সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে তৎকালীন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নারকীয় গ্রেনেড হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় বাংলাদেশ আওয়ামী লীগ। সেদিন বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২২ জন নেতা-কর্মী শাহাদাত বরণ করেন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আহত আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের অনেকে এখনও স্প্লিন্টারের দুঃসহ আঘাত নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে সংগঠনের…
চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কনটেইনার টার্মিনালের মাধ্যমে পণ্য ওঠানামা হয়। এর মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। আরেকটি হচ্ছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। আগামী ডিসেম্বরে আবুধাবিভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এই টার্মিনালে এককভাবে বন্দরের ৪৪ শতাংশ কনটেইনার ওঠানামা করে। বাকি দুটি টার্মিনাল হলো চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি)। এ ছাড়া বে টার্মিনাল-১ ও ২ এবং লালদিয়া নামে তিনটি নতুন টার্মিনাল করতে যাচ্ছে সরকার। এগুলো পরিচালনার দায়িত্বও যাচ্ছে বিদেশিদের হাতে। লালদিয়ার চরের টার্মিনাল দেওয়া হচ্ছে ডেনমার্কের এপিএম মায়ের্স্ককে। আর বে টার্মিনাল প্রকল্পের একটিতে ডিপি ওয়ার্ল্ড,…
দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও মৌ। ভালোবেসে বিয়ে করেন দুজন। দীর্ঘ সময় ধরে সংসার করছেন। বলতে গেলে, আজকালকার বিচ্ছেদের ভিড়ে সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসেবেই দেখা হয় এ জুটিকে। তবে সম্প্রতি হঠাৎ করেই এই তারকা জুটিকে ঘিরে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। সংসারজীবনে ভালো নেই জাহিদ-মৌ, দাম্পত্য জীবনে দানা বাঁধছে কলহ— এমন খবর রটতে দেখা যাচ্ছে। অবশেষে এ প্রসঙ্গে কথা বললেন জাহিদ হাসান। জানালেন, তারা ভালো আছেন। কোনো কলহ নেই। বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে পডকাস্টে জাহিদ হাসান জানান, দাম্পত্য জীবনে ভালো আছেন তাঁরা। অভিনেতা বলেন, ‘আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের…
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ১৫ জন নেতা-কর্মী। তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারীকে অযোগ্য ও অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতা-কর্মীরা জানান, তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নকলা উপজেলা সমন্বয় কমিটিকে তারা ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করছেন। পদত্যাগকারী নেতা-কর্মীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য রয়েছেন। যুগ্ম সমন্বয়কারীরা হলেন মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। অন্যদিকে সদস্যরা হলেন দেলোয়ার হোসেন,…
শাব্বির খান নামক এক ব্যক্তি তার ফেইসবুকে লিখেছেন,‘রিক্সাচালক আজিজুরকে জামিন দিয়ে এবং কারামুক্ত করে আদালত ঘোষনা করলো যে, ধানমন্ডি ৩২ নাম্বারে ফুলেল শ্রদ্ধা জানাতে যাওয়া এবং জয় বাংলা শ্লোগান দেওয়া বাঙালির আইন সঙ্গত অধিকার এবং তা কোন ভাবেই অপরাধ নয়! আদালতের রায়ই হচ্ছে আইন। এখন থেকে এই আইন সবাই মেনে চলবেন এবং যার যখন ইচ্ছা ৩২ নাম্বারে যাবেন, জয় বাংলা শ্লোগান দেবেন, ফুল দেবেন এবং আদালতের আদেশে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনী তাকে/তাদেরকে সুরক্ষা দিতে বাধ্য। আর সেই সাথে ঘোষনা করছি যে, ফ্যাসিস্ট ইউনূস গংদের বিরুদ্ধে “জয় বাংলার মেহনতি মানুষের এটাই প্রথম জয়”! মেশিন চলবে… জয় বাংলা।’
আজ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার এগারো বছর। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালে দেশের ৬৩ জেলায় (মুন্সীগঞ্জ বাদে) যুগপত বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। সিরিজ বোমা হামলা করতে ১২শ’ কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছিল। ফান্ডের সিংহভাগ টাকা এসেছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে। বাকি অর্থ যুদ্ধাপরাধীদের গঠিত একটি রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন এনজিওর মাধ্যমে যোগান দেয়া হয়েছিল। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতা নিলে দেশে ভয়াবহ জঙ্গীবাদের উত্থান ঘটে। দেশব্যাপী একের পর হামলার ঘটনা ঘটতে থাকে। এরমধ্যে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা চালানো হয়। এমন ঘটনার…
একজন রিকশাচালক আজিজুর রহমান যার হৃদয়ে ছিল বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা। ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িটিতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার অপরাধে একজন সাধারণ রিকশাচালক আজিজুর রহমানের উপর মব সৃষ্টি করে গ্রেফতার করানো হয় এবং উপার্জনের মাধ্যমে সংসার চালানোর শেষ সম্বল রিকশাটিও ভেঙে ফেলা হয়..। এই নির্মমতার বিরুদ্ধে দাড়াতে বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সেই রিকশাচালক আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসবো। কারণ, বঙ্গবন্ধুকে ভালোবাসা কখনো অপরাধ নয়—এটাই বাঙালির গৌরব।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের নাম দেওয়া হয়েছে প্রতিরোধ পর্ষদ। এদিকে ঢাবি শিবিরের সভাপতি তার প্যানেলের অনুরূপ পাহাড়ি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রার্থী হিসেবে রেখেছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল প্যানেল ঘোষণা করেন। জুবেল প্যানেলে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করছেন। এর আগে সোমবার চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এসময় আংশিক প্রার্থী ঘোষণা করা হয়, এতে ভিপি প্রার্থী হয়েছেন ২০১৯ সালের শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক (জিএস)…
যারা বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এটাই ইতিহাসের নির্মম সত্য। জয় বাংলা
যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য অস্ত্রবিরতির প্রয়োজন নেই। এই মুহূর্তে দরকার ত্রিপক্ষীয় বৈঠক। অঞ্চলটিতে দীর্ঘ মেয়াদে শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। হোয়াইট হাউসে দুই নেতার সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে স্থানীয় সময় বেলা ১১টায় হোয়াইট হাউসে যান জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতারাও হোয়াইট হাউসে গেছেন। কয়েক ঘণ্টা পর জেলেনস্কিসহ তাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলে যুদ্ধ শেষ করতে পারে। তবে একটি ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ শেষ করার জন্য গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে ত্রিপক্ষীয়…