সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
যশোহরে যুবলীগ নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে জঙ্গী ইউনুস বাহিনি। দৃশ্য দেখে কার না বুক ফাটে। কিন্তু ইউনুসের ফটে না। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ আগস্ট যশোহর শহরে।
।।মাহবুবুর রহমান।। খবরে প্রকাশ, ডাকসুর নির্বাচনে ভিপি প্রার্থীদের সবাই মাদ্রাসার ছাত্র! মারহাবা! লালবদর জমানার খাঁটি উন্নয়ন!! সরকারী দফতরগুলোর বড় বড় চেয়ারেও দেখি হুজুরদের। নিশ্চয়ই যোগ্যতাবলে! সিলেটে সাদা পাথর লুটপাটের খবরে মিডিয়া সরগরম। টিভিতে দেখলাম ক্যামেরার সামনে এক হুজুর। সাংবাদিকদের সাথে কথা বলছেন। ভাবলাম মসজিদের কোন ইমাম বা স্কুলের শিক্ষক! পরে জানলাম, তিনিই প্রতাপশালী জেলা প্রশাসক। অবশ্য তাঁকে সরিয়ে সে জায়গায় দেয়া হয়েছে ঢাকার এক সময়ের বহু আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে। মজার ব্যাপার হলো, ক্ষমতা নিয়ে কামড়া-কামড়ি হলেও পাথর লুটপাটে প্রশাসন, আইন-শৃঙ্খলা সহ সব রাজনৈতিক দলের মধ্যে ছিল অভূতপূর্ব মিল-মহব্বত। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার পর এক হুজুরকে দেখলাম বাসার…
গত বছরের ৫ই আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট-পরিবর্তনের মধ্য দিয়ে দেশে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ সূচনা হয়েছে বলে দাবি ক্ষমতাসীনদের। কিন্তু ক্ষমতায় বসেই ক্ষমতার অপব্যবহার, প্রতিপক্ষের ওপর রাজনৈতিক প্রতিহিংসা-সহিংসতা, দখল ও চাঁদাবাজির মহোৎসব শুরু হয়ে যায়, যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ক্ষমতাবলয়ের কাছাকাছি গোষ্ঠীগুলোর নাম উল্লেখ না করে বলেন, বিগত এক বছরে যারা সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে, তাদের নেতাকর্মীদের আচরণ ক্ষমতার অপব্যবহার, লুটপাট ও দুর্বৃত্তায়নেরই প্রতিচ্ছবি। বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র ও সুশাসনের যে প্রত্যাশা নিয়ে মানুষ ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন দেখেছিল, তার পরিবর্তে দেশজুড়ে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি,…
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত তিস্তা সেতুতে চুরির ঘটনা যেন থামছেই না। শুক্রবার রাতে ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর শনিবার গভীর রাতে আবারও রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। রোববার দুপুরে বিষয়টি সেতু কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একের পর এক সমালোচনা চলছে। এলাকাবাসীর অভিযোগ, টানা চুরির জন্য মূলত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা এবং সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা না থাকাই দায়ী। চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, রিফ্লেক্টর লাইট হারানোর খবর তিনি সম্প্রতি জেনেছেন এবং স্থানীয় পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এর আগে ল্যাম্পপোস্টের তার…
তিন বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার ১৯ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছে। অন্যদিকে, অতিদারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক জরিপে দারিদ্র্য বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপে ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। আর অতিদারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ। ‘২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশের পরিবারগুলোর অর্থনৈতিক পরিস্থিতি’ শিরোনামে গবেষণা প্রতিবেদনটি গতকাল সোমবার প্রকাশ করে পিপিআরসি। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এক অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন…
সংবিধানের মৌলিক নীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক নীতি রক্ষায় আমাদের অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, যখনই কেউ সংবিধান থেকে বিচ্যুত হয়, তখন আমরা সম্মিলিতভাবে হস্তক্ষেপ করে তা থামাতে এবং সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারি। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে আমরা সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করব এবং প্রত্যেকেই তাদের ন্যায্য স্বাধীনতা ভোগ করতে পারবে।…
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হয়ে যাবে। সোমবার (২৫ আগস্ট) আল জাজিরার বরাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি দেখতে পাবেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘এই যুদ্ধ শেষ হওয়া আবশ্যক, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বৃদ্ধি পাচ্ছে।’ যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে সেনারা, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না। এদিকে আজ থেকে…
সম্প্রতি বুড়িগঙ্গায় পাওয়া গেছে ৪ লাশ। হাতপা বাঁধা লাশগুলো দেখে মনে হয় মানুসের নিরাপত্তা নাই।
“শেখ হাসিনা ও যে কোনও ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।”