সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
।। কবির য়াহমদ।। শনিবার (৩১ মে ২০২৫) আজকের পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে ওঠেছিলাম। শিরোনাম: “শেখ হাসিনা যাঁকে ঢাকায় ‘হ*ত্যা করলেন’, তিনি ময়মনসিংহে জীবিত!”; প্রতিবেদক ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ। প্রতিবেদনে প্রতিবেদক লেখেন: “মামলায় ‘নিহত’ হিসেবে বিবেচিত হওয়ার পর কোনো মানুষ যখন নিজের পায়ে থানায় হাজির হয়ে বলেন, ‘আমি মরিনি, বেঁচে আছি’—তখন তা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং দেশের বিচারব্যবস্থা ও তদন্তপ্রক্রিয়ার বড় ব্যর্থতা তুলে ধরে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ব্যবসায়ী মো. সোলাইমান হোসেন সেলিমকে জীবিত থাকা অবস্থায় ‘হ*ত্যাকাণ্ডের শিকার’ বানিয়ে মামলা ঠুকে দিয়েছেন তাঁরই সহোদর বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু। আর এই মামলার আসামির তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন জুলাই-আগস্টের অভ্যুত্থানে…
বাংলাদেশ আজ এক ভয়াবহ বাস্তবতায় দাঁড়িয়ে। ক্ষমতায় বসে আছে একদল রাজনৈতিক অনুপযুক্ত, নৈতিকভাবে দেউলিয়া, লোভের পশুতে পরিণত হওয়া একদল অপদার্থ #দুর্বৃত্ত। নামধারী উপদেষ্টা—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম—যারা নিজেরা সরাসরি ধরা না পড়ে, নিজেদের পিএ, এপিএস, পিও-দের আড়ালে রেখে এমন একটা দুর্নীতির সাম্রাজ্য দাঁড় করিয়েছে, যার পরিমাণ শত শত কোটি টাকা। অথচ এদের মুখে সংস্কার আর স্বচ্ছতার বুলি। ভেতরে শুধু লোভ, হিংস্রতা, #লুট। এই চক্রের মূল খেলা ছিল ‘সহযোগী’দের দিয়ে কাজ করানো। কিন্তু এই নাটকের পরিচালকরাও তারাই। পিএ বা পিএস-রা ছিল শুধু মুখোশ। বেহায়াপনার এক এমন বর্ধিত সংস্করণ চালু করেছে তারা, যেখানে দেশের টাকা লুট করাও গর্বের, ক্ষমতার…
অবৈধ দখলদার ফ্যাসিস্ট ও জঙ্গি ইউনূস গংদের প্রত্যক্ষ মদদে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। আজ এক বিবৃতি বলেন, অবৈধ দখলদার ইউনূস সরকার দেশের ডেমোক্রেসি নির্বাসনে পাঠিয়ে মবোক্রেসি প্রতিষ্ঠিত করেছে। দেশে কোনো আইন-শৃঙ্খলা নেই। কোনো তন্ত্র আর কার্যকর নেই, শুধু মবতন্ত্র ব্যতীত। এই অবৈধ দখলদার জঙ্গিগোষ্ঠী শুরু থেকে এই মবসন্ত্রাসীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের পেছনে লেলিয়ে দিয়ে তাদের জীবন ও সম্পদ হরণ করায়। জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার দেশটাকে মব ভায়োলেন্সের মাধ্যমে দঙ্গলবাজদের হাতে তুলে দেয়। এই মবসন্ত্রাসীদের প্রতি অবৈধ এই সরকার…
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গং দেশেবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে গাটছড়া বেঁধে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের পাঁয়তারা করছে। এই অবৈধ দখলদার সরকার উগ্র-সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যক্ষভাবে মদত দিয়ে যাচ্ছে। যার মাধ্যমে বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে চলেছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এবং এর ভিত্তিমূল আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে নস্যাৎ করতে সদা তৎপর এই জঙ্গি ব্যাকড ফ্যাসিস্ট এই সরকার। তারই ধারাবাহিকতায় বিচার বিভাগকে ব্যবহার করে তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কুখ্যাত যুদ্ধাপরাধী এটিম আজাহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে। এ রকম একজন জঘন্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধী বেকসুর খালাস পাওয়ায় দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রত্যেকটি মানুষ মর্মাহত…
