Author: JoyBangla Editor

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ একটি মহল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়। বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়্নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধরা৷ জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র…

Read More

জয় বাংলা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ভাঙচুর করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুরের পর থেকেই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়। এদিন দুপুরে প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বিশাল ম্যূরাল ভাঙচুর করা হয়। এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থাকা আরেকটি বিশাল ম্যূরাল ভাঙচুর করা হয়। একই সঙ্গে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থাকা প্রতিকৃতি ভাঙচুর করা হয়। সবশেষ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে থাকা বঙ্গবন্ধু কর্ণারও ভাঙচুর করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি…

Read More

জয় বাংলা রিপোর্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিক্ষুব্ধ জনতা ওবায়দুল কাদের বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। ইতিমধ্যে বাড়িটিতে আগুনও দেয়া হয়েছে। আগুনে একটি গাড়ি পুড়ে গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়ে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। একই সঙ্গে শেখ হাসিনার বাসভবন সুধা সদনসহ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, হাসানাত আব্দুল্লাহ ও মাহবুবুল আলম হানিফসহ বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার…

Read More

কলকাতায় অবস্থিত ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করা হল। বৃহস্পতিবার থেকে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার এই ফোর্ট উইলিয়ামের নতুন নাম ‘বিজয় দুর্গ’ হিসেবে পরিচিত হচ্ছে। ঔপনিবেশিক উত্তরাধিকারকে ঝেড়ে ফেলে ঐতিহ্যকে ধরে রেখে নাম বদল বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর সূত্রে বলা হয়েছে, মহারাষ্ট্রের মারাঠা নৌঘাঁটির দুর্গের নামের অনুকরণে এই নামকরণ। এটি ছত্রপতি শিবাজীর দুর্গ বলেও পরিচিত। ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ১৬৯৬ সালে কলকাতায় নির্মিত হয়েছিল ফোর্ট উইলিয়াম। বিভিন্ন সময়ে বারে বারে আক্রান্ত হয়।ক্ষতিগ্রস্ত হয় দুর্গটি। লর্ড ক্লাইভ ১৭৮১ সালে দুর্গটি ফের তৈরি করেন। কলকাতার হেস্টিংসে অবস্থিত এই দুর্গের পাশেই গঙ্গা। জানা যায়, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের…

Read More

জোবাইদা নাসরীন অন্তর্বর্তী সরকারের মধুমাস প্রায় শেষ। ছয় মাস বয়সী এই সরকারের কাছে বেশি বেশি জবাবদিহি চাওয়ার সময় হলো।গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটি সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা অনেক। সে কারণে আমরা দেখছি, যে কোনো বিষয় নিয়েই দিনরাত রাস্তায় আন্দোলন করছে বিভিন্ন গোষ্ঠী। কিন্তু একদিকে কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে কয়েকজন দাঁড়িয়ে পড়লেই কখনও কখনও দাবি মানা হচ্ছে, অন্যদিকে যৌক্তিক দাবিতে সংগঠিত কোনো আন্দোলন সরকারের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া পাচ্ছে। যেমন পাঠ্যপুস্তক পরিমার্জনা কমিটি বাতিল করা হলো একটি বিশেষ গোষ্ঠীর হুমকি শুনে। কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গ্রাফিতি তুলে নেওয়া হলো পাঠ্যপুস্তক থেকে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের স্মারক সেই গ্রাফিতি পুনর্বহালে আদিবাসী এবং…

Read More

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র-জনতা নামধারীরা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা নামক এ মহল স্লোগান দিতে থাকে ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট দফায় দফায় শেখ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Read More

।। জয় বাংলা প্রতিবেদন।। বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন জননেত্রী শেখ হাসিনা। ৫ ফেব্রুয়ারি সময় রাত ৯টায় তিনি বক্তৃতা দেন। দেশবাসীর শুভকামনা করে তিনি বক্তব্য শুরু করেন। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থী, জাতি ও দেশবাসীর উদ্দেশে বলেন, দেশ ও জাতির সেবার উদ্দেশেই দেশে গিয়েছিলাম। আমি আমার মা-বাবা ভাইবোন হারিয়ে দেশে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। শুধু জাতিরপিতার আদর্শ ও স্বপ্ন বুকে লালন করে, তা প্রতিষ্ঠা করা, দেশকে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য দেশে গিয়েছিলাম। আজকে দেশে যে ধ্বংশযজ্ঞ চলছে, সেটা মেনে নেওয়া যায় না। শেখ হাসিনা বলেন, যে ছাত্রদের দ্বারা আমাকে স্বৈরাচার বলানো হচ্ছে, ফ্যাসীবাদী বলা…

Read More

জয় বাংলা প্রতিবেদন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা হচ্ছে না। প্রতিবছরের ন্যায় এ বছরও ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি সিলেটে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স না থাকার কারণে বইমেলা স্থগিত হয়ে যায়। প্রকাশক পরিষদ জানান, কোনো বছরই কর্তৃপক্ষ পুলিশ ক্লিয়ারেন্স চায়নি। কিন্তু এবার বইমেলা করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে! জানতে চাইলে বুধবার বিকেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, ‘বইমেলা বাতিল করা হয়নি। আয়োজকদের বলা হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তারা সেটি দিতে পারেননি। পাবলিক প্লেসে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটনার শঙ্কা থাকে।’ প্রকাশক পরিষদ থেকে বলা হয়, অতীতে কোনো মেলায় এ রকম পুলিশ ক্লিয়ারেন্স চাওয়া হয়নি।…

Read More

রাজধানী ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে ‘ভারতের রাজধানী নয়াদিল্লির মতো’ ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবী পরিবর্তন করার মতো আরও কিছু সুপারিশও করা হয়েছে। রাষ্ট্র সংস্কার উদ্যোগের…

Read More