Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    May 13, 2026

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৬ বছর ধরে চুল খাচ্ছিল কিশোরী, পেট থেকে বের হলো ২ কেজি ‘চুলের গোলা’
    Lifestyle

    ৬ বছর ধরে চুল খাচ্ছিল কিশোরী, পেট থেকে বের হলো ২ কেজি ‘চুলের গোলা’

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দীর্ঘ ছয় বছর ধরে নিজের চুল খাওয়ার অদ্ভুত অভ্যাসে ভুগছিল এক কিশোরী। এর ফলে তার পাকস্থলিতে জমে ওঠে প্রায় ২ কেজি ওজনের বিশাল একটি ‘চুলের গোলা’। অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করেন চিকিৎসকেরা।

    গত জুলাই মাসে চীনের হুবেই প্রদেশে এ বিরল ঘটনাটি ঘটে। রোববার (১৭ আগস্ট) সাউথ মর্নিং চায়না পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

    প্রতিবেদনে বলা হয়, মধ্য চীনের হেনান প্রদেশের ১৫ বছর বয়সি কিশোরী নিনি তার মায়ের সঙ্গে হুবেই প্রদেশের উহান শিশু হাসপাতালে ভর্তি হয়। তীব্র পেট ব্যথায় ভুগছিল নিনি, খেতে পারছিল না এবং শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল।

    স্থানীয় সংবাদমাধ্যম হুবেই ডেইলি জানিয়েছে, মেয়েটির অবস্থা ছিল গুরুতর। উচ্চতা ১.৬ মিটার হলেও তার ওজন ছিল মাত্র ৩৫ কেজি। গত ছয় মাস ধরে তার ঋতুস্রাব বন্ধ ছিল এবং সে মারাত্মক রক্তাল্পতায় ভুগছিল।

    নিনির মা চিকিৎসকদের জানান, তার মেয়ে প্রায় ছয় বছর ধরে নিজের চুল খাওয়ার অভ্যাসে আসক্ত। এ কারণে চিকিৎসকেরা তার পাকস্থলির ভেতরে জমে থাকা চুল ও খাবারের অবশিষ্টাংশে তৈরি এক বিশাল চুলের বল খুঁজে পান, যা পুরো পাকস্থলিকে ঢেকে ফেলেছিল।

    গত ১৪ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলি থেকে প্রায় ২ কেজি ওজনের সেই চুলের গোলা অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা দেখতে পান, চুল জমে তার পাকস্থলি স্বাভাবিক আকারের দ্বিগুণ হয়ে ফুলে গেছে।

    অস্ত্রোপচারের পাঁচ দিন পর নিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে। এরপর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ৫ আগস্ট পুনরায় হাসপাতালে ফলোআপ পরীক্ষার জন্য গেলে চিকিৎসকেরা জানান, সে এখন সুস্থ হয়ে উঠেছে।

    একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যদি কোনো শিশু এক মাসের বেশি সময় ধরে চুল কিংবা কাচের মতো অখাদ্য জিনিস খেতে থাকে এবং তা থামাতে না পারে, তবে অভিভাবকদের “ট্রাইকোফ্যাগিয়া” নামক মানসিক সমস্যার বিষয়ে সতর্ক হতে হবে এবং দ্রুত তাদের হাসপাতালে নিতে হবে।’ ইত্তেফাক/টিএইচ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজিমের ৩০০ বছরের সদস্যপদ কিনলেন চীনের এক ব্যক্তি, অতঃপর…
    Next Article এক ফোনকলে হরভজনের খরচ ৩৭ হাজার টাকা!
    JoyBangla Editor

    Related Posts

    ৫৪ বছর আগে নিখোঁজ জাহাজডুবিতে, যখন ফিরলেন বয়স ৮০

    May 11, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    একবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তায় এক বৃদ্ধ লোক প্রস্রাব করছিলেন, তারপর…

    May 8, 2026

    এমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে

    By JoyBangla EditorMay 13, 20260

    কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে…

    এটা কি আদৌ কোন চুক্তি ?

    May 13, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026

    শাহরিয়ার কবিরের বই পড়ে বড় হওয়া

    May 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.