Author: JoyBangla Editor

অন্য কোন দেশ নয় একটা ব্যর্থ, অগণতান্ত্রিক এবং সেনা শাসিত স্বৈরাচারী রাষ্ট্র পাকিস্তানের কাছেই বারবার ধরনা দিতে দেখা যাচ্ছে ইউনূস ও তাকে ক্ষমতায়ন করা জুলাই জঙ্গীদের। বলা বাহুল্য, এদেশে ২৬ লাখ ভারতীয়দের পরিবর্তে কত জন আইএসআই সদস্য জুলাই জঙ্গী ও জামায়াত-শিবিরকে ট্রেনিং দিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। ক্ষমতা দখলের পরপরই ইউনূসের পাকিস্তানপ্রীতি উপচে পড়তে দেখা গেছে। সেই সাথে সম্প্রতি, জুলাই জঙ্গীদের কিংস পার্টি এনসিপিও পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক করেছে। বৈঠকে এনিসিপির নেতারা তাদের অগ্রজ, রাজাকার-আলবদরদের এবং পাকিস্তানি বাহিনীর মাধ্যমে সংঘটিত ৩০ লাখ বাঙালি গণহত্যাকে কম্প্রোমাইজ করে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আবারো মুক্তিযুদ্ধ পূর্ববর্তী এক পাকিস্তান…

Read More

# বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং রাষ্ট্রক্ষমতা দখল মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি করা এবং সারা দেশ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার ঘৃণ্য অপচেষ্টা চালায়। দেশবিরোধী অপশক্তির অপতৎপরতাই প্রমাণ করে আওয়ামী লীগ ব্যতীত অন্য কেউ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চেতনা ও আকাঙ্ক্ষার সুরক্ষা দেবে না; অনেকে সামর্থ্য রাখে না। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গং সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রক্ষমতা দখলের পর পাকিস্তান পন্থী উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বাড়-বাড়ন্ত লক্ষ করা যায়। বাংলাদেশ যেনো পাকিস্তানের প্রেসক্রিপশনে পরিচালিত হতে থাকে। বাংলাদেশে তথাকথিত ভারতবিরোধিতার হুজুগ তোলা হয়…

Read More

।। তুষার গায়েন ।। খুনিরা এসে সপ্রতিভ ভঙ্গিতে নিহতদের বলছে, “অনেক বছর হয়ে গেছে, এখন আর মনে কষ্ট-রাগ-দুঃখ পুষে রেখে কী হবে, মনটাকে বড় করো, আলিঙ্গন করো আমাদের সাথে !” ধর্ষকরা এসে নিরপরাধ ভঙ্গিতে ধর্ষিতাদের বলছে, “অনেক বছর পার হয়ে গেলো, রাগ-অপমান-ঘৃণা মনে পুষে রেখে কী হবে, মনটাকে শান্ত করো, মহব্বত করো আমাদের সাথে !” পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের উদ্দেশে বলেছেন, “আপনারা আপনাদের হৃদয় পরিস্কার করুন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।” পৃথিবীতে আর কোনো রাষ্ট্র আছে, যে দেশে পরাজিত শত্রুরা এসে বিজয়ী জাতির সাথে এমন ঔদ্ধত্যের সাথে কথা বলে? ৩০ লক্ষ মানুষকে হত্যা আর ২ লক্ষ নারীকে ধর্ষণ করা…

Read More

বাধা যত তীব্র/গর্জন তার চেয়ে/বেশি প্রকট শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্টস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ।

Read More

।। মৃণ্ময় সেন।। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান একটি অমোঘ সত্য। ফজলুর রহমান, বিএনপির একজন বর্ষীয়ান নেতা এবং প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি গত এক বছরে তার বক্তৃতা ও সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন, তাকে দলের পক্ষ থেকে কুশপুত্তলিকা দাহ ও ছবিতে জুতার আঘাতের মাধ্যমে অবমাননা করা হয়েছে। এই ঘটনা শুধু ফজলুর রহমানের ব্যক্তিগত অপমান নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসের প্রতি বিএনপির ক্রমবর্ধমান বিরোধিতার একটি স্পষ্ট প্রমাণ। ফজলুর রহমান সম্ভবত বিএনপির একমাত্র নেতা ছিলেন, যার চিন্তা ও মননে মুক্তিযুদ্ধের চেতনা জীবন্ত ছিল। তিনি বারবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার বা বিকৃত করার প্রচেষ্টার বিরুদ্ধে…

Read More

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বাসায় তিনি মবের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে বাসায় মব শিকারের তথ্য জানান ফজলুর রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মৃত্যু ছুঁয়েছি একাত্তর সনে, মব আর মৃত্যুভয় আমার নেই। দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থী, এই মুহূর্তে বাসায় মবের শিকার।’ সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত…

Read More

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রাতে বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। জসীম উদ্দিন খান বলেন, এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রেডিও পাকিস্তান জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) বিকালে সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করেন। 87প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত সরকারি রেডিও আরও জানিয়েছে, ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান…

Read More

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পর আজ রোববার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অপির্তা বিশ্বাসরা। বাংলাদেশ প্রথমার্ধেই দু’টি গোল পায়। ৪১ মিনিটে কর্নার থেকে তৈরি জটলার মধ্যে বক্সের ভেতর কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। চার মিনিট পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর নেপাল আক্রমণে মরিয়া হয়ে ওঠে। তবে ভাগ্য তাদের সঙ্গে ছিল না। ৬২ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেঙে একক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় নেপালের ফরোয়ার্ডরা। বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি গোলের দারুণ সুযোগ পেলেও…

Read More

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের জন্য ‘চরম অপমানজনক’ বলে আখ্যায়িত করেছে। রবিবার (২৪ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের উপর ১৯৭১ সালে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তার দায় স্বীকার করে পাকিস্তানের উচিত আনুষ্ঠানিক ও নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। অথচ এর বিপরীতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ‘দিল পরিস্কার’ করার কথা বলেছেন, যা ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশকে অপমান করার সামিল। জাসদ পাকিস্তানের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর পাকিস্তান এমনভাবে তৎপরতা চালাচ্ছে,…

Read More