Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 
    Politics

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 13, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    “অর্ধ শতাব্দীর অধিক রাজনীতির অবসান। বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিদায়ে শোকাহত জাতি। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে”

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর আমাদের মাঝে নেই। তিনি ১২ জানুয়ারি ১৯৪৩ থেকে ১৩ মে ২০২৬ পর্যন্ত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অতিক্রম করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচরদের একজন। তিনি ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণ করে চট্টগ্রাম অঞ্চলে আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আজীবন জনগণের রাজনীতিতে নিবেদিত ছিলেন।

    মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সেক্টর-১-এর অধীন সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্ব ও সাহসিকতা যুদ্ধকালীন প্রতিরোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের দায়িত্বশীল পদে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখেন।

    অথচ, অবৈধ ভাবে ক্ষমতায় এসেই ইউনুস, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। বয়সজনিত নানা জটিলতায় ভুগতে থাকা এই প্রবীণ জননেতা কে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ৮ মাস কারাবাস করিয়েছে ইউনুস। কারাবাসকালীন সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্ছিত করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে ঢাকার  বঙ্গবন্ধু মেডিক্যালে আইসিইউতে ভর্তি করা হয়। তাঁকে যখন জামিন প্রদান করা হয় তখন তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

    যে মানুষটি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন এবং স্বাধীনতার পরবর্তী ৫৪ বছর ধরে দেশের রাজনীতি ও জনসেবায় নিবেদিতভাবে কাজ করেছেন, সেই মানুষটিকে জীবনের এক সংকটময় মুহূর্তে যথাযথ মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয় ।

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দল, দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠন, আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। । তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন অভিজ্ঞ, দূরদর্শী ও ত্যাগী নেতাকে হারালো। দেশের জন্য তাঁর অবদান, ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

    আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

    বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপদ্মা সেতু সম্পর্কে মূর্খদের  অবগতির জন্যে—
    Next Article জঙ্গি পোষার ইতিহাস যাদের, জঙ্গি ধরার ইউনিট তারা রাখবে কেন!
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.