও ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা ওএমআর মেশিন সরবরাহ প্রতিষ্ঠানের মালিক জামায়াত নেতা এমন অভিযোগ তুললে…
নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশজুড়ে জারি করা কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বাধীন সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দায়িত্বে রয়েছে। নেপালি সেনাবাহিনী শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রাখে। তবে এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শনিবার সকাল থেকেই গণপরিবহন চালু হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ রুটের বাস চলাচলও শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায়ও কিছু যানবাহন গঙ্গাবু বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে। কাঠমান্ডু উপত্যকায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে…
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন প্রবাসীরা। উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে। মাহফুজ সেমিনার থেকে বের হয়ে স্থানত্যাগ করার সময় রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন উপস্থিত জনতা। গাড়ি বহরে ডিম নিক্ষেপ করে।এর আগে সেমিনার স্থলের বাইরে বিক্ষুদ্ধ প্রবাসীরা প্রধান ফটকে অবস্থান নেওয়ায় পেছনের গেইট দিয়ে মাহফুজসহ সেমিনারে অংশগ্রহণকারিরা প্রবশে করেন।সোয়াসের পাশের রাসেল স্কয়ারের খোলা এলাকায় মাহফুজের সহযোগী একজনকে জনতা লাত্থি, কিলঘুষি দিতে দেখা যায়। ব্রিটিশ…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে। জাকসু…
মব একটি নতুন শব্দ। জুলাই জঙ্গীরা ইউনূসের সার্বিক সহোযোগিতায় বাংলাদেশে মন ভায়োলেন্স প্রতিষ্ঠিত করেছে। ব্রিটিশ শাসনামলে পেনাল কোডে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে পাঁচজনের অধিক মানুষ কোনো অপরাধ সংঘটিত করলে সেটাকে দাঙ্গা বলা হতো। সাদৃশ্য থাকায় মবের মাধ্যমে সংঘটিত অপরাধ ‘দাঙ্গা’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসাব অনুযায়ী- গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) ঢাকায় সংঘটিত ‘দাঙ্গা’র ঘটনাগুলোর প্রায় তিন-চতুর্থাংশই হয়েছে মতিঝিল, গুলশান ও তেজগাঁও অঞ্চলে। অপরাধ হিসেবে ‘মব সহিংসতা’কে ‘দাঙ্গা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। বণিক বার্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে রাজধানীতে ৩৮টি দাঙ্গার ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩টি ঘটেছে মতিঝিল…
অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অথচ শেখ হাসিনা বিদেশে রয়েছেন। এমনকি আসামীরা সকলেই দেশে নেই। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক আসামি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। আজ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আসামিদের বিরুদ্ধে পুলিশ এ সংক্রান্ত…