সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। শাহনাওয়াজ রকি।। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে অনেকে আলাপ করছেন যে রাজনীতির গতিপথ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আমার তো মনে হচ্ছে সময় আসলে আরও দেড় যুগ আগেই এসেছে, কিন্তু মোমেন্টামটা হয়তো আমাদের গতানুগতিক রাজনৈতিক নীতিনির্ধারকরা ধরতে পারেননি। যাদের জন্ম ৯০-এর দশকে, এই জেনারেশনটা খুব বিটিকেলে একটা সময়ের মধ্য দিয়ে বড় হয়েছে। একেবারে অ্যানালগ একটা সিস্টেম থেকে পুরোপুরি ডিজিটাল একটা দুনিয়ার বিবর্তনের মধ্যদিয়ে বেড়ে উঠেছে তারা। যাদের বয়স এখন, ৪০-৪৫। কিন্তু আপনারা ৭০-৮০ বছর বয়সেও রাজনীতিতে অ্যাক্টিভ থাকবেন সে চিন্তায় ২০২৫ এসে যে ৪০+ বয়সী রাজনীতিবিদ হবে তাকে আপনি গ্রুমিং করেননি, তাদের নিয়ে মাঠের রাজনীতি গরম করে রেখেছেন। তারাও…
৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার কিছু পরেই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সকাল আটটা থেকেই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রগুলোয় প্রস্তুতি নেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাঁরা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন ফটক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। আজ সকালেই ভোট দিয়েছেন কাজী নজরুল ইসলাম হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী এস এম হামিদ হাসান। তিনি বলেন, ‘ভোট শুরুর প্রথম দিকেই এসে লাইনে দাঁড়িয়েছি। প্রায় ২০ মিনিট লাইনে দাঁড়ানোর পর…
নেপালে সহিংস বিক্ষোভের জেরে সরকারের পতনের পর ‘জেনারেশন জি’-এর তরুণরা তাদের বিস্তৃত দাবি তুলে ধরেছে। এর মধ্যে সংবিধান নতুন করে লেখা, সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গত তিন দশকের রাজনৈতিক দুর্নীতির তদন্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বুধবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এই তরুণ বিক্ষোভকারীরা শাসনব্যবস্থার আমূল পরিবর্তন এবং গত তিন দশকে রাজনীতিকদের অবৈধ সম্পদ লুটের তদন্তের দাবি জানিয়েছেন। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন যে, বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবারকে সম্মান ও…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) একটিও পদ না পাওয়ায় চরম বিপাকে পড়েছে এর পেছনে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কথিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা বাগছাসকে ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষষকদের মতে, এনসিপির মুক্তিযুদ্ধ, গণবিরোধী ও দেশবিরোধী অবস্থান এবং সারাদেশে মব সন্ত্রাস, চাঁদাবাজি-দখলবাজির রাজনীতির কারণেই ভোটাররা তাদের প্রত্যাখান করেছেন। গত বছরের আগস্টে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তার ফসল ছিল বাগছাসের উত্থান। কিন্তু বাস্তবে সংগঠনটি গঠনের পর থেকেই অন্তর্দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট ও বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। যদিও বাগছাস আনুষ্ঠানিকভাবে এনসিপির অংশ নয় বলে দাবি করে, তবে রাজনৈতিক বাস্তবতায় সংগঠনটি এনসিপির…
হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ‘জেন-জি’ এর তরুণরা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন। আজকের বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হতে পারে। আলোচনায় কুল মান ঘিচিংও। নেপালে চলমান তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিক্ষোভকারী তরুণরা প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন। তরুণদের সঙ্গে এই বৈঠকের আগে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং সুশীলা কারকির ঘনিষ্ঠদের মধ্যে একটি পৃথক বৈঠক হতে পারে। যদি সেই আলোচনা ইতিবাচক হয়, তাহলে পরবর্তী বৈঠক প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে অনুষ্ঠিত হবে।…
দীর্ঘ ছয় বছর পর গতকাল অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ভূমিধস বিজয় অর্জন করেছে। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদসহ ২৩টি পদ জিতেছে তারা। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন এবং উমামা ফাতেমা যথাক্রমে ৩,৮৮৪ এবং ৩,৩৮৯ ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত এস এম ফরহাদ…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিরপেক্ষ হয়েছে কিনা-এ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন আরও বলেন, গতকাল শহিদুল্লাহ হল এর ভোট প্রদান করি কার্জন হলে। যেখানে তিনটি প্রধান পদে নিম্ন রুপে ভোট প্রদান করেন ভিপি পদ প্রার্থী আবিদ, জিএস পদ প্রার্থী সম্রাট, এজিএস পদ প্রার্থী আশিকুর রহমান জীম। যার মধ্যে জিএস সম্রাটের ভোট ০ দেখানো হয়। আমার প্রশ্ন আমি নিজ হাতে ভোট দিলাম আমার ভোট গেল কই?
।। কবির য়াহমদ।। ডাকসুতে ছাত্রশিবির ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতেছে–এই আওয়াজ দিতে চাইবেন বিএনপির লোকজন। হতে পারে। আবার তারাও যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়নি, এটাও বিশ্বাস করার উপায় নাই। তারাও চেয়েছে, তবে পারেনি। এখানে ছাত্রদলের ব্যর্থতার কারণ ভোট প্রক্রিয়া ও ঢাবি প্রশাসনে তাদের চাইতে ছাত্রশিবিরের প্রতি সহানুভূতিশীল লোকজনের সংখ্যা বেশি এবং তারা উচ্চ পদে আসীন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়, তবে এখানে ছাত্রদল সুবিধা করতে পারেনি। সাদিক কায়েম ও এসএম ফরহাদ সাবেক ছাত্রলীগ। ছাত্রলীগে তারা পরিচয় গোপন রেখে রাজনীতি করে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নিজেদের ডেরায় ফিরেছে। তাদের প্রতি ছাত্রলীগের ক্ষোভ থাকলেও, এই ক্ষোভ ছাত্রদলের প্রতি ক্ষোভের বেশি হওয়ার…
সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় তীব্র ভাষায় সমালোচনা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ‘মবতন্ত্রে’ পরিণত হয়েছে, যেখানে পরিকল্পিত রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতাকে আড়াল করতে ‘মব অ্যাটাক’ শব্দ ব্যবহার করা হচ্ছে। তার মতে, এটি সরকারের একটি কৌশল, যার মাধ্যমে তারা নৃশংস সহিংসতার দায় এড়িয়ে যাচ্ছে। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা। সজীব ওয়াজেদ দাবি করেন, এটি কোনো স্বতঃস্ফূর্ত মব-সহিংসতা ছিল না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সমন্বিত আক্রমণ। হামলাকারীরা লাইভস্ট্রিমে অপরাধমূলক কর্মকাণ্ড প্রচার করেছে, অথচ পুলিশ ও সেনারা দাঁড়িয়ে থেকেছে দর্শকের মতো। তার মতে,…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস— এই তিনটি শীর্ষ পদসহ ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচ পদে শিবিরের প্যানেলের বাইরে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন- সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে স্বতন্ত্র জয়ীরা হলেন- হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।