সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন অবৈধভাবে ৪৫ জন শিক্ষার্থীসহ মোট ৫১ জনকে সাজা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ করার কারণে তথাকথিত তদন্তের ভিত্তিতে এই সাজা দেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট গণতদন্ত কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন: সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, প্রকৌশলী শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ ও মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারী…
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নদীতে মানুষের মরদেহ ভেসে ওঠা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশের বিভিন্ন নদীতে ৪৪০টি মরদেহ উদ্ধার হয়েছিল, যার মধ্যে ২৯৯টি শনাক্ত এবং ১৪১টি অশনাক্ত ছিল। ২০২৫ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) ৩০১টি মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। আগস্ট ২০২৪-এর পর থেকে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে, যা দেশের রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা এবং মব কালচারের প্রতিফলন। হত্যাকাণ্ড ও মব কালচারের উত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ২০২৪ থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে…
শিক্ষাক্ষেত্রের চরম বেহাল দশা হয়েছে গত এক বছরে। একদিকে শিক্ষকরা বেতন-ভাতা ও জাতীয়করণের দাবিতে আন্দোলনে, অন্যদিকে ছাত্ররা ক্লাস ছেড়ে রাজপথে। যার প্রভাব পড়ছে শিক্ষার মান ও পরিবেশে। পাঠশালায় নয়, শিক্ষার্থীদের ঠাঁই হয়েছে রাজপথে। নানা দাবিতে প্রতিদিনই দেশের কোনো না কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। অনেক ক্ষেত্রে এসব আন্দোলনের মূল দাবির বাইরে গিয়ে তারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এমনকি গুপ্ত সংগঠন জামায়াত শিবির-এনসিপির পক্ষে নিয়ে অনেক ছাত্র জাতীয় স্বার্থ, মুক্তিযুদ্ধ, প্রগতি ও সংস্কৃতিবিরোধী কাজেও যুক্ত হয়ে পড়েছে। তারা নানা বয়ান সামনে আনছে নতুন বন্দোবস্তের কথা বলে। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে বিপাকে পড়েছেন। তাদেরকে বহিষ্কারসহ মব লেলিয়ে ভয় ভীতি দেখিয়ে ক্যাম্পাসে আসতে…
অসলো, নরওয়ে, ২৫ আগস্ট ২০২৫ (সোমবার): নরওয়ের রাজধানী অসলোতে প্রবাসী বাংলাদেশীরা নোবেল কমিটির নিকট স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার সকাল ১০টায় তাঁরা ‘নোবেল পিস সেন্টার’-এর নির্বাহী পরিচালকের নিকট এই স্মারকলিপি জমা দেন। একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে তাঁরা পৃথকভাবে ‘নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট’-এর চেয়ারম্যান ও পরিচালকের নিকটও স্মারকলিপি প্রদান করেন। অর্থাৎ একদিনে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানে স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশে হত্যা, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন। তাঁর নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর আক্রমণ, হত্যাকাণ্ড, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুট, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, মন্দির ও…
চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রথম চালানেই বড় ধরনের ঘাপলা ধরা পড়েছে। উধাও হয়ে গেছে প্রায় ৩৪ হাজার লিটার ডিজেল। এ নিয়ে জ্বালানি খাতে দেখা দিয়েছে ব্যাপক তোলপাড়। দাবি করা হচ্ছে কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে যাওয়ায় ৩৩ হাজার ৯৫৪ লিটার ডিজেল উধাও হয়ে গেছে। যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, পাইপলাইনে পাম্পিংয়ের সময় পানি থেকে থাকতে পারে। সেই পানিই কুমিল্লার দুটি ট্যাংকে জমে গিয়ে ডিজেলের ঘাটতি তৈরি করেছে। কুমিল্লা ডিপোর পক্ষ থেকে যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে এই ঘাটতির বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে পানি কীভাবে পাইপলাইনে প্রবেশ করল, তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা…
বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে ইউনূস সরকারের দুর্নীতি-অনিয়ম এবং নিম্নমানের প্রকাশনার পর এবার কাজ পাবে বিদেশি প্রতিষ্ঠান, ধসের মুখে দেশিয় শিল্প ❐ বিশেষ প্রতিবেদক বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের পর এবার আন্তর্জাতিক দরপত্রের পথে হাঁটল অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশিয় প্রেস মালিকদের দীর্ঘদিনের প্রভাবশালী ‘সিন্ডিকেট’ ভাঙতে উদ্যোগ নেওয়া হলেও, বিপরীতে একটি প্রতিষ্ঠিত শিল্পখাত ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইউনূস সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের আগের দরপত্র বাতিল করে নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮-এর ৮৩(১)(ক) ধারা সংশোধন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সংশোধনের ফলে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সীমানা নির্ধারণে গেজেট প্রকাশ ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্য…
একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীতের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে রাজি না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠক’ ভন্ডুল হওয়ার পর এক ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান। জেড আই খান পান্না বলেন, সবার অবগতির জন্য জানাচ্ছি, আজ সকাল ১০টায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর যে গোলটেবিল আলোচনার কথা ছিল, সেখানে সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতকারী হট্টগোল করছে, স্লোগান দিচ্ছে। আমরা বুঝি, এটা ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই। তিনি…
প্রিয় দেশবাসী, ২৭ই আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণদিবসে তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা। বিদ্রোহ ও সাম্যের কবি নজরুল এবং বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর লেখা কবিতা ও গান ধুমকেতুর মতো জাগিয়ে তুলেছিল ভারতবাসীকে। সকল রকম নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ, পরাধীনতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অগ্নিকণ্ঠী এই কবি লিখেছেন অসংখ্য কবিতা, গান, গল্প ও উপন্যাস। মাত্র ২৩ বছরের তাঁর সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের জন্য অমূল্য সম্পদ। তৎকালে অবহেলিত বাঙালি মুসলমান সমাজের প্রধান সাংস্কৃতিক আইকন। সম্মানিত দেশবাসী, ১৯৫৪ সালে কবি তখন অসুস্থ। স্বল্পকালীন কলকাতা সফরকালে অসুস্থ কবিকে দেখতে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তী রাজনৈতিক…
।।মাহবুব জামান।। এক : বিভুরঞ্জন সরকার অনলাইনে প্রথমে খবর পেলাম নিখোঁজ।অফিসে গিয়ে আর ফিরে আসেনি। যে কোন কিছুই তো হতে পারে আজকাল। পরে লাশ পাওয়া গেল নদীতে। সাথেই অনলাইনে ভেসে উঠলো বিভুর লেখা শেষ খোলা চিঠি।এ সময়ের এক নারকীয় বাস্তবতা উন্মোচিত হোল এই চিঠিতে। কিন্তু,এভাবে বিদায় নেয়া??? ওর সাথে ঠিক কবে পরিচয় মনে নেই।স্বাধীনতার পর পরকোন এক সময়।ঘনিষ্ঠতা পচাত্তরের দু:সহ দিনগুলোতে। আরো ঘনিষ্ঠতা ‘যায় যায় দিন’-এর শুরু থেকে।তখন সাপ্তাহিক ছিল।প্রতি মঙ্গলবার বের হোত।অল্পদিনের মধ্যে দারুন জনপ্রিয়তা পেয়ে গেলো। সারা সপ্তাহ সবাই যেন অপেক্ষায় থাকে তারিখ ইব্রাহিমের কলাম আর মিলা-মঈনের পরকিয়া কাহিনী ও গল্প পড়ার জন্য। সেই তারিখ ইব্রাহিমই আমাদের বিভুরঞ্জন…