সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা নামধারী একটি মহল । বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে। তারা বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছে। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যকে সেখানে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন।…
দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি নতুন করে আরও দুটি বিভাগ করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। বুধবার বেলা ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, প্রশাসন ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণে সুবিধা হবে, এজন্য দেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে কমিশন। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজাদ মজুমদার জানান, জেলা প্রশাসকদের পদবী সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার সুপারিশ করা…
বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। এই ব্যাপক মৃত্যুর দায়ভার তামাক কম্পানি কখনোই স্বীকার করে না। তামাকজনিত মৃত্যু আড়াল করতে এবং ব্যবসা বাড়াতে নানা ধরনের কূট-কৌশল অবলম্বন করে তারা। তামাক কম্পানির প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত ‘তামাক কোম্পানির কূট-কৌশল : গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন আলোচকরা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত দুটি কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৫১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো…
নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমান আজ বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর সে দেশে বসবাসকারী নথিপত্রহীন ভারতীয়দের এটাই প্রথম প্রত্যাবর্তন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ১ হাজার ১০০ নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বিমানটি রওনা দিয়েছিল। বুধবার বেলা ২টায় সি-১৭ সামরিক বিমান অমৃতসরে অবতরণ করে। অমৃতসর বিমানবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পাঞ্জাব পুলিশকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। ফলে বিমানবন্দরে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট। যাত্রীদের জন্য আলাদা…
দেশে বর্তমানে মোট ৪৩টি মন্ত্রণালয় ও ৬১টি বিভাগ রয়েছে। এ মন্ত্রণালয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে কমিয়ে সরকারের সকল মন্ত্রণালয়কে মোট ২৫টি মন্ত্রণালয় ও ৪০টি বিভাগে পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া মন্ত্রণালয়কে পাঁচটি গুচ্ছে বিভক্ত করার কথা জানিয়েছে। কমিশন সকল মন্ত্রণালয়কে সমপ্রকৃতির পাঁচটি গুচ্ছে বিভক্ত করারও সুপারিশ করছে। মন্ত্রণালয় ও বিভাগকে যে পাঁচটি গুচ্ছে বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো (ক) বিধিবদ্ধ প্রশাসন (খ) অর্থ, শিল্প ও বাণিজ্য, (গ) ভৌত অবকাঠামো ও যোগাযোগ (ঘ) কৃষি ও পরিবেশ ও (ঙ) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন। মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও মাঠ পর্যায়ের দপ্তরগুলোর সাংগঠনিক ও জনবল কাঠামো সংস্কারে বলা হয়েছে, সংশ্লিষ্ট…
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররা হলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ (৩১), কোতোয়ালী থানার আসামি বশির আহাম্মদ (৩৪), শামসুল আলম ভূঁইয়া বাবুল (৫৬), মিজানুর রহমান (৫৩), মোহাম্মদ আলী আকবর (৪০), চকবাজার থানার আসামি মো, খায়েরুল ইসলাম (২৪), তয়ন বড়ুয়া (২২), সদরঘাট থানার আসামি মো, আরিফ আহম্মেদ…
“গ্রামীণফোন কর্তৃপক্ষ বলছে, যেহেতু তারা (আন্দোলনকারীরা) মামলা করেছে, সেগুলোর সমাধান আদালতে হবে।” অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগ এবং বকেয়া পরিশোধের দাবিতে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোম্পানির সাবেক একদল কর্মী। মঙ্গলবার সকাল থেকে তাদের এই বিক্ষোভের কারণে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজের ভেতরে একপ্রকার অবরুদ্ধ দশায় পড়েছেন দায়িত্বরত বর্তমান কর্মীরা। ঘটনাস্থলে পুলিশসহ আইন-শৃঙ্খলারক্ষাবাহিনীর সদস্যরা রয়েছেন। রাত ১২টার সময়ও সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘জাস্টিস জাস্টিস, উই…
জয় বাংলা প্রতিবেদন ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়েছে, ছয়ই ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। এর আগে, পাঁচই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথমদিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল…
ইউনুসের পদত্যাগের দাবীতে পূর্ব লন্ডনে লিফলেট বিতরণ জয় বাংলা প্রতিবেদন লন্ডন, ৪ ফেব্রুয়ারি: যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতাকর্মী,অঙ্গ সংগঠনসহ সকল স্তরের সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি প্রবাসী বাঙালিদের এই মহাসমাবেশে উপস্থিত হয়ে অবৈধ ইউনুস সরকারের পতন ত্বরান্বিত করতে আহবান জানোনো হয়েছে।এদিন শহীদ আলতাব আলী পার্কে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আওয়ামীলীগের মাসব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচি লিফলেট বিতরণ শেষে আলতাব আলী পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। ১৬ ফেব্রুয়ারি বিকাল ২টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ও গত দুদিন…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজকে থেকেই কার্যকর হবে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্য দিয়েই চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু হলো। চীন ঘোষণা দিয়েছে তারা, মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে। সোমবার থেকেই এটি কার্যকর হচ্ছে। চীন যেসব পণ্যের ওপর শুল্ক আরোপ…