সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক খাত, যা গত এক বছরে বহুমুখি সংকটে নিমজ্জিত। জাপানের প্রভাবশালী সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক, ভারতের বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের অবস্থান শিল্পের টেকসই উন্নয়নকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে এই খাত থেকে, যেখানে কোটি টাকার পণ্য উৎপাদন এবং লাখো শ্রমিকের জীবিকা জড়িত। তবে চলতি বছরের ১৭ই মে থেকে ভারত বাংলাদেশের পোশাকসহ কিছু পণ্যের স্থলবন্দরপথে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এটি মূলত বাংলাদেশ কর্তৃক ভারতীয় সুতা আমদানিতে আরোপিত বিধিনিষেধের প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ। এতে বাংলাদেশের ভারতের বাজারে…
এই প্রথম দুই দেশের শীর্ষ নেতৃত্বের এমন একটি বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে কোনো চুক্তি, সমঝোতা স্মারক কিংবা দৃশ্যমান প্রতিশ্রুতি স্বাক্ষরিত হলো না—যা একদিকে অভূতপূর্ব, অন্যদিকে কূটনৈতিকভাবে হতাশাজনক। ৩০শে মে, শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের রীতিমাফিক কথাবার্তা ছাড়া বাস্তবভিত্তিক কোনো অগ্রগতি দেখা যায়নি। অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার জন্য ভবিষ্যতের একটি অনির্দিষ্ট সময়কে দেখানো হয়েছে—এ বছরের “শেষ নাগাদ”। এমন অস্পষ্ট ঘোষণা কার্যত আশাবাদের বাইরে বিশেষ কিছু নয়। বৈঠকে ড. ইউনূসের পক্ষ থেকে ছিল একের পর এক অনুরোধ—জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, অবকাঠামোগত উন্নয়নে সহজ শর্তে ঋণ, এলএনজি-এলপিজি টার্মিনাল…
রাখাইন, ৩০ মে ২০২৫: মিয়ানমারের রাখাইন রাজ্যের কৌশলগত কিয়াউকফিউ বন্দর শহরে আরাকান আর্মি (এএ) এবং জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে এক শীর্ষ জান্তা জেনারেল নিহত হয়েছেন। এই সংঘর্ষে বিদ্রোহীরা জান্তা বাহিনীর একাধিক অবস্থান দখল করেছে, যার মধ্যে চীনা বিনিয়োগ কেন্দ্র কিয়াউকফিউর কাছাকাছি গুরুত্বপূর্ণ এলাকাও রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কিয়াউকফিউ-রাম্রি সড়কের পাশে পিয়াইন সি কাই গ্রামের কাছে ব্যাপক লড়াই চলছে। কিয়াউকফিউ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকায় আরাকান আর্মি জান্তাদের একটি সদর দপ্তর ঘিরে ফেলেছে। এছাড়া, চীনের তেল ও গ্যাস টার্মিনালের কাছাকাছি এলাকায়ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত সোমবার (২৬ মে) আরাকান আর্মির স্নাইপার হামলায় ব্রিগেডিয়ার জেনারেল…
অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। এই অবৈধ সরকারের লাগাতার ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও মনোবৃত্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট ইউনূস গং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে। এর পর থেকে একের পর এক স্বেচ্ছাচারী আচরণ করে চলেছে। ম্যাটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর ফ্যাসিস্ট ইউনূসই বলেছিলেন যে, রিসেট বাটনে প্রেস করা হয়ে গেছে। অর্থাৎ অতীতের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনসহ সবকিছু ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে। এর পর থেকে তারা সমগ্র জাতিকে তাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে ও বুঝতে বাধ্য…
লন্ডন: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হানাদার পাকিস্তানী বর্বরদের দোসর আলবদর বাহিনীর কুখ্যাত ঘাতক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির খবর দেখে আমরা বিলেত প্রবাসী মুক্তিযোদ্ধারা হতবাক ও ক্ষুব্ধ। বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানা গেছে। উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল রংপুর অঞ্চলে হত্যা, ধর্ষন, অপহরণ, অগ্নিসংযোগ সহ ৬টি অপরাধের অভিযোগে আলবদর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালের ঐ রায় বহাল রেখেছিল। বিলেত প্রবাসী মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এক বিবৃতিতে আরো বলা…