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘জামালখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’ গত ২৮ মে বিকেলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের…
কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে থানা চত্বরে সুধী সমাবেশের আয়োজন করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দোতলা থানা ভবন পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। অবশেষে সেই ভবন সংস্কার করে সেখানে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে থানা চত্বরে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সুধী সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর আসনের সাবেক…
জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় বীর মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে কারাগারে পাঠানোর ঘটনার নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার সংগঠনটি এই নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ৬৯ বছর বয়সী একজন নারীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এইচআরএফবি ক্ষুব্ধ ও হতাশ। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ বলেছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। তিনি বাদী হয়ে…
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর চেতনার মূল উৎস হলো সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের সময় জাতির অসীম আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা। এই চেতনায় বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করা দেশের বীর সৈনিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, ১৬৮ জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের, যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রাণ…
চিহ্নিত যুদ্ধাপরাধী এটিএম আজহার কীভাবে নির্দোষ হয়ে যায়?—এই প্রশ্ন তুলে গণতান্ত্রিক অধিকার কমিটি এক বিবৃতিতে বলেছে, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে। রাজাকারদের রক্ষাকবচে পরিণত হয়েছে ইউনূস সরকার। মূলত জামায়াতে ইসলামীর মতো দেশদ্রোহী ও মুক্তিযুদ্ধবিরোধী সংগঠনের স্বার্থরক্ষাই এখনকার সরকারের প্রকৃত উদ্দেশ্যে বলে মন্তব্য করে সংগঠনটি। আজ শুক্রবার দেওয়া এক বিবৃতিতে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে অধ্যাপক আনু মুহাম্মদ, হারুন উর রশীদ, সীমা দত্ত, সামিনা লুৎফা, আবদুল্লাহ আল ক্বাফী, ফখরুদ্দিন কবীর আতিক, মাহা মির্জা, আফজাল হোসেইন, মারজিয়া প্রভা প্রমুখ এই বিবৃতি দেন। তারা বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের বেকসুর খালাস যুদ্ধাপরাধের বিচার ব্যবস্থাকে ব্যঙ্গ…
আলি শরিয়তি উবাচ ভূমিকাঃ বাংলাদেশের আমলাতন্ত্র রাষ্ট্র জন্মের আগে থেকেই ক্ষমতার চূড়ায় বসত করে। কথিত আছে আমলারা গাছের আগারটাও খায়, গোঁড়ারটাও খায়। কিন্তু বাস্তবতা হলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও পরিচালনায় বেসামরিক আমলাতন্ত্র অপরিহার্য বলে প্রমাণিত ও স্বীকৃত। তবুও বিভিন্ন সময়ে আমলাতন্ত্রের ওপরে খড়গও কম নেমে আসেনি। অতীতের সকল খড়গ ৫ আগস্টের পরের খড়গকে হার মানিয়েছে। এবারের খড়গ মবতন্ত্রের খড়গ, গ্রেফতারের খড়গ, মামলাবাজির খড়গ, ফোর্স রিটারমেন্টের খড়গ, খড়গের মধ্যে বরং ওএসডি হওয়া অনেক সহনশীল খড়গ। আরও নানারকম হয়রানী তো আছেই, পুরো পরিবারসহ হয়রানি চলছে। স্বাধীন বাংলাদেশে আমলাতন্ত্রের অন্যতম সংকট ছিল বনেদি সিএসপি ও ইপিসিএস এর দ্বিমুখী বিরোধ, আশির দশকে এর সাথে যোগ…