সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন। ওই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে তাঁকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে পোস্ট করেন। আলী হোসেনের এমন পোস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী ও অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদও এ ঘটনায় আলী হোসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ওই ছাত্রী বামপন্থী কয়েকটি ছাত্রসংগঠন–সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে…
চট্টগ্রামের পর এবার ময়মনসিংহ ইউনুসের মব বাহিনীকে থামাবে কে?
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, সারা দেশে একের পর এক অদ্ভুত ও বীভৎস ঘটনা ঘটে চলেছে। ঘটনাগুলোর ধরন দেখে মনে হচ্ছে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে বা তারা ভাবলেশহীন। জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহি না থাকলেই একটা দখলবাজ সরকারের পক্ষে এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে ক্ষমতা আঁকড়ে থাকা সম্ভব। এই অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ মদদে লাগামহীনভাবে মবসন্ত্রাস চলছে। আর এই মবসন্ত্রাসীরা অন্যের সকল ধরনের অধিকার কেড়ে নিচ্ছে এবং সরকার নির্বিকার। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম একটা রাজনৈতিক দল জাতীয় পার্টির অফিস, নেতাদের উপর এবং তদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ…
অরাজকতা থেকে রক্ষা করতে দেশবাসী সংগঠিত হোন, বাংলাদেশকে বাঁচান।
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তিদের পরিপুষ্ট করছে। সর্বত্র মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত, লাঞ্চিত করছে। বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধকে অপাঙক্তেয় ও ইতিহাস বিকৃত করার জঘন্য অপচেষ্টা করা হচ্ছে। আমাদের সুমহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সেরা গর্ব ও দম্ভের জায়গা। আর বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জীবন বাজি রেখে দেশমাতৃকার প্রয়োজনে তাঁরা ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ লাইনচ্যুত হলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটা স্বাভাবিক। সেই বেদনার জায়গা থেকে বীরোত্তম খেতাব প্রাপ্ত প্রবীণ মুক্তিযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর…
চাঁদাবাজি, লুটপাট আর মানুষ খুনের বিরুদ্ধে সোচ্চার হও বাংলাদেশ সংগঠিত হও প্রতিরোধ করো এই দানবদের।
১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। তিনি ছিলেন বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। মৃত্যুর ২৮ বছর পরও তিনি সারা বিশ্বের মানুষের মনে রানি হিসেবে বেঁচে আছেন। তাঁকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। ।। মুহাম্মাদ জাহিদুল ইসলাম।। দিনটি ছিল ১৯৯৭ সালের ৩১ আগস্ট। সেদিন সকালে একটি খবর পুরো বিশ্বের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। ব্রিটিশ রাজকুমারী ডায়ানা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাত্র ৩৬ বছর বয়সে তাঁর এই মৃত্যুর খবর মেনে নিতে পারেননি কেউই। যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা। মৃত্যুর আগপর্যন্ত তাঁকে বলা হতো বিশ্বের সবচেয়ে খ্যাতিমান নারী। রূপ, লাবণ্য আর ফ্যাশনসচেতনতার কারণে তিনি…
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন উপলক্ষে চীন সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে একই গাড়িতে চড়ে হোটেলে গেছেন। এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি এই তথ্য জানান। তিনি লেখেন, ‘এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট পুতিন এবং আমি একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যাত্রা করছি। তার সঙ্গে কথোপকথন সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।’ রাশিয়া থেকে তেল কেনার কারণে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।…