Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নেপালে সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি’র পছন্দ সুশীলা কারকি: আলোচনায় কুল মান ঘিচিংও
    International

    নেপালে সরকার গঠনের বৈঠক আজ, জেন-জি’র পছন্দ সুশীলা কারকি: আলোচনায় কুল মান ঘিচিংও

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 11, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ‘জেন-জি’ এর তরুণরা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করেছেন। আজকের বৈঠকে এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হতে পারে। আলোচনায় কুল মান ঘিচিংও।

    নেপালে চলমান তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিক্ষোভকারী তরুণরা প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন।

    তরুণদের সঙ্গে এই বৈঠকের আগে সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং সুশীলা কারকির ঘনিষ্ঠদের মধ্যে একটি পৃথক বৈঠক হতে পারে। যদি সেই আলোচনা ইতিবাচক হয়, তাহলে পরবর্তী বৈঠক প্রেসিডেন্টের দপ্তর শীতল নিবাসে অনুষ্ঠিত হবে।

    এর আগে নেপালি গণমাধ্যমগুলো জানিয়েছিল যে, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ ওরফে বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বিক্ষোভকারী তরুণরা, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। তবে বালেন শাহ নিজেই সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন। এএফপিকে তিনি বলেন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে দ্রুত নির্বাচন আয়োজন করা।

    এএফপি জানিয়েছে যে, বুধবার সেনাপ্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ‘জেন-জি’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে উপস্থিত থাকা রক্ষা বাম নামে একজন তরুণ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম এসেছে এবং তারা এখন প্রেসিডেন্টের পদক্ষেপের অপেক্ষায় আছেন। ৭৩ বছর বয়সী সুশীলা কারকি একজন শিক্ষাবিদ এবং নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি।

    এএফপিকে তিনি বলেছেন যে, ‘সংসদ এখনো টিকে আছে। এ অবস্থায় বিশেষজ্ঞদের একত্রিত হয়ে সমাধানের একটি পথ খুঁজে বের করতে হবে।’ নেপালের সংবিধান অনুযায়ী, এমন অবস্থায় প্রেসিডেন্টের নির্দেশে সংসদের নেতাদের মধ্য থেকে সরকার গঠনের কথা, কিন্তু এই নেতাদের অনেকেই বর্তমানে পলাতক।

    এদিকে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আজ বৃহস্পতিবার নেপালি সেনাবাহিনী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল এবং ‘জেন-জি’ যুব প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

    সুশীলা কারকি কে?

    সুশীলা কারকি নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি হিসেবে পরিচিত। ৭৩ বছর বয়সী কারকি সৎ এবং নির্ভীক বিচারক হিসেবে খ্যাতি লাভ করেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অনেক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছেন। কাঠমান্ডু সিটি মেয়র বালেন্দ্র শাহও সুশীলা কারকির নাম সমর্থন করেছেন। তবে, আন্দোলনকারীদের মধ্যে একটি ছোট অংশ তাঁর বিরোধিতা করছে। তাদের যুক্তি, নেপালের সংবিধান অনুযায়ী সাবেক বিচারকদের প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি নেই এবং কারকির বয়স বেশি।

    কুল মান ঘিসিংয়ের নামও আলোচনায়

    সুশীলা কারকি ছাড়াও নেপালের বিদ্যুৎসংকট সমাধানকারী প্রকৌশলী কুল মান ঘিসিংয়ের নামও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে আলোচনায় এসেছে। তাঁকে ‘দেশপ্রেমিক এবং সবার প্রিয়’ বলে উল্লেখ করা হচ্ছে। কিন্তু গণমাধ্যম সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের প্রথম পছন্দ ছিলেন মেয়র বালেন্দ্র শাহ, তিনি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কুল মান ঘিসিং এবং সুশীলা কারকির নাম উঠে আসে।

    এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো এখনো অস্পষ্ট। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজকের বৈঠক এই সংকট সমাধানের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্যানেল ভিত্তিক জয় পরাজয়
    Next Article ডাকসু নির্বাচনে বাগছাসের ভরাডুবি, জনবিচ্ছিন্ন এনসিপিকেও ছাত্রসমাজের প্রত্যাখ্যান
    JoyBangla Editor

    Related Posts

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে

    September 11, 2026

    ডব্লিউএইচও’র উপর অনাস্থা’র অভিযোগ তুলে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল

    September 10, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.