সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা। প্রসঙ্গত, আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়…
আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধকরণ, মায়ানমারে করিডোর দেয়ার ষড়যন্ত্র, চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে লিজ দেয়া,হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ,সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেয়াসহ সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদের পরিচালনায় বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাস কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সফিকুর রহমান চৌধুরী, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ছৈয়দ…
লন্ডনে ‘নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চ’ র আয়োজনে নাচ, গান, নাটক ও আবৃত্তির মাধ্যমে প্রতিবাদী অনুষ্ঠান
।। আনসার আহমেদ উল্ল্যাহ।। লন্ডনে ‘নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চ’ এর আয়োজনে নাচ, গান, নাটক ও আবৃত্তির মাধ্যমে প্রতিবাদী অনুষ্ঠান ২৬ শে মে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তব্য প্রদানের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক নারী পুরুষ এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। বাচিক শিল্পী মুনিরা পারভীনের প্রাণবন্ত উপস্থাপনা এবং সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসানের সূচনা বক্তব্য, দলীয় নৃত্য, পথ নাটক, সংগীত ও আবৃত্তির মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। অনুষ্ঠানে মূল আলোচক অর্থনীতিবিদ ড. সেলিম জাহান ও ড. হাসনীন চৌধুরীর নারী নির্যাতন প্রতিরোধে তাদের জোড়ালো বক্তব্য তুলে ধরেন। এ…
প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে শিগগিরই কঠোর কর্মসূচির পরিকল্পনা করছে ২৫ ক্যাডারের কর্মকর্তারা। বুধবার দ্বিতীয় দিনের কলমবিরতি পালন শেষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ক্যাডার বৈষম্যমূলকভাবে বিভিন্ন কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন দফতরে অত্যন্ত সফলভাবে মঙ্গলবারের মতো আজও কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে দেশের বিভিন্ন দফতরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিষদের অন্তর্ভুক্ত সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা দুই দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রশাসন ক্যাডারের সদস্যরা মন্ত্রণালয়ের অভ্যন্তরে মারামারি, মিছিল ও জনপ্রশাসনে শোডাউন…
‘ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোঁসাই’- বহুলপ্রচলিত ও জনপ্রিয় এই খনার বচনটি যেন এখন এ দেশের মানুষের অনুভূতি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তী সরকার এ দেশের মানুষকে ন্যূনতম অর্থনৈতিক সহায়তা দিতে পারছে না। বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, টানাপোড়েনে মানুষের জীবন অতিষ্ঠ। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হলো বেসরকারি খাত। অথচ এই বেসরকারি খাতকে গলা টিপে হত্যা করার আয়োজন চলছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ’৭১-এ বুদ্ধিজীবী হত্যার মতো মেরে ফেলা হচ্ছে শিল্পোদ্যোক্তাদের। একের পর এক হয়রানি, মিথ্যা মামলা এবং নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে দেশের বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে। দুদক, বাংলাদেশ ব্যাংক, মব সন্ত্রাসীরা যেন একযোগে অর্থনীতি ধ্বংসের খেলায় মেতে উঠেছে। সরকার…
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ঘিরে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। বুধবার (২৮ মে) সচিবালয়ে এ বৈঠক হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফরে আজই জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৪ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে…
সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষ করে প্রধান বিচারপতি রেফাত আহমেদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের সঙ্গে দেখা করেন। মিডিয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবর এলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের খবর পাওয়া যায়নি। একাধিক সরকারি সূত্র এই বৈঠকের খবর নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে চেষ্টা করেও যেতে পারেননি তিনি। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, বঙ্গভবনে প্রবেশের অনুমতি না পাওয়ায় আইন উপদেষ্টা সেখানে যেতে পারেননি। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আইন উপদেষ্টাকে ঢুকতে না দেওয়ার কারণ জানা যায়নি।
ঢাকা, ২৮ মে ২০২৫: দেশের স্বাস্থ্য খাতে মারাত্মক সংকট দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে ‘নরমাল ডেলিভারি কিট’ এবং গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য প্রয়োজনীয় ‘ড্রাগ অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট (ডিডিএস) কিট’-এর সরবরাহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য গৃহীত এই প্রকল্প বর্তমান সরকার বন্ধ করে দেওয়ায় এই সংকট তীব্র হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের পরিচালক মো. ফায়জুর রহমান জানান, কিট সরবরাহ বন্ধ থাকায় সেবার মান কমেছে এবং রোগীর সংখ্যাও হ্রাস পেয়েছে। গত সোমবার এই হাসপাতালে মাত্র ৫টি স্বাভাবিক…
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা ১১টার পর কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীরা আজ টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছেন। দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ের ফটক থেকে ভেতরে দেখা যায়, বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে যাচ্ছেন। কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল ১০টার দিকে দেখা যায়, সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে। এ ছাড়া সচিবালয়ের সামনে বিজিবি ও র্যাব মোতায়েন…
‘সরকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) -২০২৫’ বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিকভভাবে অবৈধ সরকার জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করে একের পর এক কালাকানুন ও অবৈধ অধ্যাদেশ জারি করে চলেছে। যাদের নিজেদের জনগণের ম্যান্ডেট নেই এবং যারা সাংবিধানিকভাবে অবৈধ তারা প্রণীত সকল আইন ও অধ্যাদেশ অবৈধ। এ রকম একটি অবৈধ সরকার কোনো রকম মতামত গ্রহণ না করেই মধ্য রাতে অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করেছে। আবার ‘সারকারি চাকরি অধ্যাদেশ (সংশোধন) – ২০২৫’ প্রণয়ন করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই অধ্যাদেশ জারি করার আগে থেকেই আন্দোলন করতে ছিল। অথচ যে অধ্যাদেশ…