গত ১০ মাসে সন্দেহজনক লেনদেনের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য বলছে, চলতি অর্থবছরের সাড়ে ১০ মাসে (২০২৪ সালের জুলাই থেকে ১৫ মে পর্যন্ত) ২৭ হাজার ১৩০টি সন্দেহজনক লেনদেন রিপোর্ট (এসটিআর) পাওয়া গেছে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৭৯ শতাংশ বেশি। আওয়ামী লীগ সরকারের সাড়ে তিন শ সংসদ সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কাজের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-জুন) মোট ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছিল।…
দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন এ নায়ক। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে তিনি। তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এ নায়ক। তবে সম্প্রতি আড়াল ভেঙে সামনে এসেছেন শুভ। কোরবানির ঈদে ‘নীলচক্র’ দিয়ে পর্দায় ফিরছেন তিনি। নিজের আসন্ন সিনেমা নিয়ে শুভ কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানেই উঠে এসেছে রাজনীতির প্রসঙ্গ। এ নায়ক জানালেন, অভিনয় করে দেশের কোনো ক্ষতি করেননি তিনি। তাকে নিয়ে মুখরোচক গল্প ছড়ানো হয়েছে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে অভিনয়ের কারণে ৫ আগস্টের পরিবর্তিত…
।। শৈবাল আদিত্য।। তার চাহনীতে ছিল অদ্ভুত এক আগুন, কণ্ঠস্বরে ছিল শিহরণ জাগানো বলিষ্ঠতা আর অভিনয়ের পরতে পরতে ছিল বিপ্লবের গন্ধ! তিনি যখন মঞ্চে উঠতেন, শব্দ থেমে যেত, তিনি যখন পর্দায় আসতেন, চরিত্র হয়ে উঠত জীবন্ত। বলছি চলচ্চিত্র ও নাটকের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির কথা। তিনি বাংলাদেশের অভিনয় জগতের এমন এক বিস্ময়, যিনি নিজেই ছিলেন এক চলমান মহাবিশ্ব। কোথাও তিনি এক মূর্তিমান দানব, আবার কোথাও গভীর মানবিকতার প্রতিচ্ছবি। নাটক, চলচ্চিত্র কিংবা টেলিভিশন-সব জায়গায় নিজের উপস্থিতি এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন, যেন সময়কে ছুঁয়ে থাকাই ছিল তার শিল্প। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ। বেঁচে থাকলে আজকের এই দিনে ৭৪ বছরে পা রাখতেন…
কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর মঞ্চে অনুপস্থিত ছিলেন। গত বছর দীর্ঘ সময় বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ, তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে। সেই পরিকল্পনা অনুযায়ী ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় স্টেজেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর সুস্থ হয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি গানে কণ্ঠ দেন এই খ্যাতিমান কণ্ঠশিল্পী। এরপর আবারও স্টেজ শোতে ফিরেছেন নন্দিত এই গায়িকা। কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের গত…
।।এম মুনসী।। কিছু ইউনূস সমর্থক কিছুদিন আগে দাবি করেছিলেন যে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ আসন্ন কিন্তু ভূ-রাজনৈতিক বাস্তবতা বিপরীত ইঙ্গিত দেয়। বেশ মজার বিষয় হল, অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকরা গাজায় গণহত্যার নিন্দা করার সময় মনে হয় তাদের কোনও আপত্তি নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সকলেই সেই শক্তি দ্বারা নির্বাচিত ছিলেন যারা ইসরায়েলকে ফিলিস্তিনিদের গণহত্যা করতে দিচ্ছে এবং এই উপদেষ্টারা বাংলাদেশের স্বার্থে কাজ করার পরিবর্তে সেই বিদেশী শক্তির দাস হিসেবে কাজ করবেন। তারা এবং তাদের সমর্থকরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমাদের বৈদেশিক ও প্রতিরক্ষা নীতি দৃঢ়ভাবে বাংলাদেশীদের হাতে থাকবে এবং ভারত বা আমেরিকা, যে…